মেসির জন্য তারাপীঠে পুজো, দোকানে স্পেশাল মিষ্টি, বিশ্বকাপ ফাইনাল জ্বরে কাঁপছে গোটা বাংলা

Fifa World Cup 2022 : কেবল খেলা দেখাই নয়, মেসির জয়ের জন্য চলছে পুজো। মিষ্টির দোকানে আর্জেন্টিনার জন্য বিশেষ মিষ্টির পসরা বসেছে।

subhajit putatunda
২ মিনিট
মেসির জন্য তারাপীঠে পুজো, দোকানে স্পেশাল মিষ্টি, বিশ্বকাপ ফাইনাল জ্বরে কাঁপছে গোটা বাংলা

‘ভামোস আর্জেন্টিনা!’ রবিবার, ১৮ ডিসেম্বর সকাল থেকে পাড়ায় পাড়ায় একটি একটাই মন্ত্র। কোথাও বসেছে জায়ান্ট স্ক্রিন, কোথাও এলাকা সেজেছে নীল সাদা পতাকায়। মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। তার আগে বাংলা জুড়ে উদ্দীপনা তুঙ্গে। কেবল খেলা দেখাই নয়, মেসির জয়ের জন্য চলছে পুজো। মিষ্টির দোকানে আর্জেন্টিনার জন্য বিশেষ মিষ্টির পসরা বসেছে। কেবল কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, উন্মাদনায় সামিল জলপাইগুড়ি, শিলিগুড়ি।

কাতারের ফুটবল বিশ্বকাপ ফাইনাল লিওনেল মেসির শেষবারের স্বপ্নপূরণের মঞ্চ। করোনা অতিমারীর পর বিশ্বজুড়ে ফুটবল জ্বরে আক্রান্ত হবার এটাই প্রথম ঘটনা। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাস বেড়েই চলেছে। সেই উন্মাদনার পারদ আরও এক ধাপ বাড়াল জলপাইগুড়ি। রবিবার সকালে ট্রেনে চড়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়িতে বসবাসকারী আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তদের একটি দল। সকাল সকাল ট্রেন ধরে মন্দিরে চললেন তাঁরা। উদ্দেশ্য? মেসির সাফল্য কামনা। এই যাত্রা প্রসঙ্গে ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত মেসি ভক্তগণ জানালেন, তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকের ফাইনালে আর্জেন্টিনার জয়ের জন্য বিশেষ প্রার্থনা করবেন।

ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা ঘিরে ক্রমশই উন্মাদনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এবার সেই উন্মাদনা দেখা গেল মিষ্টি বিক্রেতার মধ্যেও। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ির নেতাজি মোড় সংলগ্ন বাজার এলাকায় দেখা গেল আর্জেন্টিনার জার্সির রংয়ের মিষ্টি। ফাইনালকে মাথায় রেখে এই মিষ্টি তৈরি করে ফেললেন ব্যবসায়ীরা। শুধু রসগোল্লাই নয়, ওই ব্যবসায়ী ল্যাংচা তৈরি করেছেন আর্জেন্টিনার জার্সির রংয়ে। এখানেই শেষ নয়, নিজে একজন আর্জেন্টিনার সমর্থক হওয়ায় ওই মিষ্টি ব্যবসায়ী গোটা দোকান আর্জেন্টিনার নীল-সাদা পতাকা দিয়ে সাজিয়েছেন। পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ছবি লাগানো হয়েছে চারপাশে।

দোকানের মিষ্টি ব্যবসায়ী রাজীব ঘোষ বলেন, “বিশ্বকাপ ফুটবলের আজ চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তাই আর্জেন্টিনার সমর্থক হয়ে গোটা দোকানকে সাজিয়েছি। সকাল থেকে প্রচুর আর্জেন্টিনার সমর্থক এসে এই মিষ্টি কিনে নিয়ে গিয়েছেন।” সব মিলিয়ে ভরা শীতে ফুটবল জ্বরে কাঁপছে পাহাড়।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।