ডিলিট নয়, এবার এডিটও করতে পারবেন ভুল মেসেজ! নতুন কোন ফিচার আনছে হোয়াটস অ্যাপ?

What's App Feature : বড়ো কোনও মেসেজের সামান্য ভুল নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই, হোয়াটস অ্যাপের নতুন এই ফিচারে থাকছে এডিট করার অপশন

inscript
৩ মিনিট
ডিলিট নয়, এবার এডিটও করতে পারবেন ভুল মেসেজ! নতুন কোন ফিচার আনছে হোয়াটস অ্যাপ?

বর্তমানে নিত্যদিনের অভ্যাসের সঙ্গে জড়িয়ে গিয়ে টেক দুনিয়া। সময় আমাদের ঠিক কতটা সোশ্যাল করেছে সেটা বলা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় যে আসক্ত করেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ঘুম ভেঙে ওঠা থেকে মোবাইলের টুং টাং শব্দের শুরু। মেসেজ, নোটিফিকেশন ইত্যাদি এখন দস্তুর। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তারপর নিজের ব্যক্তিগত নথি এবং ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় ব্যবহারকারীদের। তারপর সেখানে নতুন করে বন্ধুত্ব হয় চেনা অচেনাদের সঙ্গে। তারপর শুরু হয় কথোপকথন। সকাল থেকে রাত পর্যন্ত অজস্র মেসেজের ভিড়, রিল, ভিডিও, ছবি, পোস্টার সবই আছে। আজকের সময়ে দাঁড়িয়ে ডিজিটাল দুনিয়ার সঙ্গে এঁটে উঠতে না পারলেই মিগ বিপত্তি। সবই এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এমনকী বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করার রীতিও বদলে গিয়েছে বর্তমানে। কার্ড ছাপানোর ঝামেলা নেই, খরচও সাধ্যের মধ্যে আবার বাড়ি বাড়ি যেতেও হচ্ছে না একটা ক্লিকেই কার্ডের পোস্টার চলে যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। সঙ্গে প্রয়োজনীয় বার্তাও।

আর এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় লম্বা তালিকা থাকলেও ফেসবুক অথবা হোয়াটস অ্যাপের একচেটিয়া বাজারে দখল বসাতে পারেনি কেউই। বিশেষত হোয়াটস অ্যাপ বিষয়টি আসার পর থেকে পরিচিতদের সঙ্গে যোগাযোগের ভিত আরও দৃঢ় হয়েছে। এখানে কেবল অপরদিকে মানুষটির ফোন নম্বর সেভ থাকলেই হবে, তাহলেই তার হোয়াটস অ্যাপে পাঠিয়ে দিতে পারবেন প্রয়োজনীয় মেসেজ। তবে সময়ের সঙ্গে এই অ্যাপের বিভিন্ন ফিচারেও এসেছে পরিবর্তন। প্রয়োজন মতো বদলে গিয়েছে পুরনো নিয়ম, এমনকী যোগ হয়েছে অতিরিক্ত প্রয়োজনীয় ফিচার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রমে বুদ্ধি বাড়ছে যন্ত্রের! কৃত্রিম বুদ্ধিমত্তা ছাপিয়ে যাবে মানুষকে?

Artificial Intelligence: যন্ত্র কি এবার পারবে বুদ্ধিতে মানুষের সমকক্ষ হয়ে উঠতে?

নতুন নতুন ইমোজি, ছবি পাঠানোর নিয়ম এসবের পাশাপাশি এখন ভুল করে পাঠানো মেসেজ বা ছবি চাইলে ব্যবহারকারী ডিলিট করে দিতেও পারেন। ধরা যাক, কোনও গ্রুপে ভুল করে একটা মেসেজ পাঠিয়ে ফেলেছেন, হয়তো সেই মেসেজ দেখতে পেলে আপনিই বিপদে পড়ে যেতে পারেন, অথচ কী করবেন! একটা সময় পর্যন্ত হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে এমন কিছু ঘটলে কপাল চাপড়ানো ছাড়া অন্য কোনও অপশন ছিল না, তবে এখন আছে। মুখে বলা কথা আর ফিরিয়ে নেওয়া না গেলেও হোয়াটস অ্যাপে পাঠানো মেসেজ ফিরিয়ে নেওয়া যায়। এসে গিয়েছে ডিলিট মেসেজ অপশন।

প্রথমদিকে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ঠিকই তবে, পড়ে ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে সেই সময়ের রাস আর নেই। কিন্তু তাতেও অসুবিধার পুরোপুরি মীমাংসা মিলছিল না। এমন অনেক সময় দেখা যায় যে, ধরুন কোনও একটি বড় মেসেজ কোথাও পাঠানো হয়েছে, এবার সেই মেসেজের মধ্যে কিছু শব্দে ভুল রয়েছে, যা এডিট করা প্রয়োজন। অথচ বদলাতে চাইলে হতে একটা উপায় তা ডিলিট করে, আবার নতুন করে পাঠানো। এটাও বেশ ঝক্কির। এবার ব্যবহারকারীদের সেই ঝক্কি কমিয়ে দিতে হোয়াটস অ্যাপ আনতে চলেছে নয়া ফিচার। পাঠানো কোনও মেসেজ অথবা ছবির ক্ষেত্রে চাইলেই এডিট করে নেওয়া যাবে। WABetainfo এর একটি রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি হোয়াটসঅ্যাপ এর তরফে আসা ফিচারের সাহায্যে টেক্সট, ভিডিও, ছবি এডিট করতে পারবেন যে কেউ।

আপাতত বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার দেওয়া হয়েছে। তবে এও জানা গিয়েছে যে, খুব কম সময়ের মধ্যেই তা অন্যান্য ব্যবহারকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদিও এই নতুন ফিচারটির ব্যাপারে এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। তবে শোনা গিয়েছে ছবি টেক্সট ভিডিও এডিটের পাশাপাশি ফন্ট এবং কালারও পরিবর্তন করা যাবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে ছবি এডিট এর অপশন জুড়ে গিয়েছে, এবার সেই তালিকায় সংযোজন হতে চলেছে টেক্সট এবং ভিডিও এডিট -এর অপশনও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।