১৭ বছরে ১৪ বার সরকার বদল, কেন কোনো স্থায়ী সমাধান খুঁজে পেল না নেপাল?

Nepal's Political History: ২০০৬ সালে রাজতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয় এবং ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ হয়। নেপাল হয় একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

Sangita Ghorai
৩ মিনিট
১৭ বছরে ১৪ বার সরকার বদল, কেন কোনো স্থায়ী সমাধান খুঁজে পেল না নেপাল?

মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী। কেপি ওলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে সহিংস আন্দোলনের জেরে কার্যত উত্তপ্ত নেপালের রাজনৈতিক পরিস্থিতি। অনথিবদ্ধ সামাজিক মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে ছাত্র-যুবদের আন্দোলন কেপি ওলির আসন নাড়িয়ে দিয়েছে, তবে নেপালের আমজনতার ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছিল অনেক আগেই। ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত ১৪টা সরকার দেখেছে নেপাল। কিন্তু একটিও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি। গত কয়েক দশক ধরে নানা রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে নেপাল।

১৯৫১ সালের আগে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৫১ সালে গণতান্ত্রিক আন্দোলনের উত্থানে রানা শাসন উৎখাত হয় এবং নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৬১ সালে রাজা মহেন্দ্র রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করেন এবং “পঞ্চায়েত” নামে একটি কেন্দ্রীভূত শাসনব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থার বিরুদ্ধে আম জনতার অসন্তোষ ক্রমেই বাড়তে থাকে। অবশেষে ১৯৯০ সালে বিভিন্ন রাজনৈতিক দল “জনআন্দোলন” শুরু করে। গণআন্দোলনের চাপে রাজা বিরেন্দ্র রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হন। এইভাবে “পঞ্চায়েত” ব্যবস্থা শেষ হয় এবং বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শ্রীলঙ্কা, বাংলাদেশ,নেপাল || বারবার গণবিক্ষোভ যা শেখাল

Nepal, Bangladesh and Sri Lanka Agitation: শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক ঘটনাবলি এক অভিন্ন সত্যকে সামনে এনেছে— কোনো গণ আন্দোলন হঠাৎ জন্ম নেয় না।

১৯৯৬ সালে নেপালের বাম দলগুলি বিদ্রোহ ঘোষণা করে এবং সংসদীয় রাজতন্ত্রকে উৎখাত করে “জনগণের প্রজাতন্ত্র” প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহযুদ্ধ শুরু করে। এক দশক ধরে চলা এই সংঘর্ষে ১৭,০০০-রও বেশি মানুষের মৃত্যু হয়। ২০০৬ সালে রাজতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয় এবং ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ হয়। নেপাল হয় একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাজা জ্ঞানেন্দ্র হলেন নেপালের শেষ রাজা।

ছাত্রজীবনেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন কেপি ওলি। ১৯৭০ সালে রাজতন্ত্রবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। সেই সময় বহুবার কারাবাস করতে হয় তাঁকে। প্রায় ১৪ বছর কারাগারে কাটিয়েছেন তিনি। ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন কেপি ওলি। এরপর ধীরে ধীরে নেপালের কমিউনিস্ট পার্টির (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট বা ইউএমএল) গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। ২০০৬ সালের রাজতন্ত্রবিরোধী আন্দোলন ও ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপের পর নেপাল নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করলে, ওলি দলের অন্যতম শীর্ষনেতা হিসেবে জাতীয় রাজনীতিতে আরও প্রভাবশালী হয়ে ওঠেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিনের গোলামিই নেপালে কেপি ওলির পতন ডেকে আনল?

Pro-China KP Oli: নেপালের জনগণের একাংশ এটা দেশকে স্বাধীনভাবে দাঁড় করানোর প্রচেষ্টা হিসেবে দেখলেও, অনেকেই মনে করেন ওলির নীতিতে নেপাল অতিরিক্তভাবে চিনের প্রভাবের অধীনে চলে যাচ্ছে।

কেপি ওলি প্রথমবার ক্ষমতার স্বাদ পান ২০১৫ সালে। এই সময়ে তিনি নেপালের নতুন সংবিধান বাস্তবায়ন শুরু করেন। তবে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, সীমান্ত অবরোধ ও অর্থনৈতিক সংকটের কারণে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ে কেপি ওলির সরকার। শেষমেষ কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওপন্থী-কেন্দ্র) সমর্থন সরিয়ে নিলে, ৯ মাসেই পতন হয় কেপি ওলি সরকারের।

এরপর ২০১৮ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন কেপি ওলি। এবার পুষ্প কমল দাহাল প্রচন্ডের সঙ্গে জোট বেঁধে একসঙ্গে নির্বাচনে লড়েন ওলি। নেপাল ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওপন্থী-কেন্দ্র) ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি হয় প্রচণ্ড ও ওলির মধ্যে। সমৃদ্ধ নেপাল, সুখী নেপালে’র প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় প্রধানমন্ত্রী হন ওলি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেপালের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছায়া কতটুকু?

Nepal Gen Z protest: কোভিডের মতো ঘাতক মহামারীকে গা-ছাড়া ভাবে নিয়েছিলেন ওলি। ফলে শিক্ষিত যুক্তিবাদী ছেলেমেয়েরা তাঁকে নিয়ে কখনই খুশি ছিল না। সেই দলে যোগ দিয়েছে সুযোগসন্ধানী দক্ষিণপন্থীরা।

বারবার ক্ষমতায় এলেও ওলির কথা ও কাজে ফারাক থেকেছে। উগ্র জাতীয়তাবাদ, মিথ্যে তত্ত্ব, দুর্নীতি, পাহাড় জমেছে অভিযোগের। ২০২১ সালে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের অভিযোগে নেপাল সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতাচ্যুত হন। এরপর নেপালি কংগ্রেসের শীর্ষ নেতা শের বাহাদুর দেউবার সঙ্গে হাত মিলিয়ে ফের ২০২৪ সালে সরকার গঠন করেন। কিন্তু ক্ষমতায় এসে একটিও কথা রাখেননি ওলি। সাধারণ মানুষের ক্ষমতায়ন হয়নি। ক্ষমতার রাস ছিল এলিটদের হাতে। ঠিক হাসিনার মতো ওলি তাঁর আত্মীয় পরিজনদের নানা সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগের স্তুপে অগ্নি নিক্ষেপের কাজ করেছিল সামাজিক মাধ্যমে নিষিদ্ধকরণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের জেরে সংগঠিত আন্দোলনের চাপে পদত্যাগ করে শেষমেষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন কেপি ওলি।

নেপালের রাজনীতিতে আপাতত অসীম শূন্যতা তৈরি হয়েছে শূন্যস্থান। বিরোধী দলের প্রতিও মানুষের আস্থা নেই। কারণ গত কয়েক বছরে নেপালের মানুষ দেখেছেন নিজেদের বামপন্থী দাবি করা নেতারা কেবল নিজেদের গদি বাঁচানোর কথায় ভেবেছেন। আমজনতার দাবি পূরণে তাঁদের ভূমিকা নিতে দেখা যায়নি। এদিকে অর্থনৈতিক বৈষম্যে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নিচু তলার। এখন দেখার, কোন রাজনৈতিক সমাধান নেপালের জন্য অপেক্ষা করছে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।