২০২৫ প্রথম নয়, বারবার গাড়ি বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়েছে ভারতাত্মা

From Mumbai 1993 to Delhi 2025: ১২ মার্চ ১৯৯৩, শুক্রবার। মুম্বইয়ের একাধিক এলাকায় হামলা হয়। একদিনে ১২টি বিস্ফোরণ। ২৫৭ জন নিহত, ৭০০-রও বেশি আহত হন। দেশ আগে কখনও এমন জঙ্গি হামলা দেখেনি।

inscript
২ মিনিট
২০২৫ প্রথম নয়, বারবার গাড়ি বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়েছে ভারতাত্মা

ভারতের বিভিন্ন শহর বারবার কেঁপে উঠেছে ভয়াবহ বিস্ফোরণে। প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা বলয়ের মধ্যেও এই হামলাগুলি দেশের ইতিহাসে রেখে গিয়েছে ক্ষতচিহ্ন। এক নজরে দেখে নেওয়া যাক বিস্ফোরণের ঘটনাগুলি—

১৯৯৩ সালের মুম্বই: ১২টি বিস্ফোরণ

১২ মার্চ ১৯৯৩, শুক্রবার। মুম্বইয়ের একাধিক এলাকায় হামলা হয়। একদিনে ১২টি বিস্ফোরণ। মূলত গাড়ি, জিপ ও স্যুটকেস বোমা ব্যবহার করা হয়েছিল। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়। ২৫৭ জন নিহত, ৭০০-রও বেশি আহত হন। সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেঞ্চুরি বাজার ও একটি বাসে, প্রায় ৯০ জন প্রাণ হারান।

এই ঘটনায় হাত ছিল দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’র। এদের সঙ্গে পাকিস্তানি আইএসআই (ISI)-এর যোগাযোগ ছিল। এক মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বই। দেশ আগে কখনও এমন জঙ্গি হামলা দেখেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিস্ফোরণের মূল চক্রীর মৃত্যুদণ্ড, ষোলো বছর আগে ঠিক কী ঘটেছিল বারাণসীতে?

বারাণসী বিস্ফোরণের নেপথ্য কারিগর হিসেবে ওয়ালিউল্লাহ খানকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ।

২০০৩ সালের মুম্বই: গেটওয়ে অফ ইন্ডিয়া ও জাভেরি বাজারে ট্যাক্সিতে বোমা

২৫ অগাস্ট ২০০৩। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া ও জাভেরি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দু'টি ট্যাক্সিতে রাখা বোমা প্রায় একই সময়ে বিস্ফোরিত হয়। ৫৪ জন নিহত, ২৪৪ জন আহত হন।

লস্কর-ই-তৈবা (LeT) এবং স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (SIMI), দিনদুপুরে কাঁপিয়ে দেয় গোটা শহরকে।

২০০৫ সালের দিল্লি: দীপাবলির আগে বাজারে মৃত্যুমিছিল

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৯৬ থেকে ২০২৫: দিল্লির বিস্ফোরণের ইতিহাস এক নজরে

Timeline of Delhi Blasts (1996–2025): ২৫ মে ১৯৯৬। জনাকীর্ণ লাজপাত নগর মার্কেট। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ হারান অন্তত ১৬ জন। আহত বহু মানুষ। দিল্লির বিস্ফোরণ ইতিহাসের সূচনা যেন সেদিনই।

২৯ অক্টোবর ২০০৫। দিল্লির সরোজিনী নগর, পাহাড়গঞ্জ মার্কেট ও একটি যাত্রীবাহী বাসে হামলা।

বাজারের তিনটি বাসে রাখা বোমা। ৬২ জন নিহত, ২১০-রও বেশি জন আহত হন।

লস্কর-ই-তৈবা‌-র হামলায় উৎসবের আগে রাজধানীতে আতঙ্কে থমকে গিয়েছিল জনজীবন।

২০০৭ সালের হায়দরাবাদ: পার্ক করা গাড়িতে বিস্ফোরণ

২৫ জুলাই ২০০৭। হায়দরাবাদের একটি খোলা অডিটোরিয়াম ও খাবারের দোকানে দু'টি বোমা বিস্ফোরণ হয়। একটি বোমা ছিল পার্ক করা গাড়ির ভেতরে। এই হামলায় বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।

২০২৫ সালের : দিল্লি

২০২৫ সালের ১০ নভেম্বর। পুরনো দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। সন্ধ্যা প্রায় সাতটার সময় একটি গাড়ি ট্রাফিক সিগন্যালে থামতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত আট জনের, আহত হন ২০ জনেরও বেশি। বিস্ফোরণের পর গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি পুলিশ ও বিশেষ দফতর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সন্ত্রাসযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। নিরাপত্তা জোরদার করা হয়েছে লালকেল্লা ও আশপাশের এলাকায়।

১৯৯৩ থেকে ২০০৭— এই সময়সীমায় মুম্বই, দিল্লি, হায়দরাবাদ ভারতের একের পর এক শহর কেঁপে উঠেছে। প্রতিটি ঘটনায় ছিল সুপরিকল্পিত জঙ্গি ছক। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি সত্ত্বেও বারবার লক্ষ্য করা গিয়েছে একই প্রবণতা— জনবহুল এলাকা, উৎসবের সময়, আর নিরস্ত্র সাধারণ মানুষই হয়ে উঠেছেন হামলার প্রধান লক্ষ্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।