অন্ধ নয় আইন! দাদাগিরি থামাতে এবার যা করলেন বিচারপতি অভিজিৎ

Justice Abhijit Gangopadhyay: ৫ দিনের মধ্যে বাস মালিককে জরিমানার টাকা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। জরিমানা না দিলে এজলাস থেকে সটান জেলে পাঠানোর কড়া হুঁশিয়ারিও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

inscript
২ মিনিট
অন্ধ নয় আইন! দাদাগিরি থামাতে এবার যা করলেন বিচারপতি অভিজিৎ

আইন-কানুনের প্রতি সাধারণ মানুষের আস্থা যখন তলানিতে, ঠিক সেই সময়েই আলোর মানুষ হয়ে দেখা দিয়েছেন তিনি। তিনি কোর্টে এলেই থরহরিকম্প। আইন আইনের পথে চলবে বলা হলেও, আইন কীভাবে ক্ষমতাসীন দলের অঙ্গুলিহেলনে বেঁকে চুরে বসে তা দেশ ঢের দেখেছে। কিন্তু তিনি উদাহরণ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতের বিচারব্যবস্থার হৃতগৌরব ফেরাতে মরিয়া। আইনের চাকা সঠিক পথে ঘুরিয়ে দিয়েছেন তিনি। শুক্রবার আদালতে দু’টি জরুরি মামলায় রায় ঘোষণা করলেন অভিজিৎ। একদিকে তিনি তুলে দিলেন এসএসসির ডেটা রুম আর অন্যদিকে রুট পারমিট চুরি করে চলা বাস মালিককে ২ লক্ষ টাকা জরিমানাও করলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোনও পুরুষই সামলাতে পারেননি কোহিনূর! কোন মন্ত্রে 'অভিশপ্ত' হিরের নতুন মালিক হচ্ছেন ক্যামিলা!

ইংরেজরা কোহিনূরকে কাচের টুকরো মনে করে। তাই পরের বছর রানি ভিক্টোরিয়ার স্বামী রাজা প্রিন্স অ্যালবার্ট কোহিনূর কাটিং এবং পালিশ করান। এর ফলে ১৮৬ ক্যারেটের কোহিনূরের ওজন কমে হয় ১০৫.৬ ক্যারাট

শনিবারের মধ্যে দু’টি বাস ধরতে নির্দেশ দিয়েছে আদালত। বিধাননগর পুলিশ কমিশনার ও পুরুলিয়া পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ৫ দিনের মধ্যে বাস মালিককে জরিমানার টাকা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। জরিমানা না দিলে এজলাস থেকে সটান জেলে পাঠানোর কড়া হুঁশিয়ারিও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলকাতার এই অঞ্চলের নাম হয়েছিল রানি এলিজাবেথের নামে! যে তথ্য অজানা ছিল

Queen Elizabeth II: কলকাতাতেই রয়েছে স্বয়ং রানির নামে রাস্তা?

পারমিট চুরি ছিলই, সঙ্গে ছিল আদালতের নির্দেশ না মানা। আজ নয়, সেই ২০২০ সালের ১৫ ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্মতলা-পুরুলিয়া রুটে শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তবে আইনকে কাঁচকলা দেখাতে কমবেশি অভ্যস্ত সকলেই। পরবর্তীকালে সেই নির্দেশে মানে না শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের মালিকাধীন WB 55A3636 ও WB55A3838 দু’টি বাস। রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে বেআইনি রুটে বাস দু’টি চলাচলের জন্য বারবার জরিমানা করা হয়। তাতেও কোন কাজ না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেন বৈধ অনুমতি থাকা আলপনা হালদার।

পুরুলিয়ার বাসিন্দা আলপনা হালদার বিশেষভাবে সক্ষম। তাঁর দু’টি বাস রোজ রাতে ঝালদা থেকে ধর্মতলা রুটে চলাচল করে। অভিযোগ, শিবনাথবাবুর ওই বাস দু’টি রুট বদলে ধর্মতলায় স্টপেজ দিত। এই কারণেই ব্যবসায়িক এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল কল্পনাদেবীকে। এই নিয়ে শিবনাথবাবুর নামে পরিবহন দফতরে অভিযোগ জানিয়েছিলেন আলপনা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।