শেয়ার বাজারে টানা মন্দা, এর মাঝেও মোটা মুনাফা পেতে ভরসা রাখুন এই স্টকগুলিতে

বিশাল পরিমাণ লাভ খুইয়ে ক্ষতির সঙ্গেই কিছুটা লেনদেন করল ভারতীয় শেয়ার মার্কেটের দু'টি বড় সূচক SENSEX ও NIFTY।

Sourish Das
৪ মিনিট
শেয়ার বাজারে টানা মন্দা, এর মাঝেও মোটা মুনাফা পেতে ভরসা রাখুন এই স্টকগুলিতে

সেপ্টেম্বরের ১ তারিখের মতো ২ তারিখেও বাজারের প্রধান শেয়ার সূচকগুলির অবস্থা রইল প্রায় একইরকম। বিশাল পরিমাণ লাভ খুইয়ে শুক্রবার বলতে গেলে ক্ষতির সঙ্গেই কিছুটা লেনদেন করল ভারতীয় শেয়ার মার্কেটের দু'টি বড় সূচক SENSEX ও NIFTY। এই নিয়ে টানা দ্বিতীয় দিন প্রধান স্টকের বাজার নিম্নমুখী। ব্যাপক অনিশ্চয়তার মধ্যে এশিয়ার শেয়ারের দর ওঠানামা করতে শুরু করেছিল। এছাড়াও বৈশ্বিক সংকেতের মধ্যে সঠিক কোনও ধারাবাহিকতা না থাকার কারণে বাজারের প্রবণতার ওপরেও প্রভাব পড়তে শুরু করেছিল তার। মূলত টাকার দামের নিরিখে ডলারের খারাপ পারফরমেন্স, এবং ফেডারেল রিজার্ভের অনড় মনোভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি শেয়ার সূচক নিম্নমুখী।

যেহেতু ভারতীয় শেয়ার সূচক অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সূচকের ওপর নির্ভর করে, তাই এর সরাসরি প্রভাব পড়েছিল ভারতীয় শেয়ার সূচকের ওপরেও। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক এদিন শুরু থেকেই ৭২ পয়েন্ট কমে গিয়ে লাল কালিতে লেনদেন করতে শুরু করেছিল। বিস্তৃত বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জের মিডক্যাপ ১৩০ পয়েন্ট লাফিয়ে ২৫,৬৮৫.০৮ স্তরে ট্রেড করার সময় কিছুটা মার্কেটের উন্নতি হলেও, বাজার বন্ধ হওয়ার সময় পর্যন্ত সেনসেক্স এবং নিফটি দুটোই লেনদেন করছিল লাল রেখায়। Bajaj Finance, NTPC, Mahindra and Mahindra, Kotak Mahindra Bank, Maruti Suzuki, এই সমস্ত স্টক আজকে ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে ভালোভাবে ট্রেড করার পর হঠাৎ নিম্নমুখী হতে শুরু করেছে Tata Steel। এর সঙ্গেই সবথেকে ক্ষতিগ্রস্ত স্টকের তালিকায় ছিল Indusind Bank, Ultratech Cement।

একইভাবে, কত সঙ্গে লেনদেন করতে শুরু করেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটি ৫০। ১৪ পয়েন্ট ক্ষতি নিয়ে ১৭,৫২৭.৮৫ পয়েন্টে লেনদেন করছিল নিফটি। নিফটি ব্যাঙ্ক কিছুটা প্রান্তিক লাভের সঙ্গে ব্যবসা করলেও, এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ-এর মতোই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও ছিল একই রকম নিম্নমুখী। তবে তার মধ্যে সবুজ রঙে লেনদেন করতে শুরু করেছিল Apollo Hospitals, Bajaj Finserv, NTPC, Eicher Motors. সব থেকে বড় ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলির তালিকায় ছিল Shree Cement, ONGC, Hindalco Industries, BPCL. গত ট্রেডিং সেশনে বিদেশি বিনিয়োগগুলির মধ্যে ২,২৯০.৩১ কোটি টাকার বিক্রি হয়েছিল, যেখানে DII প্রায় ৯৫১.১৩ কোটি টাকা বিনিয়োগ করেছে শেয়ার বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও, এখনও পর্যন্ত ততটা স্বাভাবিক হতে পারেনি। DAO JONS কিছুটা বৃদ্ধি পেয়ে শেষ করলেও NASDAC ছিল নিম্নমুখী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শেয়ার বিনিয়োগে ভয়? এই তথ্য জেনে বিনিয়োগ করলে ঝুঁকি ছাড়াই লাখ টাকা আয়

লাগবে সঠিক পথ চিনে নেওয়া এবং সঠিক পরিকল্পনা। তবেই আপনি হয়ে উঠবেন কোটিপতি, যাকে স্টক মার্কেটের পরিভাষায় বলে 'বুল'।

তবে এই মন্দার বাজারেও কিন্তু এমন কিছু স্টক রয়েছে, যেগুলি দারুণভাবে লাভ দিয়েছে ভারতীয় বিনিয়োগকারীদের। ২ সেপ্টেম্বরের ট্রেডিং সেশনের প্রথম ঘণ্টাতেই Action Construction Equipment ১০% বৃদ্ধি লাভ করেছিল। একত্রীকরণের ছয় দিন পর বিপুল কেনাকাটা দেখা গেল এই অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্টের চেয়ারের ওপর। ৩০ দিন এবং ৫০ দিনের গড় আয়তনের থেকে অনেকটাই বেশি ছিল আজকের বৃদ্ধির পরিমাণ। ইতিমধ্যেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৩০০.০৫ টাকার নতুন সর্বকালের উচ্চ স্তরে পৌঁছেছে এই স্টক। তার সঙ্গেই প্রযুক্তিগত প্যারামিটারেও এই স্টক ছিল অত্যন্ত শক্তিশালী। মোমেন্টাম অসিলেটরের ক্ষেত্রে দেখা গিয়েছিল একটি আপট্রেন্ড, যার ফলে এই স্টক খুব দ্রুত লাভবান হতে পেরেছিল।

বিগত কয়েকটি মাস এই কোম্পানির জন্য বেশ ভাল ছিল। গত তিন মাসে এই কোম্পানিটির রাজস্ব ৫৪.৮% বৃদ্ধি পেয়ে হয়েছিল ৪৯৭ কোটি টাকা। তার পাশাপাশি পরিচালন মুনাফা দ্বিগুণ হয়ে হয়েছিল ৬৬ কোটি টাকার কাছাকাছি। সম্প্রতি এই কোম্পানিটি ট্রাক্টর এবং কৃষি সরঞ্জাম তৈরি করার জন্য একটি প্ল্যান স্থাপনের জন্য ঘানা থেকে ২০০ কোটি টাকার একটি বরাত জোগাড় করতে পেরেছে, যা এই কোম্পানির জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে। মাঝারি মেয়াদের ক্ষেত্রে এই প্রবণতা অত্যন্ত ইতিবাচক এবং এই স্টকটি ভবিষ্যতে আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

তবে শুধুমাত্র মেটেরিয়াল হ্যান্ডেলিং এবং কনস্ট্রাকশনের জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রে নয়, মোবাইল এবং টাওয়ার ক্রেনের বাজারেও এই কোম্পানির একটা বিশাল বড় নেতৃত্ব রয়েছে। সম্প্রতি ঘানা সরকারের কাছ থেকে ২৪.৯৮ মিলিয়ন ডলারের একটি বরাত পাওয়ার কারণে এই কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ কোম্পানিটি শেয়ার মার্কেটে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকেই এই কোম্পানির শেয়ার কেনার জন্য উৎসুক হয়ে উঠেছেন। ঘানা সরকার এবং এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র মধ্যে একটি ক্রেডিট চুক্তির মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই কারণেই এই মুহূর্তেই কোম্পানিটির শেয়ার মন্দার বাজারেও ১০% ঊর্ধ্বমুখী রয়েছে।

তবে শুধুমাত্র বড় স্টক নয়, ট্রেডিং সেশনের একেবারে শেষ পর্যায়ে এসে বাজিমাত করে দেখিয়েছে বেশ কিছু পেনি স্টক। এই নিয়ে ভারতীয় বাজারে টানা দ্বিতীয় দিন ঊর্ধ্বমুখী হয়ে শেষ করল বেশ কিছু পেনি স্টক। এগুলির মধ্যে প্রথম পাঁচটি হলো যথাক্রমে Madhur Industries, BKV Industries, Caspian Corporate Services, Sudal Industries, KCL Infra Projects। এই সমস্ত শেয়ারের সার্কিট লিমিট মোটামুটি ৪.৯১ থেকে ৪.৯৭ শতাংশের মধ্যে ছিল আজকের সেশনে। তবে সবথেকে বেশি লাভজনক শেয়ার ছিল Madhur Industry-র শেয়ার। এই শেয়ারটির এলটিপি ভ্যালু ৫.২৮ হলেও সার্কিট লিমিট ছিল ৪.৯৭%। এই কারণেই অর্থনীতিবিদদের পরামর্শ, আগামী ট্রেডিং সেশনে যদি কোনও স্টকের ওপরে নজর রাখতে হয় তাহলে অবশ্যই এই সমস্ত পেনি স্টক এবং Action Construction Equipment-এর স্টকের দিকে নজর রাখতে পারেন। এই স্টক শুধুমাত্র এই সেশনে থেমে যাবে বলে মনে করছেন না অর্থনীতিবিদরা। আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত এই সমস্ত স্টক আপনাকে লাভের মুখ দেখাতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।