এসেছেন বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথও! মানকরের কবিরাজ বাড়ির দুর্গাপুজোর ৩০০ বছর

Durga Puja at Kabiraj's house in Mankar: এ বাড়ির দুর্গাপুজোর বয়স ৩০০ বছরেরও বেশি। এখনও প্রথা মেনে চলে পুজো। প্রতিমা একচালার তলায় স্থাপিত হয়, যেখানে দুর্গা ও তাঁর পরিবার থাকেন।

Mukut Tapadar
২ মিনিট
এসেছেন বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথও! মানকরের কবিরাজ বাড়ির দুর্গাপুজোর ৩০০ বছর

অতীতের পৌষমুনির ডাঙা, আজকের মানকর। পুরাণ মতে, পান্ডবরা নাকি এসেছিলেন এখানে। তাই স্থানটির আরেক নাম ‘পান্ডবক্ষেত্র’। তাঁতের বস্ত্র, শিল্পকলা, শিক্ষা ও বিদ্যাচর্চার জন্য একসময় বিশেষ খ্যাত ছিল মানকর। কথায় আছে— পাল, ভট্টাচার্য্য, খাঁ— এই তিন নিয়ে মানকর গ্রাম। এখানকার কদমা মিষ্টি, গহনা তৈরির ডাইস এবং বেনারসের চেলি আজও ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যময় জনপদের অন্যতম আকর্ষণ হল ৩০০ বছরের পুরনো কবিরাজ বাড়ি।

কবিরাজ বাড়ির দুর্গা, সূত্র- অন্তর্জাল

মানকরে শক্তিপুজোর প্রচলন বহুকাল ধরে। গ্রামের অধিষ্ঠাত্রী দেবতা মানকরেশ্বর ‘বুড়োশিব’। তবে কবিরাজ বাড়ির আরাধ্যা দেবী আনন্দময়ী কালী। কষ্টিপাথরের এই দেবীমূর্তি অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করা হয়। সারা বছর দেবী ‘মহামায়া’ রূপে পূজিত হন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জঙ্গলেই প্রথম পুজো করেন রাজা সুরথ! কেমন ছিল প্রথম দুর্গাপুজো?

Raja Surath Durga puja: পুজোর সময় এই জঙ্গলে বহু পুণ্যার্থী ছুটে আসেন। দুর্গাপুজোর চারদিন মহা সমারোহে পুজো হয়। প্রতি বছর পুজো আসে পুজো যায়, তবে তাকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষের জমায়েত হয়।

একসময় কবিরাজি চিকিৎসায় খ্যাতি ছিল এই বংশের। ভোলানাথ কবিরাজ ছিলেন বর্ধমান রাজাদের রাজবৈদ্য। বর্ধমান রাজারা এই পরিবারকে জমি দান করেছিলেন এবং ‘কবিরাজ’ উপাধিও দেন। বিদ্যাসাগর মহাশয় কবিরাজ বাড়িতে এসেছিলেন। আবার শোনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরও চিকিৎসার জন্য এখানে এসেছিলেন এবং প্রতিকার পান। তাঁর ‘স্পর্শমণি’ কবিতায় মানকরের উল্লেখ আছে।

অতীতের ভারে জৌলুস হারাচ্ছে

  • আপনার জন্য আরও কিছু লেখা
অতীতে দুর্গাপুজো ছিল ফসল কাটার উৎসব, কীভাবে বিলুপ্ত হল দুর্গাভোগ ধান?

Environmental Extinctions : দুর্গাভোগ ধান আর প্রায় নেই। কোনো ধানও আর ভাদ্রে কাটা হয় না। সবই কাটা হয় অগ্রহায়ণে। কে জানে আশ্বিন মাসের পূজায় নবপত্রিকায় ব্যবহৃত ধান এখন কোনটা?

এ বাড়ির দুর্গাপুজোর বয়স ৩০০ বছরেরও বেশি। এখনও প্রথা মেনে চলে পুজো। প্রতিমা একচালার তলায় স্থাপিত হয়, যেখানে দুর্গা ও তাঁর পরিবার থাকেন। প্রতিমার মুকুটের মাথায় থাকে একটি ময়ূরের পালক। নৈবেদ্যের অন্যতম উপাদান হল মানকরের বিখ্যাত কদমা। সারা বছর দুর্গাদালান সাধারণত বন্ধ থাকে, তবে পুজোর সময় খুলে যায়। পুজো উপলক্ষে আত্মীয়-পরিজনরা বাইরে থেকে এসে জড়ো হন, শুরু হয় পারিবারিক মিলনমেলা। গ্রামের মানুষ ও দূরদূরান্তের দর্শনার্থীরা ভিড় জমান।

পুরোহিতের মন্ত্রপাঠ ও প্রথা মেনে পুজো হয়। নিয়ম অনুযায়ী অঞ্জলি, সিন্নি, বলি ও নানা আচার পালন করা হয়। প্রথাগত ধারা আজও অক্ষুণ্ণ রয়েছে। পরিবারের বংশপরম্পরায় চলে আসা এই দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আয়োজন নয়, সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ।

মানকর কবিরাজ বাড়ির ঠাকুরদালান

আজ বাড়িটি জীর্ণ, ভগ্নদালানের ভাঁজে জমে আছে শতাব্দীর স্মৃতি। কিংবদন্তি আছে, বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছিল সোনার ইট। দেওয়ালে এখনও দেখা যায় অপূর্ব ফ্রেস্কোর কাজ। বিশাল ভগ্নদালানের মধ্যে ঘুঘুর ডাক, পায়রার অবাধ বিচরণ আর ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো এক অন্যরকম আবহ তৈরি করে।

পুকুরপাড়ের সবুজ গাছপালা আর নীল আকাশের প্রতিফলন আজও এই বাড়িকে ঘিরে রাখে। বাড়ির চতুর্দিক জুড়ে স্তব্ধতা আর অতীতের কাহিনি যেন নকশি কাঁথার মতো মিশে আছে। দুর্গোৎসবের কয়েকটা দিন বাড়িটি আবার জীবন্ত হয়ে ওঠে।

লিখেছেন
Mukut Tapadar
Mukut Tapadar
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।