মোদির শপথে 'মুঘল' খানা! নৈশভোজের মেনুতে কী কী পদের আয়োজন বিজেপির?

Modi Oath Ceremony Menu: এই দাবদাহের মধ্যে মোদির শপথগ্রহণ উপলক্ষ্যে ৫ ধরনের জ্যুসের ব্যবস্থা করা হয়েছিল।

inscript
২ মিনিট
মোদির শপথে 'মুঘল' খানা! নৈশভোজের মেনুতে কী কী পদের আয়োজন বিজেপির?

তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। রবিবার শপথ নিয়েছেন তিনি, শপথ নিয়েছেন আগামীর মন্ত্রীরাও। সংখ্যাগরিষ্ঠতা থেকে ঢের দূরে থেকেও জোটসঙ্গীদের সহায়তায় তৃতীয়বার ক্ষমতায় এল বিজেপি। কোনওমতে এই মসনদ রক্ষার উদযাপনে তাই কসুর রাখেনি বিজেপি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা শপথগ্রহণ অনুষ্ঠানের পর তাঁর নিজের বাড়িতে নৈশভোজের ব্যবস্থা করেন। মোদি ৩.০-এর শপথগ্রহণের মেনু ছিল কী কী?

দিল্লিতে যখন শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা, তখন সেই রাজ্যের রাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি। এই গরমের মধ্যেই নৈশভোজের আয়োজন করেন জেপি নাড্ডা। গরমের কথা মাথায় রেখেই ঠিক করা হয়েছিল রাতের খাবারের মেনুটি। সিলেবাস থেকে মোগল সাম্রাজ্য বাদ দিয়ে বিজেপি যতই তৎপর হোক না কেন, মেনু থেকে বিরিয়ানি বাদ দিতে এখনও স্বাদে বাধে! ঘেভার, সাদা রসমালাই, যোধপুরি সবজির পাশাপাশি তাই মোদির শপথগ্রহণের অনুষ্ঠানে জায়গা করে নেয় দম বিরিয়ানি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলা থেকে মোটে ২! কাদের কাদের মন্ত্রী করলেন নরেন্দ্র মোদি ৩.০?

New Modi Government Ministers: বাংলা থেকে মাত্র ২ জন মোদির মন্ত্রসভায় ঠাঁই পেয়েছেন তাও প্রতিমন্ত্রী হিসেবে। শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার।

এই দাবদাহের মধ্যে মোদির শপথগ্রহণ উপলক্ষ্যে ৫ ধরনের জ্যুসের ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন ধরনের স্মুদি এবং জ্যুস ছাড়াও, রায়তা, ম্যাঙ্গো ক্রিম, মটকা কুলফি এবং পুরভরা লিচুর আয়োজন ছিল। ঐতিহ্যবাহী খাবারের মধ্যে ছিল যোধপুরি শাকসবজি, ডাল, দম বিরিয়ানি এবং কম তাপে মশলা দিয়ে রান্না করা ভাত। রাতের খাবারের সঙ্গে তিন রকমের রায়তা আর দইও ছিল।

৫ ধরনের রুটির ব্যবস্থা ছিল মেনুতে। এছাড়াও, পঞ্জাবি খাবারের ছিল বিশেষ ব্যবস্থা। যারা বাজরা দিয়ে তৈরি খাবার পছন্দ করেন তাঁদের জন্যও মেনুতে ছিল বাজরার খিচুড়ি এবং বাজরা থেকে তৈরি অন্যান্য খাবার।

মোদি ৩.০-এর জন্য ঢালাও মিষ্টিমুখের বন্দোবস্তও ছিল। শেষপাতে রসমালাই, পনির থেকে তৈরি মিষ্টি, ক্রিম দিয়ে তৈরি মিষ্টি এবং ঘেভারসহ ৮ ধরনের মিষ্টির ব্যবস্থা ছিল।

১৮ তম লোকসভা গঠন হলো রবিবার, ৯ জুন। শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে নতুন সাংসদদের জন্য চায়ের আয়োজন করেন এবং তাঁদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে আগামী ৫ বছরের রোডম্যাপ তৈরি এবং তা বাস্তবায়ন নিয়ে আলোচনাও হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।