বিহার এসআইআর: কেন সবচেয়ে বেশি বাদ পড়লেন মহিলারা?

Bihar SIR: সবচেয়ে আশ্চর্যের বিষয়— বিহারের ২৪৩ টি আসনের মধ্যে ২৪০ টিতেই মহিলা ভোটারের সংখ্যা কমেছে। সবচেয়ে বেশি কমেছে বিহারের গোপালগঞ্জ জেলার কুচাটকোটা কেন্দ্রে।

Suman Kalyan Moulik
৪ মিনিট
বিহার এসআইআর: কেন সবচেয়ে বেশি বাদ পড়লেন মহিলারা?

পশ্চিমবঙ্গে যেমন বলা হয় লক্ষীর ভান্ডার হলো তৃনমূল কংগ্রেসের ধারাবাহিক সাফল্যের অন্যতম চাবিকাঠি, তেমনি বিহারে প্রচলিত কথাটি হলো যতদিন মহিলারা নীতিশ কুমারের পক্ষে আছেন, ততদিন তিনি অপরাজেয়। কথাটির সারবত্তা নিয়ে সন্দেহের অবকাশ কম। নীতিশ কুমারের সে রাজ্যে মদ বন্ধ করার সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক বলে বিবেচিত হয়েছে। ২০২০ সালে মহিলাদের ভোটই শেষপর্যন্ত তাঁকে রাজনৈতিক ভাবে বাঁচিয়ে রেখেছে। আর আজ ভারতের সংসদীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনী প্রতিশ্রুতিতে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করে যার লক্ষ্য নির্দিষ্ট করে মেয়েরা। নগদ অনুদান প্রকল্প গুলো তার আদর্শ উদাহরণ। বিহারের সংসদীয় রাজনীতিতে মহিলাদের বিশেষ ভূমিকা নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানেও স্পষ্ট।

২০২০ সালে বিহারে পুরুষদের ভোটদান ছিল ৫৪.৬%, মহিলাদের ৫৯.৭%। সে-বার রাজ্যের ২৪৩ টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে মহিলারা পুরুষদের চেয়ে বেশি সংখ্যায় ভোট দিয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মহিলাদের ভোট শতাংশ ছিল ৫৯.৪৫%, পুরুষদের ৫৫%। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও, এটাই সত্যি যে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) হওয়ার পর সবচেয়ে বেশি বাদ পড়লেন মহিলারা। এসআইআর চালু হওয়ার পর আশঙ্কা করা হয়েছিল এই প্রক্রিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সমাজের দুর্বল শ্রেণি, বিশেষ করে প্রান্তিক মানুষ ও মহিলারা। বিহারের চূড়ান্ত ভোটার তালিকা এই আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সমস্যা, সংকট, সম্ভাবনা

Tejashwi Yadav: তবে, লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারি মামলার অভিযোগ তেজস্বীর বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হতে পারে।

প্রথমে একটা কথা স্মরণ করা প্রয়োজন— বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সামারি রিভিশন হয় এবং সেখানে বিহারের চূড়ান্ত ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। এসআইআর হওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সংখ্যাটা হলো ৭.৪২ কোটি। অর্থাৎ ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ হয়ে গেল। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে খসড়া তালিকায় ৬৫ লক্ষ এবং চূড়ান্ত তালিকায় আরও ৩.৬৬ লক্ষ ভোটার বিয়োজিত হয় এবং নতুন নাম ওঠে ২১.৫ লক্ষ জনের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বিহারের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ৮.২২ কোটি, এর অর্থ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ১০% এই ভোটার তালিকায় জায়গা পায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যতজন প্রাপ্তবয়স্ক মানুষের নাম বাদ পড়ল, তার ৫৯.৭% মহিলা। এটা যে গণতান্ত্রিক পদ্ধতির কত বড় বিপদ তা বুঝতে হলে আমাদের বিহারের জনসংখ্যার নারী পুরুষ অনুপাতের দিকে চোখ ফেরাতে হবে।

বিহারে প্রতি ১০০০ জন পুরুষের অনুপাতে মহিলার সংখ্যা ৯১৮ জন। জানুয়ারি মাসে সামারি রিভিশনের পর মহিলা ও পুরুষের অনুপাত ছিল ৯১৪:১০০০ কিন্তু এসআইআর হওয়ার পর নতুন হিসাবটা দাঁড়াল ৮৯৪:১০০০। এইভাবে এক ধাক্কায় মহিলাদের সংখ্যা কমে যাওয়া কখনোই নিছক কাকতালীয় হতে পারে না। এখন পর্যন্ত যে সমস্ত পরিসংখ্যান পাওয়া গেছে তাতে বলা হচ্ছে মৃত্যু হওয়ার কারণে মহিলাদের নাম বাদ গেছে ১১.৬ লক্ষ, পুরুষের ১০.৬ লক্ষ। অথচ বিহারে পুরুষদের মৃত্যু হার মহিলাদের থেকে বেশি। ফর্ম ফিলআপ না করার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা ৫.২ লক্ষ, পুরুষদের ৪.৪ লক্ষ। ডুপ্লিকেট এন্ট্রির কারণে মহিলাদের নাম বাতিল ৩.৭ লক্ষ, পুরুষদের ৩.৫ লক্ষ। বিহারে অভিবাসন একটা বড় সমস্যা। কিন্তু এসআইআরে আশ্চর্য হলো মহিলাদের অভিবাসনের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি অথচ কাজের খোঁজে অন্য জায়গায় যাওয়া পুরুষদের ক্ষেত্রে বেশি ঘটে। আসলে এসআইআর যে পদ্ধতিগত জটিলতা, নথি জোগাড়, নির্দিষ্ট দিনে ও সময়ে জমা দেওয়ার মাপকাঠি তৈরি করেছে পিতৃতন্ত্রের নিগড়ে থাকা মহিলারা, তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর! নির্বাচনের সমস্ত সমীকরণ তছনছ করে দেবেন?

Prashant Kishor in Bihar Politics: তিন বছর আগে তিনি জন সুরজ পার্টি গড়ে তুলে বিহার জুড়ে প্রচার শুরু করেছেন। তিনি বারবার বলেন, বিহারের মানুষকে জাতের বেড়া ভেঙে নিজেদের জন্য নতুন দিশা তৈরি করতে হবে।

চলতি বছর জানুয়ারিতে মহিলারা ছিলেন ভোটার লিস্টের ৪৭.৮% যা সেপ্টেম্বর মাসে হলো ৪৭.২%। সবচেয়ে আশ্চর্যের বিষয়— বিহারের ২৪৩ টি আসনের মধ্যে ২৪০ টিতেই মহিলা ভোটারের সংখ্যা কমেছে। সবচেয়ে বেশি কমেছে বিহারের গোপালগঞ্জ জেলার কুচাটকোটা কেন্দ্রে যেখানে ১০০০ পুরুষ পিছু মহিলার সংখ্যা ৯৫৬ থেকে কমে ৮৬১ হয়েছে। আমরা যদি জেলাওয়ারী পরিসংখ্যান দেখি তবে মেয়েদের নাম বিয়োজনের ক্ষেত্রে প্রথম ৫ টি জেলা— গোপালগঞ্জ (৯৬৪ থেকে কমে ৮৮৬), কিষাণগঞ্জ (৯৩৭ থেকে কমে ৮৭৪), ভাগলপুর (৯৮২ থেকে কমে ৯৩৯), পূর্নিয়া (৯৩৪ থেকে কমে ৮৯৬), বক্সার (৯৩৩ থেকে কমে ৮৯৭)। আবার নতুন সংযোজনের ক্ষেত্রে মোট ২১.৫ লক্ষের মধ্যে মহিলাদের সংখ্যা ১০.৩ লক্ষ।

ভারত যখন প্রজাতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল তখন সাক্ষরতা, আর্থিক রোজগার এবং জাতি বা লিঙ্গ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ককে ভোটাধিকার দিয়েছিল। সংবিধান সভায় এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে দেশ এর জন্য প্রস্তুত কি না! কিন্তু ডঃ বি আর আম্বেদকর-সহ অন্যান্যরা জোর দিয়েছিলেন— সামাজিক ও অর্থনৈতিক সমতা অর্জনের পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক সমতাকে অগ্রাধিকার দিতে হবে। এ নীতি বাস্তবে রূপান্তরিত করেছিলেন দেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেন। ১৭৩ মিলিয়ন সম্ভাব্য ভোটারের তিনি মুখোমুখি হন, যাদের বেশিরভাগ ছিলেন নিরক্ষর। কিন্তু তিনি উদ্ভাবনের রাস্তায় হেঁটেছিলেন। তিনি প্রতীক চালু করেছিলেন এবং প্রক্রিয়াগুলো এমনভাবে নকশা করেছিলেন যাতে অংশগ্রহণ সহজ হয়। ভারতের প্রথম নির্বাচন নিঁখুত ছিল না ঠিকই কিন্তু সেটি ছিল অন্তর্ভুক্তিমূলক। বিপরীতে ভারতের ২৬তম মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারের নেতৃত্বে বিহারের এই সংশোধন ঠিক বিপরীত। জন্মসনদ এবং পাসপোর্টের মতো বিরল নথি দাবি করে- যা জনসংখ্যার এক ক্ষুদ্র অংশের কাছে রয়েছে, তিনি সমাজের দুর্বল শ্রেণির মানুষকে বিপন্ন করলেন। বিহারের মহিলারা আজ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক আগ্রাসনের শিকার হলেন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?