সুপ্রিম কোর্টে জামিনের রায় স্থগিত! বিনা বিচারেই সর্বোচ্চ সাজা ভোগ করবেন উমর, সার্জিলরা?

Supreme Court hearing: উমর, সার্জিলরা পাঁচ বছরেরও বেশি সময় ধরে কারাগারে, অথচ মামলার বিচারই শুরু হয়নি। যেখানে মামলার সর্বোচ্চ সাজাই ৭ বছরের।

inscript
২ মিনিট
সুপ্রিম কোর্টে জামিনের রায় স্থগিত! বিনা বিচারেই সর্বোচ্চ সাজা ভোগ করবেন উমর, সার্জিলরা?

২০২০ সালে CAA-NRC নিয়ে শুরু হওয়া প্রতিবাদ আচমকা রূপ নিয়েছিল ভয়ঙ্কর দাঙ্গায়। সেই সময়ের রক্তক্ষয়ী ঘটনাগুলিকে ঘিরে তৈরি হওয়া ষড়যন্ত্র মামলা আজও চলছে। আর সেই মামলারই কেন্দ্রবিন্দুতে থাকা ছাত্র নেতা উমর খালিদ, শারজিল ইমাম ও আরও কয়েকজনের জামিন আবেদনের শুনানি এবার সুপ্রিম কোর্টে শেষ হয়েছে। যদিও রায় শোনানো হয়নি, আদালত সিদ্ধান্ত ‘সংরক্ষণ’ করে রেখেছে।

অভিযুক্তদের আইনজীবীরা আদালতকে বারবার মনে করিয়ে দেন, এই তরুণরা পাঁচ বছরেরও বেশি সময় ধরে কারাগারে, অথচ মামলার বিচারই শুরু হয়নি। যেখানে মামলার সর্বোচ্চ সাজাই ৭ বছরের। তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক মতের বিরোধীতা কিন্তু সহিংসতার প্রমাণ নয়। উমর খালিদের ভাষণ আদালতে পড়ে শোনানো হয়, সেখানে সরকারের নীতি নিয়ে কড়া সমালোচনা আছে ঠিকই, কিন্তু কোথাও নেই সহিংসতার আহ্বান বা প্ররোচনার ইঙ্গিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন উমর, শারজিলদের জামিন খারিজ করা হচ্ছে বারবার?

Umar Khalid, Sharjeel Imam denied bail: একই সঙ্গে, বিচারপতি সুব্রমণিয়াম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের সমন্বয়ে গঠিত আরেকটি বেঞ্চ সহ-অভিযুক্ত তাসলিম আহমেদের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে।

আইনজীবীরা আরও বলেন, যে বক্তৃতাকে ‘উসকানি’ বলা হচ্ছে, সেটি দাঙ্গার সময় দেওয়া হয়নি, আর যেদিন দিল্লি জ্বলছিল সেদিন উমর খালিদ শহরেই ছিলেন না। তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে যা দেখানো হচ্ছে, সেগুলো আন্দোলনের স্বাভাবিক প্রস্তুতি— ব্যক্তিগত মতামত, পোস্টার, মিছিলের পরিকল্পনা। দেশের যে কোনো গণতন্ত্রেই এইসব কাজ আইনি বলয়ের মধ্যেই থাকে।

কিন্তু দিল্লি পুলিশ ও কেন্দ্রের অবস্থান সম্পূর্ণ আলাদা। তাদের যুক্তি, এটি কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না, বরং একটি পরিকল্পিত নেটওয়ার্ক, যার উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরের সময় রাজধানীতে অস্থিরতা তৈরি করা। পুলিশের দাবি, শারজিল ইমামের বক্তৃতাগুলি 'উগ্র', এবং এগুলো অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিলে 'সমন্বিত ষড়যন্ত্রের' অংশ হিসেবে কাজ করেছে। ওয়াটস অ্যাপে বার্তা আদান-প্রদান, কয়েকটি মিটিং আর পথসভায় অংশ নেওয়াকেই পুলিশ বলছে দাঙ্গা ঘটানোর আগে প্রস্তুতি নেওয়ার অংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তারিখ পে তারিখ! উমর খালিদদের জামিন শুনানি ফের স্থগিত

Umar Khalid: ফলে একাংশের দাবি, এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অনেকেই মনে করেন, এই মামলায় প্রমাণের অভাব রয়েছে, রাজনৈতিক কারণেই অভিযুক্তদের দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিছু গুরুতর প্রশ্ন তোলেন, একটা বক্তৃতা কোন পরিস্থিতিতে ‘সন্ত্রাস’ বা ‘রাষ্ট্রবিরোধী কাজ’ বলে ধরা যেতে পারে? রাজনৈতিক বক্তব্য কি কখনও ইউএপিএ মতো কঠোর আইনের আওতায় আসতে পারে? আর একজন অভিযুক্তের কথাকে কি অন্যদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়?

এই সব প্রশ্নের মধ্যেই শেষ হলো শুনানি। বিচারপতিরা জানালেন, রায় এখনই নয়। আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে উভয় পক্ষকে তাদের লিখিত যুক্তি জমা দেওয়ার সুযোগ দিয়েছে।

উমর, সার্জিলরা পাঁচ বছরেরও বেশি সময় ধরে কারাগারে, অথচ মামলার বিচারই শুরু হয়নি। যেখানে মামলার সর্বোচ্চ সাজাই ৭ বছরের। এখন প্রশ্ন একটাই, উমর খালিদ ও শারজিল ইমামরা কি বিনা বিচারেই এই মামলার সবোর্চ্চ সাজা পাবেন? এই রায় ভারতের মত প্রকাশের অধিকার, পুলিশের তদন্তের মানদণ্ড এবং ইউএপিএ-র প্রয়োগ নিয়ে জাতীয় আলোচনাকেও নতুন করে ওলটপালট করে দিচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

EXCLUSIVE: শেষদিকে দল পরিচালনায় গ্যাপ ছিল, অভিষেকের অফিসও ঠিকঠাক ম্যানেজ করা হয়নি: কুণাল

Kunal Ghosh on Abhishek Banerjee: ইন্সক্রিপ্টের ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল জানিয়েছেন, শেষ পর্যায়ের দল পরিচালনায় আরও ‘সতর্কতা’ প্রয়োজন ছিল। তাঁর দাবি, অভিষেকের অফিসও সব সময় ঠিকভাবে পরিচালিত হয়নি।

মমতা-অভিষেকের দল পরিচালনায় বিরাট গ্যাপ তৈরি হয়েছিল: ইনস্ক্রিপ্ট পডকাস্টে আর কী বললেন কুণাল?

Kunal Ghosh Interview: বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে প্রতীক, নাম হারিয়ে কার্যত দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রয়েছে। যদিও দলের অভ্যন্তরীণ বিদ্রোহে মমতার কাছাকাছির বৃত্ত ক্রমশ সঙ্কুচিত হয়েছে। নন্দীগ্রামের উপনির্বাচনে মুখ পুড়েছে। এই প্রেক্ষিতে আসন্ন পুরভোটে কেমন করবে তৃণমূল? ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? বিভিন্ন প্রশ্নের জবাবে যা বললেন দলের বিধায়ক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

এসআইআর: বাংলায় ভোটার যাচাইয়ের প্রভাব মুসলিম এলাকাগুলিতে ছ’গুণ বেশি, বলছে পরিসংখ্যান

Bengal Voter List Review: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাইয়ে বিচারাধীন ভোটারদের ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতেই প্রভাব বেশি পড়েছে। পরিসংখ্যান বলছে, এই এলাকাগুলিতে ভোটার যাচাইয়ের প্রভাব অন্যান্য এলাকার তুলনায় প্রায় ছ’গুণ বেশি। এই পার্থক্য কীভাবে তৈরি হলো, কোন এলাকার ভোটাররা বেশি প্রভাবিত হলেন এবং এর পিছনে কী কারণ রয়েছে?

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।