সব অভিযোগই ছিল ভুয়ো? ঋণে কোনও প্রতারণা নেই, প্রণয়-রাধিকাকে ক্লিনচিট সিবিআইয়ের!

NDTV CBI Investigation: সিবিআই জানাচ্ছে, “আইসিআইসিআই ব্যাঙ্ক ২০০৭-০৮, ২০০৮-০৯ এবং ২০০৯-১০ অর্থবর্ষে ৮৩টি ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। সুদের হার হ্রাস করা কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না।

inscript
৪ মিনিট
সব অভিযোগই ছিল ভুয়ো? ঋণে কোনও প্রতারণা নেই, প্রণয়-রাধিকাকে ক্লিনচিট সিবিআইয়ের!

এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় এবং রাধিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির মামলা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। না, প্রমাণের অভাবে নয়। সমস্ত অভিযোগে প্রণয়-রাধিকাকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়েছে সিবিআই৷ অভিযোগ ছিল, ৩৭৫ কোটি টাকার ঋণ নিয়ে ICICI ব্যাঙ্ককে প্রতারণা ও জালিয়াতির ষড়যন্ত্র করেছেন এনডিটিভির প্রতিষ্ঠাতারা। ২০১৭ সালে শুরু হওয়া সেই ফৌজদারি তদন্ত অবশেষে বন্ধ করল সিবিআই। ২০২২ সালে, রাধিকা রায় ও প্রণয় রায়ের পদত্যাগের পর আদানি গ্রুপ এনডিটিভির দখল নেয়।

দ্য ওয়্যার প্রকাশিত একটি প্রতিবেদন জানাচ্ছে, সিবিআই-এর তদন্তে দেখা গেছে যে, আইসিআইসিআই ব্যাঙ্ক রাধিকা রায় ও প্রণয় রায়ের সংস্থা মেসার্স আরআরপিআর হোল্ডিংস প্রাইভেট লিমিটেডকে যে ৩৭৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে, সেই ক্ষেত্রে কোনও ভুল ছিল না। যে ঋণটি তখন ব্যাঙ্কিং আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছিল, পরে সিবিআইয়ের তদন্তে দেখা গেছে তা একটি স্বাভাবিক ব্যবসায়িক লেনদেনই ছিল।

ওই একই সময়ে আইসিআইসিআই ব্যাঙ্ক এমনই যা যা ঋণ দিয়েছে তা বিশ্লেষণ করে সিবিআই তদন্তের রিপোর্টে লিখেছে, "এটি (এনডিটিভির ঋণ) কোনও বিচ্ছিন্ন মামলা ছিল না। আইসিআইসিআই ব্যাঙ্ক অন্যান্য এমন একই গোত্রীয় নানা কোম্পানিকেই এই ধরনের ঋণের সুবিধা দিয়েছে।" সিবিআই জানাচ্ছে, প্রায় ৩০টি ক্ষেত্রে এভাবে ঋণ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরবিআই-ও স্পষ্ট করে জানিয়েছে যে এই ধরনের বেশ কয়েকটি ঋণ ব্যাঙ্ক তখন মঞ্জুর করেছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুগে যুগে দেশের শত্রু নির্ভীক সাংবাদিকতাই?

Freedom Of Speech in India: ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে শুরু করে এমারজেন্সি হয়ে আজকের সাংবাদিকতা! ভারতের মত প্রকাশের স্বাধীনতা ঠিক কোথায় দাঁড়িয়ে?

বলা হয়েছে, “ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ১৯(২) ধারা এবং আরবিআই-এর ২৮.০৮.১৯৯৮ তারিখের মূল নির্দেশিকা লঙ্ঘন করে এই ঋণ দেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে, আরবিআই স্পষ্ট করেছে যে, যেহেতু আরবিআই নির্দেশিকাতে কর্পোরেট শেয়ারের প্রাথমিক নিরাপত্তার ক্ষেত্রে অগ্রিম ঋণ প্রদানে বাধা দেওয়ার কথা বলা নেই তাই NDU-POA ব্যবস্থার অধীনে ঋণের অনুমোদনের পরিমাণ নিয়ে কিছু নির্দিষ্ট বলা নেই। ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত NDU-POA ব্যবস্থার অধীনে ব্যাঙ্ক প্রায় ৩০টি ক্ষেত্রে ঋণ দিয়েছে এবং সেই ৩০ জন ঋণগ্রহীতার মোট ঋণ ছিল ১৫০০০ কোটি টাকা পর্যন্ত। উপরন্তু ব্যাঙ্ক NDU-POA-এর অধীনে ৬৫ জন ঋণগ্রহীতাকে টাকাও দিয়ে সাহায্য করেছে।”

'NDU-POA' হচ্ছে 'নন-ডিসপোজাল আন্ডারটেকিং-পাওয়ার অফ অ্যাটর্নি'। এটি একটি চুক্তি যা শেয়ারহোল্ডারদের কোনও একটি কোম্পানির শেয়ার বিক্রি করতে বাধা দেয়।

প্রণয় রায়, রাধিকা রায়ের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ছিল যে তাঁরা নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছে শেয়ারের অঙ্গীকার সম্পর্কে কোনও তথ্য জানাননি। সিবিআই তার প্রতিবেদনে বলছে, এই বিষয়ে সেবির প্রাসঙ্গিক ধারাটি পরে যুক্ত করা হয়েছিল এবং সেই নিয়মের অধীনে রাধিকা এবং প্রণয় রায়রা নিজেরাই যে ঋণ গ্রহণ করেছিলেন তাতে এই ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরোয়া করেননি সরকারের রক্তচক্ষু! এনডিটিভি আদানির দখলে যাওয়ার পর কী করবেন রবীশ কুমার?

শাসকের বিরোধী মুখ হিসেবেই যাদের পরিচিতি ছিল তাদের সমর্পণে প্রশ্ন উঠেছিল, এবার কী করবেন রবীশ কুমার?

প্রতিবেদনে বলা হচ্ছে, “সেবি ০৪.০৮.২০১৭ তারিখে একটি চিঠির মাধ্যমে স্পষ্ট করে দেয় যে বন্ধক রাখা শেয়ারের ফোরক্লোজারের বিধানটি সেবি (SAST) রেগুলেশন ১৯৯১-এ ঢোকানো হয়েছিল যা ২৮.০১.২০০৯ থেকে লাগু হয় এবং যেহেতু এই ক্ষেত্রে প্রতিশ্রুতিটি ২০০৮ সালে করা হয়েছিল এবং বিধিটি ২০০৯ সালে যুক্ত হয়েছিল, তাই SEBI (SAST) প্রবিধানের অধীনে ফোরক্লোজারের জন্য এটি প্রযোজ্য নয়৷ তাই NDU-POA ব্যবস্থার অধীনে ঋণ সুরক্ষিত করার চুক্তি করার জন্য SEBI-র কাছ থেকে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন ছিল না।"

তৃতীয় অভিযোগ ছিল যে, এনডিটিভির প্রতিষ্ঠাতারা শেয়ারের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুমতিও নেয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে, এই অনুমতিরও প্রয়োজন ছিল না। প্রতিবেদনে সিবিআই লিখেছে, “০৪.০৭.২০১৭ তারিখের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চিঠি অনুসারে, নীতি নির্দেশিকা অনুসারে কোম্পানিকে কোনও আর্থিক কোম্পানির সঙ্গে শেয়ারহোল্ডিংয়ের জমানতের অঙ্গীকারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।”

আইসিআইসিআই ব্যাঙ্কে প্রাক-ঋণপ্রদানের বিষয়ে কম সুদের হারের ক্ষেত্রে সিবিআই বলছে, “মেসার্স আরআরপিআর নিয়মিতভাবে ব্যাঙ্কে ঋণ পরিশোধ করছিল না... আইসিআইসিআই ব্যাঙ্কের পরিচালনা কমিটি ডিএসআরএ (ডেট সার্ভিস রিজার্ভড অ্যাকাউন্ট) ব্যালেন্স কমিয়ে ৯ মাসের সুদের পরিবর্তে ৬ মাসের সুদের সমতুল্য করার প্রস্তাব করেছে এবং এই কমিয়ে দেওয়া সুদের ঋণ পরিশোধের প্রস্তাব ক্রেডিট কমিটির দ্বারা অনুমোদিতও হয়েছে।”

সিবিআই জানাচ্ছে, “আইসিআইসিআই ব্যাঙ্ক ২০০৭-০৮, ২০০৮-০৯ এবং ২০০৯-১০ অর্থবর্ষে ৮৩টি ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। যেহেতু সুদের হার হ্রাস করা কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না, তাই আইসিআইসিআই ব্যাঙ্কে পরিশোধের জন্য RRPR-এর প্রস্তাব গ্রহণও কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না।"

এনডিটিভির প্রতিষ্ঠাতারা, মেসার্স আরআরপিআর-এর মাধ্যমে আইন লঙ্ঘন করে মেসার্স ভিসিপিএল থেকে ঋণ নিয়েছিলেন এই অভিযোগে, সিবিআই জানাচ্ছে, এই আইনটিও ঋণ নেওয়ার অনেক পরে কার্যকর হয়েছিল। প্রতিবেদনে বলা হচ্ছে, "মেসার্স ভিসিপিএল ২১.০৭.২০০৯ তারিখের একটি ঋণ চুক্তির অধীনে ০৫.০৮.২০০৯ তারিখে মেসার্স আরআরপিআর-এ ৩৫০ কোটি টাকা পাঠিয়েছে এবং ২৫.০১.২০১০ তারিখের ঋণ চুক্তির ভিত্তিতে মেসার্স শেনানো রিটেল প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স ভেঞ্চারস লিমিটেড ইত্যাদি কোম্পানিগুলির মাধ্যমে ৫৩.৭৫ কোটি টাকা পাঠিয়েছে। ব্যাঙ্কিং কোম্পানি, আর্থিক কোম্পানি, বীমা কোম্পানি, সরকারি কোম্পানি ইত্যাদি ছাড়া অন্য কোনও কোম্পানির দুই স্তরের বেশি ভর্তুকি থাকবে না এমন নিয়ম ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের ক্ষেত্রে ২১.০৯.২০১৭ তারিখের গেজেট বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।"

আইসিআইসিআই ব্যাঙ্কের ৪৮ কোটি টাকার ক্ষতি এবং এনডিটিভির প্রোমোটারদের লাভের বিষয়ে, সিবিআই জানাচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কের কোনও সরকারি কর্মচারী বা অফিসারদের বিরুদ্ধে কোনও যোগসাজশ বা অপরাধমূলক ষড়যন্ত্র বা আনুষ্ঠানিক পদের অপব্যবহার এখানে হয়নি। ২০০৯ সালের ৫ অগাস্ট অনুমোদিত সুদের হার ১৯% থেকে কমিয়ে ৯.৬৫% করা হয়েছিল। ঋণ গ্রহীতার অক্ষমতা, সময়মতো অর্থ প্রদান, NDTV-এর ক্রমাগত দুর্বল আর্থিক কার্যকারিতা, শেয়ারের দামের অস্থিরতা ইত্যাদির বিভিন্ন কারণের উপর ভিত্তি করে ঋণ পরিশোধ করা হয়েছিল। সেই হিসেবে, সুদের হারের এই ধরনের হ্রাস আকস্মিক কোনও ঘটনা ছিল না। অর্থাৎ রাধিকা রায় ও প্রণয় রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির কোনও ভিত্তিই নেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?