ভুখা দেশে ৪০০ কোটির বাড়িতে থাকেন আদানি, কী আছে অন্দরে?

Goutam Adani : মাথার উপর জালিয়াতির অভিযোগ, অথচ থাকেন কিনা ৪০০ কোটি টাকার একটি অট্টালিকায়! এখানেই শেষ নয় রয়েছে আরো অনেক সম্পত্তির বহর

Kankana Mukherjee
৩ মিনিট
ভুখা দেশে ৪০০ কোটির বাড়িতে থাকেন আদানি, কী আছে অন্দরে?

বিগত কয়েকদিন ধরেই শিরোনামে গৌতম আদানি। এর আগেও অবশ্য বারবার শিরোনাম দখল করেছেন তিনি, তবে এবারের কারণটা সম্পূর্ণ ভিন্ন। রাতারাতি ধস নেমেছে তাঁর সম্পত্তিতে। হিন্ডেনবার্গ নামক একটি মার্কিন সংস্থার রিপোর্ট বদলে দিল চিত্রটা। শেয়ার বাজারে হু হু করে জায়গা হারাচ্ছেন গৌতম আদানি, এই পতনের শেষ ঠিক কোথায় তা এখনও আঁচ করা যাচ্ছে না। ভারতের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে শীর্ষস্থানে রাজ করছিলেন যে আদানি গোষ্ঠী সেই আদানি গোষ্ঠী এখন বিশ্বের প্রথম কুড়ি জনের তালিকা থেকেও ছিটকে গেলেন। যদিও প্রাথমিকভাবে এই রিপোর্টের তথ্যকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন গৌতম আদানি। ৪১৩ পৃষ্ঠার জবাবে তারা আত্মপক্ষ সমর্থনে ব্যাখ্যামূলক উত্তরও দিয়েছিল, এমনকী উক্ত সংস্থাকে উদ্দেশ্য করে ভারতের জাতীয়তাবাদের ওপর আঘাত হানার পাল্টা অভিযোগ এনেছিল আদানিরা। যদিও এতকিছু সত্বেও লাভ হয়নি আখেরে। এই ঘটনার পর থেকেই বাজারে হু হু করে শেয়ার হারাতে থাকেন গৌতম আদানি। যার ফল স্বরূপ বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ক্রমশ নিচে নামতে থাকেন তারা।

ভারতের অর্থনৈতিক পরিকাঠামোয় উল্লেখযোগ্য নাম ‘আদানি গোষ্ঠী’। গোটা দেশ জুড়ে তো বটেই এমনকী বিদেশেও প্রচুর শেয়ার তাদের। সেই আদানি গোষ্ঠীর ঘাড়েই নাকি বিপুল ঋণের বোঝা, এরকমই খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এখানেই শেষ নয়, অ্যাকাউন্টিংয়েও সমস্যা রয়েছে উক্ত গোষ্ঠীর, এমনটাই জানা গিয়েছে। আদানি গ্রুপের সংস্থায় ‘শর্ট পজিশনে’ বাজি ধরেছে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ। তাদের নয়া রিসার্চেই অভিযোগের তীর উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু এই এতদিন ধরে শীর্ষস্থানে থাকা ধনী ব্যক্তির সম্পত্তির হিসেব শুনলে চোখ কপালে উঠবে এখনও আম জনতার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! আদানির দুর্দিনে যেভাবে লাভবান হলেন আম্বানি

After effect of hindenburg research : আদানির দুর্দিন যেন আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায় আম্বানি গোষ্ঠীর কাছে। একাধিক লগ্নিকারী সংস্থা আদানির থেকে শেয়ার তুলে নিয়ে ভরসা রাখে আম্বানি গোষ্ঠীর ওপর

মাথার উপর জালিয়াতির অভিযোগ, অথচ থাকেন কিনা ৪০০ কোটি টাকার একটি অট্টালিকায়! শুধু গৌতম আদানি একা নয়, পাশাপাশি তার পরিবারের আরও অনেকের বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ প্রকাশে এসেছে সম্প্রতি। কিন্তু তাঁর ব্যক্তিগত সম্পত্তির হিসেব জানেন কি?

একসময় বস্তিতে থাকতেন আদানি। বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন হঠাৎ করেই। তারপর বস্তির ছেলে পরিচয় থেকে বেরিয়ে ভারতের ধনকুবের! সফরটা নেহাৎ সহজ ছিল না ঠিকই। তবে সাম্প্রতিক হিসেব সব বদলে দিল। অন্যদিকে আদানিদের দুর্দিনে আম্বানি আবারও ফিরে পেয়েছে পুরনো গৌরব। ভারতের ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে এখন আম্বানি গোষ্ঠী। ইতিমধ্যে ভারতের সব থেকে বিত্তশালীর পদ থেকে বিচ্যুতি ঘটেছে গৌতম আদানির, কিন্তু এত কিছুর পরেও এই ভারতীয় ধনকুবের কাছে এমন কিছু সম্পত্তি রয়েছে, যা তাঁকে অন্যতম সেরা ধনী হিসাবে চিহ্নিত করে। বিশ্বের প্রথম কুড়ির তালিকায় না থাকলেও এও কম কিছু নয়!

  • আপনার জন্য আরও কিছু লেখা
আদানিকে পথে বসাচ্ছে 'নষ্টের গোড়া' বামপন্থীরাই! মোদি-ঘনিষ্ঠের পাশে দাঁড়িয়ে যা বলছে আরএসএস

Leftist Lobby aganist Adani says RSS : আদানির আসলে কোনও দোষই নেই! বামপন্থীরাই একের পর এক প্রচার চালিয়ে তাঁর ইমেজ ভেঙে দিচ্ছে!

৩.৪ একর জমির ওপর বিশাল অট্টালিকা! দাম ৪০০ কোটি টাকা। ২০২০ সালে লুটিয়েন্স দিল্লিতে এই বিশাল অট্টালিকাটি কেনেন গৌতম আদানি। তারপর থেকে সেখানেই পরিবারের সঙ্গে থাকেন তিনি। জানা গিয়েছে এই অট্টালিকাটি কেনার সময় গৌতম আদানিকে অগ্রিম ২৬৫ কোটি টাকা এবং বিধিবদ্ধ খরচ হিসাবে পরে আরও ১৩৫ কোটি টাকা খরচ করতে হয়েছিল৷ যদিও স্থাবর সম্পত্তির হিসাব এখানেই শেষ নয়। জানা গিয়েছে, এই প্রাসাদ ছাড়াও গুরগাঁওয়ে একটি বিলাসবহুল বাংলোও রয়েছে গৌতম আদানির। আমেদাবাদেও রয়েছে বিশাল অট্টালিকা। প্রতিটি বাড়িই বাইরে থেকে দেখলে রীতিমতো তাক লেগে যাওয়ার জোগাড়।

যদিও ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চিরকালই একটা আড়াল পছন্দ করেন গৌতম আদানি, তাই বাড়ির অন্দরসজ্জা সম্পর্কে কোনও দিনই খুব একটা প্রকাশ্যে আনেননি কিছুই। কিন্তু অট্টালিকা সমো বাড়ি দেখেই আঁচ করা যায় ভেতরের চিত্রটা। সাজানো-গোছানো ঘর, ডাইনিং, বিলাসবহুল বাথরুম, বিরাট করিডর থেকে শুরু করে সুইমিং পুল, জিম কী নেই সেখানে! আমেদাবাদের যে বাড়িটাতে বর্তমানে তিনি থাকেন তার চারপাশে বড় বড় গাছ দিয়ে ঘেরা। সঙ্গে রয়েছে খোলা উঠোনও। স্ত্রী প্রীতি আদানি, দুই ছেলে কর্ণ আদানি এবং জিৎ আদানি এবং পুত্রবধূর সঙ্গে এই বাড়িতে থাকেন গৌতম।

এখানেই শেষ নয় বাড়ি ছাড়াও ব্যক্তিগত জেট, হেলিকপ্টার সবই রয়েছে সম্পত্তির তালিকায়। তাঁর প্রাইভেট জেটগুলির তালিকায় রয়েছে ‘বোম্বার্ডিয়ার’, ‘বিচক্র্যাফ্ট’ এবং ‘হকার’ প্রাইভেট জেট। এর মধ্যে সবচেয়ে কম দামের যেটি সেটিরই মূল্য প্রায় ১৫.২ কোটি টাকা। এছাড়াও লাল ফেরারি এবং বিলাসবহুল বিএমডব্লু-৭ সহ একাধিক গাড়িও রয়েছে তাঁর। রয়েছে ১৭ খানা প্রাইভেট জাহাজ। আর এইসব ব্যক্তিগত জেট, হেলিকপ্টার এবং জাহাজগুলি রাখার জন্য রয়েছে আস্ত একটা বন্দর, সেটিও গৌতম আদানির ব্যক্তিগত। অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম কয়লাখনি কারমাইকেল -এর মালিকও এই ধনকুবের।

সুতরাং সবমিলিয়ে ছবিটা আকাশ ছোঁয়াই বটে। ভারতের মত একটা দেশ, যেখানে আজও লাখ লাখ বা শিশু না খেতে পেয়ে মরছে, মাথা গোঁজার ঠাই নেই অজস্র সাধারণ মানুষের, রাতদিন ছাঁটাই এর চক্করে চাকরি হারাচ্ছে হাজার হাজার কর্মীরা, সেই দেশেই কিনা ৪০০ কোটির অট্টালিকায় বসবাস করেন গৌতম আদানি! বৈপরীত্যের এই ছবিটা বড়ই অদ্ভুত। যতই মাথার ওপর জালিয়াতির অভিযোগ থাকুক, যতই ভুখা দেশের মানুষেরা প্রশ্ন তুলুক তবুও এই সম্পত্তির হিসেবে এখনও সমতা ফেরে না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।