অস্তরঙ্গ, প্রজাপতি, নিভাতি... পুজোয় ঘুরে আসুন দেশের সেরা এই সব অফবিট বিচে

Offbeat Sea Beaches: দু’বছরের হা হুতাশ মেটাতে এবার পুজোয় ঘুরে আসতেই পারেন সমুদ্র সৈকত থেকে। এক্ষেত্রে যাঁরা নিরিবিলিতে ঘুরতে পছন্দ করেন, তাঁদের বরাবরের পছন্দ অফবিট ডেস্টিনেশন

Sanchari Bhowmik
৩ মিনিট
অস্তরঙ্গ, প্রজাপতি, নিভাতি... পুজোয় ঘুরে আসুন দেশের সেরা এই সব অফবিট বিচে

করোনার দাপটে মানুষ গত দুই বছর শান্তিতে বেড়াতে যেতেও পারেননি পুজোর সময়। গতবছরেও বাইরে বের হওয়ার জন্য নিতে হত কোভিড নেগেটিভ সার্টিফিকেট। তবে এই বছরে সেই চাপটা অনেকটাই কম। তাই দু’বছরের হা হুতাশ মেটাতে এবার পুজোয় ঘুরে আসতেই পারেন সমুদ্র সৈকত থেকে। এক্ষেত্রে যাঁরা নিরিবিলিতে ঘুরতে পছন্দ করেন, তাঁদের বরাবরের পছন্দ অফবিট ডেস্টিনেশন। ভারতেই যেমন রয়েছে পাহাড়ের গাম্ভীর্য, তেমনই রয়েছে সমুদ্রের বিশালতা। অনেকেই পাহাড়ের থেকে বেশি পছন্দ করেন সমুদ্রের সামনে নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে। সমুদ্রের কাছাকাছি দাঁড়ালে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয়। অনেক সময়ে নিজের বিক্ষিপ্ত মন শান্ত হয় সমুদ্রের স্পর্শে। আবার সমুদ্রের ঢেউয়ের গর্জনে অনেকে খুঁজে পায় বাঁচার মানে। তাই রইল কিছু অফবিট বিচ লোকেশন, কেবল পুজোর সময় না, উইকএন্ডে বা লংট্যুরে ঘুরে আসতেই পারেন এখান থেকে।

কোলা বিচ, গোয়া

গোয়া খুবই পরিচিত পর্যটকদের কাছে কিন্তু আজকাল গোয়াতে বড্ড ভিড়। তাই অনেকেই এড়িয়ে যান এর সৈকত। কিন্তু দক্ষিণ গোয়ার অন্যতম সুন্দর ও নিরিবিলি বিচ হল কোলা বিচ। এখানে এখনও পর্যন্ত পর্যটকদের হই-হট্টগোল শুরু হয়নি। আপনি চাইলে নির্জনে দু’দিনের ছুটি কাটিয়ে আসতে পারেন এখান থেকে।

বাটারফ্লাই বিচ, গোয়া

বাটারফ্লাই বিচকে গোয়ার লুকনো রত্ন বললে মোটেও ভুল হবে না। গোয়ার পরিচিত সমুদ্র সৈকতের থেকে এর সৌন্দর্য অনেকটাই আলাদা। প্রকৃতি এখানে নিজেই তার বিপুল সৌন্দর্য নিয়ে যেন অপেক্ষা করে পর্যটকদের জন্য। বিচের নাম অনুসারেই এখানে বেশ কয়েকটি বিদেশি প্রজাতির অপরূপ সুন্দর প্রজাপতি দেখতে পাওয়া যায়। এই অর্ধবৃত্তাকার সৈকতটি ডলফিন দেখার জন্য বিখ্যাত, নৌকা বা ট্রলারের মাধ্যমে সমুদ্রের বেশ খানিকটা ভেতরে ঘুরেও আসা যায়। পালোলেম সৈকতের উত্তরে অবস্থিত বাটারফ্লাই বিচ। সেখান থেকে নৌকায় চড়ে সহজেই এই স্থানে পৌঁছনো যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিঘা-মন্দারমণি ফেল! এই 'গ্র‍্যান্ড ক্যানিয়ন'-ই এখন বাংলার সেরা উইকেন্ড ট্যুরিস্ট স্পট

Gongoni Weekend Tour: লোককাহিনি অনুযায়ী, পাণ্ডবরা নাকি তাঁদের অজ্ঞাতবাসের সময় মাথা গুঁজেছিলেন এই অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট গুহাগুলিতে

হেনরি আইল্যান্ড, পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বকখালির কাছে অবস্থিত হেনরি আইল্যান্ড আসলে একটি দ্বীপ। এই দ্বীপে একই সঙ্গে সমুদ্র ও জঙ্গলের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। বৃষ্টি হওয়ার আগে মেঘ ভরা আকাশ যেন সমুদ্রের সঙ্গে মিশে যায়। আর মেঘের ফাঁক থেকে উঁকি দেওয়া সূর্যের আলো যখন বালিতে পড়ে চিকচিক করে মনে হয় কোনও স্বপ্নরাজ্যে রয়েছেন আপনি।

চেরাই বিচ, কেরল

কোচি থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকত। লোকালয়ের ভিড়ের বাইরে একদম নিরিবিলি পরিবেশ রয়েছ এখানে। এখানে এলেই মন ভালো হতে বাধ্য।

মারারি বিচ, কেরল

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘরের কাছেই নির্জন প্রকৃতির হাতছানি! সপ্তাহান্তে বাঙালির নতুন গন্তব্য বেনাপুর

Benapur-Deulti: সপ্তাহান্তে আপনার গন্তব্য হতেই পারে বেনাপুর ও দেউলটি।

কেরলকে ‘গডস ওন কান্ট্রি’ বা ঈশ্বরের নিজের দেশ বলেই মনে করেন অনেকে। এই রাজ্যের সৌন্দর্য বাকি সমস্ত রাজ্যের তুলনায় আলাদা। এখানে বিভিন্ন মন্দিরের পাশাপাশি রয়েছে মনোরম সৈকত। কের;এর আলেপ্পির কাছে অবস্থিত মারারি বিচ কেরলের ব্যাক ওয়াটার অবধি পৌঁছনোর জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি। ভিড় থেকে বেশ অনেকটা দূরে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে বিশ্রাম নিতে যেতে চাইলে মারারি বিচ আদর্শ। মারারিকুলামের মাছ ধরার গ্রাম, নারকেল ও খেজুর গাছের সারিবদ্ধ সৌন্দর্য এখানে বিখ্যাত। এ ছাড়াও যাঁরা আয়ুর্বেদের চর্চায় নিজেকে নিমজ্জিত করতে চান, তাঁরা এখানকার অনেক আয়ুর্বেদিক মাসাজ কেন্দ্রের একটিতেও যেতে পারেন।

ওম বিচ, কর্ণাটক

কর্ণাটকের গোকর্ণতে রয়েছে এই অসাধারণ সমুদ্র সৈকত। এখানকার সূর্যাস্ত দেখার জন্য বহুদূর থেকেও লোকজন এখানে আসেন। ওম বিচের নামকরণ নিয়ে অনেক মত রয়েছে। অনেকেই মনে করেন ওম চিহ্নটি হিন্দু আধ্যাত্মিক প্রতীকের আকার। নজর দেওয়া যাক সৈকতে এই প্রতীকটির দিকেও। দুটি অর্ধচন্দ্রাকার আকৃতি এক সঙ্গে মিলিত হয়ে ওম আকৃতি তৈরি করে এবং সূর্যাস্তের একটি দর্শনীয় দৃশ্যকে তুলে ধরে চোখের সামনে। তাই ওম বিচে এক বার গেলে আপনি নিরাশ হয়ে ফিরবেন না। সৈকত এবং সমুদ্রের মনোরম সৌন্দর্য এখানে পর্যটকদের মনের রসদ জুগিয়েছে। সৈকতে বেরানোর পাশাপাশি আপনি ওম বিচ ভিউ পয়েন্টে হাইকও করতে পারেন।

নিভাতি বিচ, মহারাষ্ট্র

মহারাষ্ট্রের জেলেদের এক ছোট গ্রামের কাছে রয়েছে, ছোট্ট এই বিচ। এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য আপনি। এখানেই রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের বানানো ফোর্ট।

গোপালপুর বিচ, ওড়িশা

পুরীতে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন? ভালো লাগছে না সেই ভিড়, তাহলে চলে আসুন গোপালপুর বিচে। এটা এমন এক অফবিট জায়গা যা আপনাকে শান্তি দেবে, নির্জনে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা দ্বিতীয় নেই!

অস্তরঙ্গ সমুদ্র সৈকত, ওড়িশা

অস্তরঙ্গ সমুদ্র সৈকত ওড়িশার অন্যতম সুন্দর সৈকত যা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। সূর্যোদয় ও সূর্যাস্ত নিয়ে ভ্রমণপ্রিয় মানুষদের আবেগ একটু বেশিই থাকে। অস্তরঙ্গ বিচ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সৌন্দর্য ভারী প্রাণবন্ত এবং মনোরম। শুধু পর্যটকদের জন্যই নয়, অস্তরঙ্গ সমুদ্র সৈকত ফটোগ্রাফার এবং বার্ড ওয়াচারদের জন্য এক অন্যতম স্বর্গ বলে মনে করা হয়। অনেকেই আজকাল প্রি-ওয়েডিং ফটোশুটও করছেন এই বিচে।

লিখেছেন
Sanchari Bhowmik
Sanchari Bhowmik
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।