বয়স দশ, যেভাবে উত্তরসূরীকে তিলে তিলে গড়ছেন কিম জং

North Korea Kim Jon : মেয়ের নামে নাম রাখলেই নিষেধাজ্ঞা জারি, যে কারণে নর্থ কোরিয়ায় এই নিয়ম চালু করলেন কিম জং

Kankana Mukherjee
৩ মিনিট
বয়স দশ, যেভাবে উত্তরসূরীকে তিলে তিলে গড়ছেন কিম জং

নাম নিয়ে বারবারই পরোয়ানা জারি করেছে নর্থ কোরিয়ার শাসক কিম জং। কখনও দেশবাসীকে নির্দেশ দিয়েছেন ভালোবাসার প্রতীক এমন শব্দ দিয়ে নাম রাখতে হবে শিশুদের, কখনও আবার বলেছেন দেশপ্রেমের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন শব্দকেই নাম হিসেবে উপযুক্ত মনে করতে হবে। তবে সম্প্রতি জারি হয়েছে নতুন নিয়ম, স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গোটা দেশে কিম জং-এর মেয়ের নামে নাম রাখতে পারবেন কেউই, এমনকী যাদের আগে থেকেই ওই নামে নাম ছিল তাদের জোর করে নাম বদল করতে বাধ্য করা হয়েছে বলেও জানা গিয়েছে।

মেয়ের নাম বিষয়ক এমন ঘটনা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। প্রসঙ্গত জেনে রাখা দরকার, কিম জং-এর কন্যার নাম, জু-আয়ে। বয়স সবে মাত্র বছর দশেক। অবশ্য এর মধ্যেই বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে বাবার পাশে দেখা গিয়েছে ছোট মেয়েকেও। সেই সময় থেকেই মেয়ের উত্তরাধিকার নিয়ে একটা আভাস বাতাসে রটছে। এত কম বয়স থেকেই মেয়েকে পাশে রেখে কর্মসূচি করার আসল কারণ কি তবে ভবিষ্যতের শাসক হিসেবে মেয়েকে প্রতিষ্ঠা দেওয়ার শুরু?

  • আপনার জন্য আরও কিছু লেখা
জমি কেড়ে নেওয়া, পরের পর যুদ্ধ! পৃথিবী শাসন করা আমেরিকার ইতিহাস তাক লাগাবে

United States: ভিত্তিপ্রস্তর তো আগেই স্থাপন করা হয়ে গিয়েছিল, বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে তাতে শুধু ইমারত বানানো হয়। কীভাবে এত শক্তিশালী হয়ে উঠল আমেরিকা?

যদিও এই প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি এখনও। আবার একেবারেই কি মেলেনি? সেই আলোচনাকে আরও তীব্রতর করে দিল সাম্প্রতিক নাম বদলের ঘটনাটি। জানা গিয়েছে, একনায়ক শাসনতন্ত্রের অধীনে থাকা দেশটির উত্তর প্রান্তের পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, কিম জং-এর মেয়ে জু-আয়ে নামে যে যে মহিলার নাম ইতিমধ্যেই নিবন্ধিত, তাদের অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে। এবং নতুন শিশুদের ক্ষেত্রেও আর রাখা যাবে না শাসক কন্যার নাম।

যেহেতু এই ঘটনা উত্তর কোরিয়ায় প্রথম নয়, এর আগেও শাসক পরিবারের তরফে ঘোষণা করা হয়েছে এরকম বিজ্ঞপ্তি। শাসকের নামে দেশের সাধারণ নাগরিক নাম না রাখা নিয়ে নির্দেশ জারি করা হয়েছিল আগেও। তাই মেয়ের নামে নাম না রাখতে বলার নির্দেশে আরও স্পষ্ট হয়ে যায় পরবর্তী প্রজন্মের শাসক হিসেবে জু-আয়ে’র অবস্থান।

প্রসঙ্গত, এর আগে যেসব নেতাদের নামে নাম রাখা নিয়ে নিষেধাজ্ঞা জারির এই নিয়ম চালু হয় কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর শাসন আমল থেকেই। তার পর থেকেই কার্যত একটা প্রথা হয়ে দাঁড়িয়েছিল বিষয়টি। এমনকী রীতিমতো জোর করেই নাম পরিবর্তন করা হতো বলে শোনা যায়। সেই নিয়ম মেনেই বর্তমানে কিম জং উন, স্ত্রী সল-জু'র নামে কেউ নাম রাখতে পারতেন না সেদেশে। এবার সেই তালিকায় যোগ হল উত্তর কোরিয়ার শাসকের মেয়ে জু-আয়ে'র নামও।

সম্প্রতি রাষ্ট্র ব্যাপী একটি অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিল কম জন উন। সেই অনুষ্ঠানেই আলাদা করে নজর কেড়েছিল কিমের মেয়ে জু–আয়ে। যদিও এই কন্যা ছাড়াও আরো দুটি সন্তান আছে তাঁর। তবে এই জু–আয়েই যে সব চাইতে পছন্দের তা বোঝা গিয়েছে এর আগেও। এর আগেও দেশবাসীর সামনে বারবার প্রতিষ্ঠা দিতে চেয়েছেন তিনি জু–আয়েকে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজধানী পিয়ংইয়ংয়ে একটি সামরিক ব্যারাকে এক ডিনারে নিজের মেয়েকে নিয়ে গিয়েছিলেন কিম জং উন। এই ডিনারের পরদিনই পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। সেই প্যারেডে ১১টি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল সেদেশের সামরিক বাহিনী। এখানেই শেষ নয়, এর আগে গত বছরের নভেম্বরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনেও মেয়ে জু-আয়ে'কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কিম জং উন। ফলে সঙ্গত কারণেই এবার ধোঁয়াশা কাটছে। ৩৯ বছর বয়সী কিম জং যে একটু একটু করে নিজের দশ বছরের এই কন্যাকে দেশবাসীর সামনে পরবর্তী শাসক হিসেবে প্রতিষ্ঠা দেওয়ায় উঠে পড়ে লেগেছেন, তা বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।