৬৮ জন ভোটারের ঠিকানা বার! ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ

Election Commission : সাংবাদিক সম্মেলনে তিনি শুধু দাবিই করেননি ভোটার তালিকাও দেখিয়েছেন। ওই তালিকায় দেখা গিয়েছে, চারটি ভিন্ন ভোটকেন্দ্রেই একটি ব্যক্তির নাম রয়েছে।

inscript
৩ মিনিট
৬৮ জন ভোটারের ঠিকানা বার! ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ

বিরোধী দলনেতা রাহুল গান্ধী ৭ অগাস্ট একটি সাংবাদিক সম্মেলন করেছেন। ১ ঘণ্টা ১২ মিনিটের এই সাংবাদিক সম্মেলনে রাহুল অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনটির শিরোনাম ছিল - 'ভোট চোরি কা অ্যাটম বোমা সাবুত'। যার বাংলা অর্থ- ভোট চুরির বোমার মতো প্রমাণ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী কী অভিযোগ তুললেন রাহুল?

রাহুলের অভিযোগ, দেশ জুড়ে ভোট কারচুপি হচ্ছে। কীভাবে ভোট চুরি হচ্ছে তা জানতে অনেক সময় লেগেছে বলে জানান তিনি। ভোটার তালিকা নিয়ে পাঁচটি স্তরে ছ’মাস ধরে তদন্ত করেছে কংগ্রেসের প্রতিনিধিরা। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন জাল ভোটার এবং নকল ভোটারদের ভোটদানের সুযোগ করে দিয়েছে। তিনি অভিযোগ তুলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন আর বিজেপি সেই সুযোগে ভোটে কারচুপি করছে।

তাঁর কথায়, এটি সবচেয়ে বেশি হয়েছে বিশেষত বেঙ্গালুরুর বিধানসভা কেন্দ্র মহাদেবপুরায়। বেঙ্গালুরুর সেন্ট্রালের অধীনে এই বিধানসভা কেন্দ্র। রাহুল বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রালে কড়া প্রতিযোগিতা হয়েছিল। কংগ্রেস প্রার্থী মনসুর আলি খানা বেশির ভাগ সময়ে এগিয়ে ছিলেন। কিন্তু দেখা গেল কংগ্রেস বিজেপির পিসি মোহনের কাছে ৩২,৭০৭ ভোটে হেরেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
WB Electoral Roll : নির্বাচন কমিশনের অভূতপূর্ব নির্বাচনী তালিকা সংশোধন এবার বঙ্গেও

West Bengal Election : ভারতের নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের জানিয়েছেন, নির্বাচনী তালিকার বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দেওয়া হবে শীঘ্রই।

রাহুল বলেন, কংগ্রেস কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ১৬টি জিতবে বলে ভেবেছিল। কিন্তু তারা শুধুমাত্র নয়টি আসনই জিতেছে। তিনি এর জন্য ভোট কারচুপির মতো ঘটনাকেই দায়ী করছেন। তাঁর কথায়, “আমরা তথ্য পেয়েছি মহাদেবপুরায় ১,০০,২৫০টি ভোট চুরি হয়েছে।” রাহুল দাবি করেছেন, ফর্ম ৬ ব্যবহারের করে জাল এন্ট্রি করে এই ঘটনাগুলি ঘটানো হয়েছে। তাঁর দাবি, “ বিপুল সংখ্যক নকল ঠিকানা এবং ছবি ব্যবহার করে" নতুন ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তিনি শুধু দাবিই করেননি ভোটার তালিকাও দেখিয়েছেন। ওই তালিকায় দেখা গিয়েছে, চারটি ভিন্ন ভোটকেন্দ্রেই একটি ব্যক্তির নাম রয়েছে। "এরকম শত শত ঘটনা ঘটেছে," বলে দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, "৬৮ জন ভোটারের ঠিকানা ছিল একটি বারে।" রাহুল বলেছেন, কংগ্রেসের প্রতিনিধিরা এই জায়গাগুলিতে গিয়েছিলেন।

রাহুল মহারাষ্ট্রের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, মহারাষ্ট্রেও ভোট কারচুপি হয়েছে। রাহুল বলেছেন, "লোকসভা নির্বাচনে, কংগ্রেস এবং তার জোট দলগুলিই রাজ্যের সিংহভাগ আসনে জিতেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে তারা হেরে গেল।" এর মধ্যে ১ কোটি নতুন ভোটারকে যুক্ত করে ভোট তোলার অভিযোগ তুলছেন রাহুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৭৭ আর ২০২৪: ইন্দিরা আর মোদির দুই নির্বাচনে কী কী আশ্চর্য মিল?

Indira Vs Modi: ১৯৭৭ সালে বিরোধী নেতাদের উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়। বিরোধিতা করার অপরাধে ১ লক্ষেরও বেশি মানুষকে জেলবন্দি করা হয়েছিল।

হরিয়ানার নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস হরিয়ানায় ভালো ফল করেছিল কিন্তু দেখা গেল বিধানসভা নির্বাচনে হেরে গেল কংগ্রেস। নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটগ্রহণ কেন্দ্রে কোনো সিসিটিভি রাখেনি, এই সিদ্ধান্তর সমালোচনা করেন রাহুল। তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন।

রাহুল প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন কেন বৈদ্যুতিন মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করেনি? এই নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বৈদ্যুতিন মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করা হলে ৩০ সেকেন্ডে তাদের জালিয়াতি সামনে এসে যেত।

রাহুল স্পষ্ট বলেন, মহারাষ্ট্রের নির্বাচনে ভোট চুরি হয়েছে। আর তার জন্যই নির্বাচনে হেরেছে কংগ্রেস। ৪০ লক্ষ সন্দেহজনক ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। রাহুল প্রশ্ন তোলেন, পাঁচ বছরে মহারাষ্ট্রে যে ভোটারের সংখ্যা ছিল পাঁচ মাসের মধ্যেই হঠাৎ তা বেড়ে গেল কী করে?

একদম শেষে রাহুল গান্ধী বলেন, "যদি তারা (বিজেপি) আরও ২৫টি আসন হেরে যেত" তাহলে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা হারাত। তাঁর দাবি, এর জন্যই বিজেপি এই ঘটনাগুলি সাজিয়েছিল।

রাহুল নির্বাচন কমিশনের আধিকারিকদের হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘আপনারা যে পদেই থাকুন না কেন, সিনিয়র হোন বা জুনিয়র, আপনাদের রেয়াত করা হবে না।’’ তাঁর দাবি, একাধিক আসনে ভোটার তালিকার কারচুপি জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। রাহুলের দাবির প্রমাণ জমা দিতে বলা হয়েছে। বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?