রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধির সম্পর্ক আসলে কেমন? যা প্রমাণে মরিয়া বিজেপি...

Rahul Gandhi Priyanka Gandhi : মহাভারতের ট্র্যাডিশন মেনেই তেজস্বী যাদব আর তেজ প্রতাপের মধ্যে লড়াই হয়েছে, সুপ্রিয়া শুলে আর অজিত পাওয়ারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিশাল।

inscript
৩ মিনিট
রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধির সম্পর্ক আসলে কেমন? যা প্রমাণে মরিয়া বিজেপি...

সম্পর্কে ভাই বোন। বয়স গড়িয়েছে ঢের যমুনার জল! তবু ভাই বোনের মধ্যেকার যে নিশ্চিত টান, ক্ষয় হয়নি। প্রকাশ্যে হামেশাই ভাইবোনের ভালোবাসা ছলকে ওঠে। মঞ্চে বসেই বোনের গাল টিপে চুমু খান, বরফ ছুঁড়ে মারেন। মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন। ঘৃণার ভারতবর্ষে এমন ভালোবাসার দৃশ্য প্রকাশ্যে আসে না বেশি। রাহুল গান্ধি আর প্রিয়াঙ্কা গান্ধির সহজ সম্পর্ক ভাই বোন থেকে যোগ্য সৈনিক হয়ে ওঠার এক গল্প। সত্যিই কি তাই? যা দেখা যায় বাস্তবে, অন্য বাস্তবেও কি সেটাই সত্যি? এই প্রশ্ন উস্কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি রাহুল এবং প্রিয়াঙ্কার মধ্যে এই ভাই-বোনের সম্পর্ক আদৌ ঠিক আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও প্রকাশ করেছে। বিজেপি খুব পরিকল্পনামাফিকই যে কাজটি করেছে তাতে সন্দেহ নেই। ইন্ডিয়া জোট সদ্য বৈঠক সেরেছে। ২০২৪ বেশি দেরি নেই। সারা দেশে কংগ্রেসই যে বিজেপির বিরুদ্ধে একমাত্র বড় দল এ নিয়েও সন্দেহ নেই। এই অবস্থায় মোক্ষম চালটি দিয়েছে বিজেপি। বিজেপির দাবি, প্রিয়াঙ্কাকে কংগ্রেস কেবল নির্বাচনের আগে আগেই ব্যবহার করে। ফলে প্রিয়াঙ্কা এবং রাহুলের মধ্যে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কী রয়েছে ওই ভিডিওতে?

ভিডিওতে ভাইবোনের মধ্যেকার সেই ভালোবাসা খুনসুটির মুহূর্তগুলি ধরা আছে। এই নির্ভেজাল খুনসুটির মধ্যে কতখানি ভেজাল তা বের করাই ভিডিওটির মূল উদ্দেশ্য। ভাই ও বোনের সুস্থ সম্পর্কের সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপির ভিডিওটি। ভিডিওর ক্যাপশনে বিজেপি লিখেছে, "রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির সম্পর্ক একজন সাধারণ ভাই-বোনের মতো নয়। প্রিয়াঙ্কা রাহুলের চেয়ে বেশি দ্রুত, কিন্তু দল রাহুলের সুরে নাচছে, এবং সনিয়া গান্ধিও তাতে সম্পূর্ণ যোগ দিয়েছেন! এই কারণেই প্রিয়াঙ্কাকে জোটের বৈঠকে দেখা যাচ্ছে না! বোনকে শুধুমাত্র নির্বাচনী প্রচারের জন্যই ব্যবহার করা হচ্ছে।”

বিজেপির এক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে ইন্ডিয়া জোটকে বিপাকে ফেলা। তাই ইন্ডিয়া জোটের বৈঠকে প্রিয়াঙ্কার অনুপস্থিতিকে প্রবলভাবে তুলে ধরা হচ্ছে আর তুলে ধরতে গিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব উস্কে দেওয়াই মোক্ষম হাতিয়ার। বিজেপি প্রমাণ করতে চাইছে, রাহুল প্রিয়াঙ্কা ঠিক ততটা ঘনিষ্ঠ ভাই বোন নন, ভেতরে ভেতরে চরম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাখিবন্ধনের দিনেও রাহুল নাকি হাতে রাখি পরেননি!

  • আপনার জন্য আরও কিছু লেখা
বোনকে আদর, মোদিকে আলিঙ্গন! প্রকাশ্যে ভালোবেসেই তবে ভারতকে জুড়বেন রাহুল?

Rahul Gandhi - Priyanka Gandhi: রাহুল গান্ধী বোনকে স্নেহের আদরে জড়িয়ে ধরেচ্ছেন। গালে চুমু খেয়েছেন, আলতো করে ঘেঁটে দিয়েছেন বোনের চুল।

एक आम भाई-बहन जैसा नहीं है राहुल गांधी और प्रियंका का रिश्ता।

प्रियंका राहुल से तेज है पर राहुल के इशारे पर ही पार्टी नाच रही है, सोनिया गांधी भी पूरी तरह राहुल के साथ हैं! घमंडिया गठबंधन की मीटिंग से प्रियंका का ग़ायब होना यूँ ही नहीं है!

वीडियो में देखिये, कैसे बहन का…

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল অতীত? এবার দেশে কংগ্রেসের মুখ কি প্রিয়াঙ্কা গান্ধিই?

Rahul Gandhi and Priyanka Gandhi: রাহুলের এই ঘটনা প্রিয়াঙ্কা গান্ধির জন্যও নতুন সূচনার সম্ভাবনা তৈরি করছে।

— BJP (@BJP4India)

ভিডিওতে বিজেপি বলছে, হিমাচল প্রদেশ এবং কর্ণাটকে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ২৮ টিরও বেশি সমাবেশ করেছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু রাহুল গান্ধি ৩৯ টি নির্বাচনে দলের পরাজয় নিশ্চিত করেছিলেন। তবুও রাহুলকেই সমস্ত কৃতিত্ব দেওয়া হয়। প্রিয়াঙ্কাকে বারাণসীর মতো আসনে লড়তে বলা হয় যেখানে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তিনি কখনই জিততে পারবেন না। আমেথিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে রাহুল জিততে পারবেন না জেনেই তাঁকে ওয়ানাড়ের আসন দেওয়া হয়। অথচ প্রিয়াঙ্কার বেলায় লবডঙ্কা! রাহুল গৃহ লক্ষ্মী প্রকল্পও চালু করেছিলেন। এই কারণেই সম্ভবত প্রিয়াঙ্কা গান্ধি কর্ণাটক জয়ের পরে প্রকাশ্য মঞ্চে নিজেকে রাহুলের থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন।

কংগ্রেস এই দাবি নস্যাৎ করে দিয়েছে। শিবসেনার উদ্বব ঠাকরে শিবিরের নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, বিজেপির টুইট করা এই ভিডিওটির ভাষা এবং বিষয়বস্তু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, ক্ষমতায় থাকার জন্য মরিয়া বিজেপি। ইন্ডিয়ার উত্থানে সামান্য 'হতাশ' তারা। তাই যেনতেন প্রকারেণ বিজেপি কংগ্রেসের অন্দরে চিড় ধরাতে চাইছে। দেশের সাধারণ মানুষের মনে বিষ ঢালতে চাইছে। তাই ভাইবোনের সম্পর্ককে এভাবে ব্যাখ্যা করছে গেরুয়া শিবির, দাবি কংগ্রেসের।

বিজেপিকে ভুল প্রমাণে উঠে পড়ে লেগেছে কংগ্রেস। রাখিবন্ধনের দিন রাহুল কর্ণাটকে গৃহলক্ষ্মী যোজনা চালু করতে গিয়েছিলেন। এই প্রকল্পে পরিবারের প্রধান নারীদের প্রতি মাসে ২,০০০ টাকা দেওয়া হবে। প্রিয়াঙ্কা রাহুলকে রাখি পরাননি বলে বিজেপি দাবি করার পরেই কংগ্রেস গৃহলক্ষ্মী যোজনার ঘোষণার দিনের একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে রাহুলের হাতে একটি রাখি। পরিবার রাজনীতির বড় কেন্দ্র। একই পরিবারের ভাই-ভাইয়ের যুদ্ধ তো আজকের নয়। মহাভারতের ট্র্যাডিশন মেনেই তেজস্বী যাদব আর তেজ প্রতাপের মধ্যে লড়াই হয়েছে, সুপ্রিয়া শুলে আর অজিত পাওয়ারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিশাল। সেই পথেই প্রিয়াঙ্কা আর রাহুলকে তুলে ধরতে চাইছে বিজেপি। প্রশ্নের ছায়াতে রয়েছে সন্দেহ। একবার যদি সন্দেহ যোগ্য নিশানায় বিঁধতে পারে, বিজেপির ইন্ডিয়া আশঙ্কা অনেকটাই লঘু হয়ে যাবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?