মিম তৈরির চাকরি! মাইনে শুনে চোখ উঠবে কপালে, যেভাবে আবেদন করবেন...

Meme Making Job Vacancy: চিফ মিম অফিসারের বেতন মাসে ১ লক্ষ টাকা!

inscript
২ মিনিট
মিম তৈরির চাকরি! মাইনে শুনে চোখ উঠবে কপালে, যেভাবে আবেদন করবেন...

চাকরির বাজার সম্পর্কে দু'টি বিষয় ধ্রুব সত্য! এক, চাকরি নেই, দুই, বিচিত্র রকমের চাকরির ক্ষেত্র ক্রমেই বাড়ছে। কথা খানিক দ্বন্দ্বমূলক হলেও, সত্য এটিই। চিরাচরিত চাকরির বাজারে আকাল অনস্বীকার্য। আর নতুন নতুন উদ্ভাবনী স্তরে যে ধরনের কর্মসংস্থান তৈরি হচ্ছে তা অকল্পনীয়। কিছু নির্দিষ্ট ক্ষেত্রের চাকরির বাইরে এমন নতুন নতুন পদ তৈরি হচ্ছে যা কোনওদিন মাইনেওয়ালা 'চাকরি' হতে পারে ভাবাই যায় না। বাংলায় চাকরি নিয়ে দুর্নীতি, ভারত জুড়ে শিক্ষিত বেকারের সংখ্যাবৃদ্ধির মধ্যে তাই একটি বিশেষ বিজ্ঞাপন হইচই ফেলেছে। চাকরির বিজ্ঞাপন, তবে সেই চাকরির ধরন, আর বেতন দুই-ই চোখ কপালে তোলার মতো। মিম বানাতে হবে, আর তার জন্য মিলবে লাখখানেক টাকা মাইনে!

মিম সোশ্যাল মিডিয়ার জগতে জনপ্রিয়তম বিষয় হয়ে উঠেছে বিগত কয়েক বছরে। সারাদিনে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই ঢালাও মিমের দেখা মেলা। ভিডিও হোক, ছবি হোক- মিমসর্বস্বই আমাদের সোশ্যাল মিডিয়া যাপন। মিম তৈরি করতে ভালোওবাসেন অনেকে, নিজের বুদ্ধিমত্তা, উপস্থিত হাস্যকৌতুক বোধ আর অল্পবিস্তর ফাজলামি জুড়ে নিলেই মিম প্রস্তুত! মিম নিয়ে যদি এতটাই ভালো লাগা থেকে থাকে তাহলে এই নতুন চাকরির যোগ্যতম প্রার্থী আপনিই! বেঙ্গালুরুর একটি সংস্থা সম্প্রতি চাকরিপ্রার্থীদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। স্টকগ্রো নামে ওই সংস্থা 'চিফ মিম অফিসার' পদে নিয়োগ করতে চলেছে। এই চিফ মিম অফিসারের বেতন মাসে ১ লক্ষ টাকা! এক সপ্তাহ আগে লিঙ্কডিনে এই কর্মসংস্থানের পোস্টটি শেয়ার করেছে স্টকগ্রো।

রিমোট-ওয়ার্কিং ধরনের এই চাকরিতে প্রার্থীকে অর্থ ও শেয়ার বাজার বিষয়ক মিম তৈরি করতে হবে। GenZ এবং মিলেনিয়ালস সম্পর্কিত মিমও তৈরি করতে হবে সেই ব্যক্তিকে। শেয়ার মার্কেট, অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে প্রার্থীর। অর্থনীতি এবং হাস্যরস এই দুই প্রায় বিরোধী বিষয়কে মিলিয়ে দিতে হবে একসঙ্গে। নানা ধরনের মজার অর্থ বিষয়ক মিম তৈরি করার ক্ষমতা থাকতে হবে প্রার্থীর। হাস্যরসের দুর্দান্ত বোধের পাশাপাশি বিচিত্র শব্দ তৈরিতেও দক্ষ হতে হবে। মিমের প্রতি আবেগ থাকতে হবে এবং উদ্ভট-হাস্যকর সব কিছুর প্রতিই অকৃত্রিম ভালবাসা থাকলে তবেই এই চাকরির যোগ্য প্রার্থী হবেন সেই ব্যক্তি। শুধু তাই নয়, এই চাকরিপ্রার্থীর চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দলে সকলের সঙ্গে ভালোভাবে কাজ করার ক্ষমতাও থাকতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অম্বিকেশ কার্টুন মামলা খারিজ, ১১ বছর ধরে খেসারতের যে পথ পেরিয়ে এলেন যাদবপুরের অধ্যাপক

Ambikesh Mahapatra Cartoon Case : প্রায় ১১ বছর ধরে চলা ‘কার্টুন মামলা’ থেকে অব্যাহতি পেলেন তিনি। মজার ছলে বলাই যায়, মামলাটি একেবারে ‘ভ্যানিশ’ই হয়ে গেল!

লিঙ্কডিনে এই কাজের জন্য মিম বিষয়ে উৎসাহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে স্টকগ্রো। যদি কোনও ব্যক্তি কোনও প্রার্থীকে রেফার করেন, আর সেই প্রার্থী যদি এই চাকরিটি পেয়ে যান তাহলে ওই ব্যক্তি একটি আইপ্যাড উপহার পেতে পারেন! চাকরি টানার কী বিচিত্র কৌশল!

লিঙ্কডিনের সেই বিচিত্র চাকরির পোস্ট:

]স্টকগ্রো জানিয়েছে, চিফ মিম অফিসারকে এমন বিষয় তৈরি করার দায়িত্ব দেওয়া হবে যা কেবল মানুষকে হাসাবে এমনই না, স্টকগ্রো ব্র্যান্ডের বার্তাও প্রচার করবে। অর্থ, শেয়ারবাজার, স্টকমার্কেটের মতো কাঠখোট্টা বিষয়ের সঙ্গে হাস্যরস জোড়ার কাজটি শুনতে বেশ কঠিনই। তবে মিম যারা তৈরি করেন, তাদের কাছে সাম্প্রতিক বিবিধ বিষয়ের সঙ্গে অভাবনীয় কিছু কৌতুকবোধ জুড়ে জুড়ে নতুন ভাবনা তৈরি করাটাই চ্যালেঞ্জ। আর যদি এই চ্যালেঞ্জের বদলে মাসে লাখখানেক টাকা বেতন মেলে- তবে উদ্যম বাড়ে স্বাভাবিকভাবেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।