এই সাত স্টকে বড় ডিভিডেন্ড চলতি সপ্তাহেই! লাভের অঙ্ক কষতে যে তথ্য জানতেই হবে

Stock Dividend: জেনে নেওয়া যাক, এই সপ্তাহের শেয়ার বাজারে কোন কোন কোম্পানির স্টক এক্স-ডিভিডেন্ড ট্রেডিং করবে এবং দেবে বেশি লাভ।

Sourish Das
৩ মিনিট
এই সাত স্টকে বড় ডিভিডেন্ড চলতি সপ্তাহেই! লাভের অঙ্ক কষতে যে তথ্য জানতেই হবে

৫ সেপ্টেম্বর মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। ২১০ পয়েন্ট অর্থাৎ ০.৪% উত্থান নিয়ে ৫৯,০১০ পয়েন্টে খুলেছিল বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটিও ছিল বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। ৫০ পয়েন্ট বৃদ্ধি নিয়ে ১৭,৬১৭ পয়েন্টে কাজ করতে শুরু করেছিল নিফটি। এশিয়ার শেয়ার মার্কেটও বেশ খানিকটা ঊর্ধ্বমুখী এই সপ্তাহে। তাই, এই সপ্তাহটাকে ভারতীয় শেয়ার মার্কেটের জন্য বেশ লাভজনক বলেই মনে করছেন ভারতীয় শেয়ার বিশেষজ্ঞরা।

এই সময় যদি আপনারা বিনিয়োগ করতে চান, তাহলে আপনার বিনিয়োগের ভবিষ্যৎ হয়তো ভালো থাকবে। এই মুহূর্তে বেশ কিছু পেনি স্টক এবং মাল্টিব্যাগার স্টক ভালো রিটার্ন দিতে শুরু করেছে বিনিয়োগকারীদের। তার ওপর আবার পুজোর মরশুম সামনে থাকার কারণে শেয়ার মার্কেট ঊর্ধ্বমুখী। তাই চলুন জেনে নেওয়া যাক, এই সপ্তাহের শেয়ার বাজারে কোন কোন কোম্পানির স্টক এক্স-ডিভিডেন্ড ট্রেডিং করবে এবং দেবে বেশি লাভ।

Asahi India Glass Limited

কাঁচ প্রস্তুতকারী এই সংস্থাটি সম্প্রতি তাদের ২ টাকা ফেস ভ্যালুবিশিষ্ট শেয়ারের ১০০% ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে তাদের বিনিয়োগকারীদের জন্য। অর্থাৎ, এই মুহূর্তে এই কোম্পানির প্রত্যেকটি শেয়ারের দাম ২ টাকা করে। এই স্টক ৭ সেপ্টেম্বর তারিখে এক্স-ডিভিডেন্ডে পরিণত হবে। এই মুহূর্তে এই স্টকের ডিভিডেন্ড ইল্ড হবে ০.৩১%। এই মুহূর্তে এই কোম্পানির শেয়ারের দাম ১.১২% বৃদ্ধি পেয়েছে এবং ৬৬৯.২০ টাকায় দর করছে। তাই এই সপ্তাহে এই কোম্পানির শেয়ারের ওপরে আপনি টাকা লাগাতেই পারেন।

NRB Bearings Limited

এই বিয়ারিং কোম্পানিটি ২ টাকার ফেস ভ্যালু নিয়ে ২২৫% হিসেবে তাদের ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই কোম্পানির প্রত্যেকটি শেয়ারের দাম ৪.৫ টাকা করে। কম দামের শেয়ার হলেও ৭ সেপ্টেম্বর এই শেয়ার এক্স ডিভিডেন্ড ঘোষণা করছে। এই স্টকের ডিভিডেন্ড ইল্ড ১.২১%। বর্তমানে এই কোম্পানির শেয়ার ১৬৫ টাকায় দর করছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১ লাখ টাকা বেড়ে হয়েছে ৪.৫ কোটি! আপনিও বিনিয়োগ করছেন তো এই মাল্টিব্যাগার সুপার স্টকে

২৩ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক ৪৪,৯৫১.৬১% রিটার্ন দেওয়ার রেকর্ড তৈরি করতে পেরেছে HAIL। অর্থাৎ ২৩ বছরে যারা ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগ-মূল্য সর্বাধিক ৪.৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল।

Maharashtra Seamless Limited

এই স্টিল এবং পাইপের কোম্পানি ৫ টাকার ফেস ভ্যালু নিয়ে ১০০% হিসেবে তাদের ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ, এই কোম্পানির প্রত্যেক শেয়ারের দাম ৫ টাকা করে। ৭ সেপ্টেম্বর এই কোম্পানির স্টক এক্স ডিভিডেন্ড ঘোষিত হবে এবং আগামী ৮ সেপ্টেম্বর এটির রেকর্ড ডেট সেট করা রয়েছে। এই কোম্পানির স্টকের ডিভিডেন্ড ইল্ড ৬১%। বর্তমানে এই কোম্পানির শেয়ার ২.৮৩% ঊর্ধ্বমুখী বৃদ্ধিহার নিয়ে ৮২১ টাকায় দর করছে।

Mastek Limited

এই সফটওয়্যার কোম্পানিটি ৫ টাকার ফেস ভ্যালুর নিরিখে ২৪০% হিসেবে তাদের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ, তাদের শেয়ারের দাম প্রতিটি ১২ টাকা করে। আগামী ৮ সেপ্টেম্বর এই শেয়ার এক্স ডিভিডেন্ড হয়ে যাবে। এই মুহূর্তে এই কোম্পানির শেয়ারের ডিভিডেন্ড ইল্ড ১.০২%। কিছুটা নিম্নমুখী হয়ে এই মুহূর্তে এই কোম্পানির শেয়ার ১,৮৩৮ টাকায় দর করছে।

KRBL Limited

এই রাইস মিল কোম্পানিটি ১ টাকার ফেস ভ্যালুর নিরিখে ৩৫০% হিসাবে তাদের ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ, এই কোম্পানির প্রতি শেয়ারপিছু দাম ৩.৫ টাকা করে। আগামী ৮ সেপ্টেম্বর এই কোম্পানির শেয়ার এক্স ডিভিডেন্ড হতে চলেছে। এই মুহূর্তে এই কোম্পানির স্টকের ডিভিডেন্ড ইল্ড ১.১০%। ৩.৫২% ঊর্ধ্বমুখী হয়ে এই মুহূর্তে এই কোম্পানির শেয়ার ৩২২.৪০ টাকায় দর করছে।

Gujrat State Fertilizers and Chemicals Limited

এই সার প্রস্তুতকারী কোম্পানিটি ২ টাকার ফেস ভ্যালুর নিরিখে ১২৫% হিসেবে তাদের ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ, এই কোম্পানির প্রত্যেকটি শেয়ারের দাম ২.৫ টাকা করে। আগামী ৯ সেপ্টেম্বর এই স্টক এক্স ডিভিডেন্ড হতে চলেছে। এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ড ১.১০%। এই মুহূর্তে ০.৬৭% গ্রোথ নিয়ে এই কোম্পানির শেয়ার ১৫৭ টাকায় দর করছে।

GMM Pfaudler Limited

২ টাকার ফেস ভ্যালুর নিরিখে ১৫০% হিসেবে তাদের ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানিটি। অর্থাৎ, এই কোম্পানির প্রত্যেকটি শেয়ারের দাম ৩ টাকা করে। আগামী ৯ সেপ্টেম্বর এই কোম্পানির স্টক এক্স ডিভিডেন্ড হতে চলেছে। বর্তমানে, এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ড ০.৩২%। এই মুহূর্তে এই কোম্পানির শেয়ার ১৯৪৯ টাকায় দর করতে শুরু করেছে।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।