কম্পিউটার এবং ল্যাপটপ ছাড়া কার্যত অচল আজকের সময়, জানেন বাংলায় কী বলে এদের?

Bengali terms of laptop and computer : দিনরাত সময় কাটছে ল্যাপটপ অথবা কম্পিউটারে মুখ গুঁজে, জানেন এদের বাংলা প্রতিশব্দ কী?

inscript
২ মিনিট
কম্পিউটার  এবং ল্যাপটপ ছাড়া কার্যত অচল আজকের সময়, জানেন বাংলায় কী বলে এদের?

প্রতিনিয়ত আমরা আধুনিক হচ্ছি। সেই সঙ্গে বদলে যাচ্ছে পুরনো জীবনের অজস্র অভ্যাসও। আজকের সময় অভ্যস্ত হয়ে পড়েছে ইলেকট্রিক্যাল গ্যাজেটের বুহ্যে। আলাদা করে অবসর নেই কারোরই। সেটুকুও অচিরে গ্রাস করে নিয়েছে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার। সকালে ঘুম ভেঙে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত নিত্যদিনের সঙ্গী এগুলিই। এক মুহূর্তও চলা যায় না এগুলো ব্যতিরেকে। কেবল ইংরেজি মাধ্যম নিয়ে আজকাল বাংলা মাধ্যমে পড়া ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ছোট থেকে স্কুলে কম্পিউটার শেখানো হয়। তারপর ক্রমে স্কুল পাঠ্য থেকে সেই কম্পিউটার জীবনের অভ্যাস হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে বহুল ব্যবহৃত জিনিসটিকে আমরা ইংরেজি নামেই চিনি, তবে কি এর কোন বাংলা প্রতিশব্দ নেই? দুম করে এমন একটা প্রশ্ন করলে রীতিমত মাথায় হাত পড়বে অনেকেরই।

আসলে বাংলা টাংলা এখন অনেকেরই ঠিক আসে না, তাই চলতে ফিরতে ইংরেজি বলাই দস্তুর। অভিভাবকরাও সাহস করে সন্তানদের বাংলা মাধ্যমে ভর্তি করান না আর। তবুও বাংলা আছে। অজস্র ইংরেজির ভিড়েই বাংলা আছে। বছরের ওই একটা দিন, ২১ ফেব্রুয়ারি তাকে তাক থেকে নামিয়ে ফুল চন্দন দেওয়া হয়। কিন্তু চলতে ফিরতে এমন কিছু ইংরেজি শব্দ আমরা প্রায়শই বলি, যা অচিরেই যেন বাংলা অভিধানে জায়গা করে নিয়েছে। খুব কষ্ট করে মনে করার চেষ্টা করলেও তাদের বাংলা প্রতিশব্দগুলো মনে আসে না আর। অথবা বলার সময় ঠিক খেয়াল থাকে না!

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুড়ি অথবা চা, চানাচুর ছাড়া জমে না সন্ধার জলখাবার, জানেন একে ইংরেজিতে কী বলে?

English synonyms of Chanachur : ভিন্ন স্বাদের চানাচুরে মজেন যখন তখন, জানেন এর ইংরেজি প্রতিশব্দ?

এরকমই দুটি শব্দ হল ল্যাপটপ এবং কম্পিউটার। অনেকেই হয়তো ভাববেন এটা তো বাংলা শব্দই, কিন্তু জেনে রাখা দরকার কম্পিউটার এবং ল্যাপটপ শব্দ দুটিকে বাংলায় ব্যবহৃত হলেও এ দুটি মোটেই বাংলা শব্দ নয়, তবে বাংলা কথ্য ভাষা তো বটেই এমনকী সাহিত্যের পাতাতেও দেদার ব্যবহৃত হয় এই শব্দগুলো। কিন্তু এদেরও রয়েছে নির্দিষ্ট বাংলা প্রতিশব্দ। জানেন সেগুলো কী?

বর্তমান সময় কম্পিউটার অথবা ল্যাপটপ ছাড়া কার্যতা অচল। সেকেলে ঢাহউস ডেক্সটপের অবশ্য চল দিন দিন কমেছে, সেই জায়গায় অস্তিত্ব পাকা করে নিয়েছে ট্রেন্ডি ল্যাপটপ। অবশ্য বর্তমান সময়ে এসেছে বেশ কিছু নতুন মডেলের ডেক্সটপ। সাধারণত অফিস কাছারিতে ব্যবহার করা হয় এগুলি।

অনেকে কম্পিউটারকে অ্যাবাকাশ যন্ত্র বলেন বাংলায়, তবে জেনে রাখা দরকার এটি সঠিক নয়। অ্যাবাকাশ হল প্রাচীন কম্পিউটারের ধরন মাত্র, এবং এটিও ইংরেজি শব্দ। তাই বাংলায় কম্পিউটারকে বলা যেতে পারে, হিসেবকারী স্বয়ংক্রিয় যন্ত্রবিশেষ। আবার কোনও কোনও অভিধানে একে বলা হয়েছে গণনার যন্ত্র বা পরিগণক। যদিও গণনার কাজ ছাড়াও অজস্র কাজ বর্তমানে করে কম্পিউটার। তবে যেহেতু প্রাচীনকালে মূলত গণনার কাজেই এর ব্যবহার শুরু হয়েছিল তাই আজও এর নামের পাশ থেকে গণনার বিশেষণ দূর হয় না। অন্যদিকে ল্যাপটপের বাংলা হিসেবে বলা হয়, স্থানান্তরযোগ্য বৈদ্যুতিন গণক।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।