নেপালের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছায়া কতটুকু?

Nepal Gen Z protest: কোভিডের মতো ঘাতক মহামারীকে গা-ছাড়া ভাবে নিয়েছিলেন ওলি। ফলে শিক্ষিত যুক্তিবাদী ছেলেমেয়েরা তাঁকে নিয়ে কখনই খুশি ছিল না। সেই দলে যোগ দিয়েছে সুযোগসন্ধানী দক্ষিণপন্থীরা।

Arka Deb
৪ মিনিট
নেপালের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছায়া কতটুকু?

ইতিহাস বলছে বিপ্লবের নেপথ্যে থাকে কোনো মহৎ সামাজিক ন্যায়প্রতিষ্ঠার অভীপ্সা। আর সেই লড়াইয়ে পুরোভাগে নেতৃত্বদান করেন বিদ্রোহী স্পার্টাকাস। একুশ শতকের অভ্যুত্থানের কোনো একক নায়ক নেই। কোনো একটি পক্ষ নেই, এমনকী কোনো সুপরিকল্পনাও নেই। রয়েছে অসংখ্য স্টেকহোল্ডার। বেয়াড়া রোখ। কমন মিনিমাম প্রোগ্রাম, যেখানে বামপন্থী-ডানপন্থীকেও জনস্রোতে একসাথে দেখা যেতে পারে। বিশ শতকের চশমায় এই ঘটনাপ্রবাহকে দেখে যিনি ভিড়মি খাবেন তাঁর জন্যে আরও বিস্ময় বাকি। একটি বিপ্লবের প্রত্যক্ষ বা পরোক্ষ ফল কোনো অলিগার্ক পাবে, সেই অলিগার্কের থাকা না থাকাই এত বড় হয়ে যাবে যে শাসককে গদিচ্যুত করবে মানুষ, স্মরণাতীত কালে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা কঠিন। নেপালের ছাত্রজনতার বিদ্রোহকে আপাত ভাবে দেখলে কিন্তু তেমনটাই মনে হবে। মনে হবে, ফেসবুক ট্যুইটারের মতো সারভিলেন্স অর্থনীতির প্রধান স্থপতির অনুপস্থিতি একদল ছেলেমেয়েকে পথে নামাল, তারা বুকে গুলি খেল, শাসককে টেনে নামাল। অথচ এই ফেসবুকের বিপজ্জনক অ্যালগোরিদমই হাজার হাজার রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করেছিল। তাহলে কি নব্যপুঁজিবাদ রোবট মব পেয়ে গেল?

ঘটনাপ্রবাহ দেখতে দেখতে অবধারিত ভাবেই মনে পড়ে যাচ্ছিল বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের কথা। কেপি ওলি শর্মার সঙ্গে শেখ হাসিনার মিল অনেক। দু'জনেই বারবার ক্ষমতার স্বাদ পেয়েছেন, গদিচ্যুত হতে পারেন তা শেষমুহূর্ত পর্যন্ত আঁচ করতে পারেননি। একই ভাবে দু'জনকে সেফ প্যাসেজ দিয়েছে সেনা। উন্মত্ত জনতা রোষের চেহারা ৩২ ধানমন্ডির সামনে দাঁড়িয়ে দেখেছিল এই প্রতিবেদক। আজ একই ভাবে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে যখন আগুন ধরাচ্ছে উন্মত্ত মানুষ, সেই অগ্নি নির্বাপনের জন্যে অপেক্ষমান হাজারো প্রশ্ন। স্রেফ সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার দায়েই সরতে হলো কেপি শর্মা ওলিকে? নেপালের ভবিষ্যত ভারত না চিন কোন দেশের চাপে পরাভূত হবে নেপাল? কে হবেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছাত্র বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ! যা যা ঘটল নেপালে

Nepal’s Prime Minister KP Sharma Oli: সরকার ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পরেও জেন জি-র ছেলেমেয়েরা ৮ সেপ্টেম্বর সকালে টিকটক ও রেডিটের মতো বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করে একসঙ্গে হয়ে আন্দোলনে নামেন।

২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার নেপালে জেন জি অভ্যুত্থানের চুম্বক। কেপি ওলি কখনও বোঝেননি নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া স্রেফ যোগাযোগের মাধ্যম নয় বরং মতপ্রকাশের মাধ্যম। সেই যোগাযোগ বন্ধ হওয়ার অর্থ মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ। কন্ঠরোধ। কন্ঠোরোধ করলে এই অবদমনের ফল হবে তৎক্ষণাত, আছড়ে পড়বে দ্বিগুণ শক্তিশালী টর্নেডো হয়ে। ঠিক বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন যেভাবে হিতে বিপরীত হয়ে ফিরে এসেছিল। এই সিদ্ধান্ত আসলে তরুণ প্রজন্মের স্নায়ু সংবেদ না বোঝারই ফল। মনে রাখতে হবে, অতীতেও ক্ষমতায় এসে (২০১৮-২০২১) কেপি ওলি ডিজিটাল টেকনলজি বিল সামনে এনেছিলেন যা আসলে কণ্ঠরোধের ষড়যন্ত্র হিসেবেই দেখেছিল সাধারণ মানুষ। অর্থাৎ আজকের রাগের পূর্বাপর রয়েছে। এই রাগ যখন স্ফূলিঙ্গে পরিণত হচ্ছে, তখন কেপি ওলির নির্দেশে সেনা গুলি চালাল। অন্তত ১৯জন প্রতিবাদীর প্রাণ গেল। নেপাল এত বড় গণহত্যা জনযুদ্ধের (২০০৬) পর নেপালে ঘটেনি। ফলে জেন জি-র কোনো পূর্বস্মৃতি নেই। এই আকস্মিকতায় তারা বদলার দাবিতে মারমুখী হয়ে ওঠে। আর সেটাই হয়ে দাঁড়ায় এই বিদ্রোহের টার্নিং পয়েন্ট। ঠিক যেমন আবু সইদ, মীর মুগ্ধদের মৃত্যুতে কোটা সংস্কার আন্দোলন অন্য মাত্রা নেয়। নেপালের তরুণ তরুণীরা ১৯টি প্রাণ ঝরে যাওয়ার পর শুধু যে বাড়ি ফিরতে চায়নি তা-ই নয়, তারা বারবার বলেছে, শেষ দেখতে চাই। কেপি ওলির ইস্তফাতেও তারা খুশি নয়। তাদের দাবি বিচার।

বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ কোটা সংস্কারকে ঘিরে শুরু হলেও তার শিকড় ছিল অনেক গভীরে প্রোথিত। পরপর দুটি নির্বাচনকে সন্দেহাতীত ভাবে প্রহসনে পরিণত করেছিলেন শেখ হাসিনা। নেপালি কংগ্রেসের সঙ্গে জোটে ক্ষমতায় এসে কেপি ওলি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংবিধানিক সংস্কার, সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেসবই কথার কথা হয়ে থেকে গিয়েছে। এ বছরই জুলাই মাসে ওলির ক্যাবিনেট মন্ত্রী রাজকুমার গুপ্ত এবং বলরাম অধিকারীকে ৭.৮ মিলিয়ন এবং ৩.২ মিলিয়ন টাকা ঘুষ চাওয়ার অভিযোগে পদত্যাগ করতে হয়। তাদের অডিও টেপ সামনে এসেছিল। ভিজিট ভিসা স্ক্যামে নাম জড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের। যেখানে কাজের জন্যে বিদেশ যাওয়ার ভিসা দিয়ে অবৈধভাবে টাকা তোলা হয়। ঠিক বাংলাদেশের মতোই 'নেপোকিড'দের বিলাস-বৈভবে মোড়া জীবন দিনগত পাপক্ষয়ে জীবন কাটানো সাধারণ ছেলেমেয়েদের চক্ষুশূল হয়েছে নেপালে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেপালে জেনারেশন জি-এর বিপ্লব, কেন ফুঁসছে সাধারণ ছাত্রছাত্রীরা

Nepal Gen Z Protest: এই তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের সূত্রপাত হয় ৪ সেপ্টেম্বর। নেপাল সরকার ২৬টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত নিলে তরুণ প্রজন্ম প্রতিবাদ শুরু করে।

চটেছে সাধারণ মানুষ, উঠে এসেছে সব পক্ষ। মানুষ বুঝেছে মুখে সততার কথা বললেও ওলি কোনো সংস্কারের পথে হাঁটবে না। ছাত্র, শিক্ষক সবস্তরের মানুষ ক্রমে সুর চড়িয়েছে। কোভিডের মতো ঘাতক মহামারীকে গা-ছাড়া ভাবে নিয়েছিলেন ওলি। ফলে শিক্ষিত যুক্তিবাদী ছেলেমেয়েরা তাঁকে নিয়ে কখনই খুশি ছিল না। সেই দলে যোগ দিয়েছে সুযোগসন্ধানী দক্ষিণপন্থীরা। রয়েছে জোট সরকারে অর্থবান প্রতিপক্ষ, রয়েছে রাজতন্ত্রের কায়েমী স্বার্থ। এভাবে ভাবলেও বাংলাদেশের সঙ্গে চরিত্রগত ভাবে মিল পাওয়া যাবে নেপালের।

বাংলাদেশের সঙ্গে এই আন্দোলনের মূলগত ফারাক লাভের প্রশ্নে। হাসিনা সরকারকে যে কারণে দিল্লির পুতুল সরকার বলা হয়, নিসন্দেহে ওলির সরকারকে সেই একই কারণে চিনের ক্রীড়ানক বলা যেতে পারে। ২০২০ সালের জুনেই নতুন মানচিত্রে সিলমোহর দেন ওলি। সেই ম্যাপে ভারতের প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকাকে নিজেদের বলে দাবি করে নেপাল। অভিযোগ, টিকে থাকতে উগ্র জাতীয়তাবাদ আর দেশপ্রেমই হাতিয়ার ছিল ওলির। এই মানচিত্র সামনে আসার আগে চিনের রাষ্ট্রদূত হোউ ইয়ানকির সঙ্গে ঘনঘন বৈঠক করেছিলেন ওলি। এই সময়েই ওলি দাবি করেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম অবতার রাম নেপালের রাজপুত্র ছিলেন এবং অযোধ্যর অবস্থান নেপালেই ছিল। আরএসএস মুখপত্র বারবার ওলির প্রগলভতার সমালোচনা করেছে।

হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে নেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের গণ অভ্য়ু্ত্থানকে মেটিক্যুলাসলি ডিজাইনড বলেছিলেন তিনি। বলেছিলেন পরিকল্পিত। নেপালে এই বিদ্রোহের পর অবিসংবাদিত নেতা হিসেবে উঠে আসছে বলেন্দ্র শাহ-র নাম। বলেন্দ্র কর্ণাটকে পড়াশোনা করেছেন। স্বাধীন প্রার্থী হিসেবে ভোটে জিতেছেন। বদলে দিয়েছেন নেপালের বহু সমীকরণ। যুবসমাজে তাঁর জনপ্রিয়তা তুলনারহিত। দুর্নীতির বিরুদ্ধে র‍্যাপ লিখে জনপ্রিয় হয়েছেন। রাষ্ট্রপরিচালিত হত্যার বদলা চাইতে তাঁর বৃষস্কন্ধেই ভরসা রাখবে ক্লান্তপ্রাণ জেন জি? তিনিও কি একটি পরিকল্পিত অভ্যুত্থানের 'মাস্টারমাইন্ড'? দাবার বোর্ডের অশ্ব? নাকি বোড়ে?

লিখেছেন
Arka Deb
Arka Deb
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।