নিষিদ্ধ শোয়েব আখতারের চ্যানেল! যে যে পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হলো ভারতে

Pakistani YouTube channels Banned: ভুল তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এই ১৬টি চ্যানেলের মোট ৬৩.০৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

inscript
২ মিনিট
নিষিদ্ধ শোয়েব আখতারের চ্যানেল! যে যে পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হলো ভারতে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। পহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের গুলি করে হত্যা করার নৃশংস ঘটনার পর পাকিস্তান ও ভারতের সম্পর্ক তিক্ত হচ্ছে ক্রমশই। আই হামলার দায় স্বীকার করে টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাক সমর্থিত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন এই টিআরএফ। হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। সেই পদক্ষেপের অংশ হিসেবেই, ভুল তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এই চ্যানেলগুলি খুলতে গেলেই একটি বার্তা ভেসে উঠছে, "জাতীয় নিরাপত্তা বা জনসাধারণের আদেশ সম্পর্কিত সরকারের নির্দেশের কারণে এই পরিষেবাটি বর্তমানে এই দেশে অনুপলব্ধ।"

এই ১৬টি চ্যানেলের মোট ৬৩.০৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ডন নিউজ টিভি পাকিস্তানের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেলগুলির মধ্যে একটি। এর ১.৯৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে, সামা টিভি চ্যানেলের ১২.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে, আরি নিউজ চ্যানেলের ১৪.৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে, বোল নিউজ চ্যানেলের ৭.৮৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে, জিও নিউজ চ্যানেলের ১৮.১ মিলিয়ন ফলোয়ার, জিএনএন চ্যানেলের ৩.৫৪ মিলিয়ন ফলোয়ার আছে বলে জানা গেছে।

On the recommendations of the Ministry of Home Affairs, Government of India has banned following Pakistani YouTube channels for disseminating provocative and communally sensitive content, false and misleading narratives and misinformation against

India, its Army and security…

— Press Trust of India (@PTI_News)

ভারতে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলির তালিকা

ডন নিউজ

  • আপনার জন্য আরও কিছু লেখা
গভীর জঙ্গলে ইঁদুর-বিলাই খেলা! পহেলগাঁও জঙ্গিদের যেভাবে ধাওয়া করছে সেনা

Kashmir Terrorists: সাধারণত এমন ধাওয়া খাওয়া জঙ্গিদের কিন্তু কিছু সাধারণ জিনিসের প্রয়োজন হয়ই — খাবার, জল, সাহায্য — এবং তখনই তাদের কোনও না কোনও গ্রামে দেখা যায়। কিন্তু জঙ্গিদের এই দলটি ভিন্ন।

আরি নিউজ

সামা টিভি

বোল নিউজ

জিও নিউজ

ইরশাদ ভাট্টি

রাফতার

দ্য পাকিস্তান রেফারেন্স

সামা স্পোর্টস

জিএনএন

উজাইর ক্রিকেট

উমর চিমা এক্সক্লুসিভ

আসমা শিরাজি

মুনিব ফারুক

সুনো নিউজ

রাজি নামা

শুধু এই চ্যানেলগুলিই নয়, পেস কিংবদন্তি শোয়েব আখতারের চ্যানেলটিও ভারতে নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট বিশ্লেষক ওয়াসে হাবিব সহ আরও বেশ কিছু জনপ্রিয় বিষয়বস্তু নির্মাতাদের চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এই নিষেধাজ্ঞার কারণ "উস্কানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু" প্রচার এবং "ভারত, ভারতের সামরিক এবং নিরাপত্তা সংস্থাগুলিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো"। তবে উল্লেখ্য, এই নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলি দেখতে না পেলেও তাদের ভিডিওগুলি সার্চ রেজাল্টের মাধ্যমে ওয়েবসাইটে দেখা যেতে পারে।

মজার বিষয় হলো, প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক অলরাউন্ডার শাহিদ আফ্রিদির ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু ভারতে এখনও দেখা যাচ্ছে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীকে 'অকার্যকর' বলে মন্তব্য করেছিলেন শাহিদ। শুধু তাই নয়, পহেলগাঁও হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণও দাবি করেছিলেন তিনি। পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তি ইনজামাম-উল-হক এবং ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রামিজ রাজার অ্যাকাউন্টগুলিও ভারতে উপলব্ধ। অন্যদিকে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তানকে সম্পূর্ণ বয়কট করার পরামর্শ দেওয়া হয়েছে।

দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্স, বিষয়বস্তু নির্মাতা শেহজাদ গিয়াসের এই পডকাস্ট চ্যানেলটিও ভারতে নিষিদ্ধ করা হয়েছে। গিয়াস প্রশ্ন তুলেছেন, "আমাদের ছোট পডকাস্ট কি জাতীয় নিরাপত্তায় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে? আমার মতে, উজাইর ইউনূস এবং আমি বিষয়টি নিয়ে বেশ বুদ্ধিমান ভারসাম্যপূর্ণ আলোচনা করেছি। এই পডকাস্টে এমন কিছুই নেই যা আমাদের ভারতে নিষিদ্ধ হওয়ার কারণ হতে পারে।" পহেলগাঁও ঘটনার পরে, 'ভারত ও পাকিস্তান কি যুদ্ধে নামতে চলেছে' এই শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়েছিল এই চ্যানেলটি থেকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?