শুধু ক্রিকেট নয়, খেলা ঘুরছে ফুটবল মাঠেও, নেপথ্যে অভীষ্টারা

Rising Star of Indian Women’s Football: তাঁর চলনে যেন পাহাড়ি বাতাসের গতি, তাঁর খেলায় আছে মাটির গন্ধ আর স্বপ্নের আলো। যে মেয়ে একসময় ভাইয়ের পিছু দৌড়ত, সে আজ ভারতের মহিলা ফুটবলের ভবিষ্যত।

inscript
২ মিনিট
শুধু ক্রিকেট নয়, খেলা ঘুরছে ফুটবল মাঠেও, নেপথ্যে অভীষ্টারা

বিসকেকের ঘাসের উপর দিয়ে বইছে হালকা ঠান্ডা হাওয়া। ম্যাচের শেষ দশ মিনিট। বলটা গড়িয়ে যাচ্ছে একটু বেশি জোরে। পেছনে ছুটে আসছে উজবেক ফরওয়ার্ড। সামনে সহ-খেলোয়াড়দের চিৎকার,

“পাস অভিষ্টা, পাস!”

চোদ্দ বছরের মেয়েটি নিঃশ্বাস নিল। ডান পায়ে বল থামাল। হালকা মোচড়ে ঘুরে দাঁড়াল, দুই মিডফিল্ডারকে ফাঁকি দিয়ে নিখুঁত পাস ছুঁড়ে দিল। দেখলে কেউ ভাববে না, এটা তার মাত্র দ্বিতীয় ম্যাচ সেন্টার-ব্যাকে। সিকিমের পাকিয়ং শহরে ভোরে কুয়াশার ভেতর দিয়ে দৌড়ত এক ছোট মেয়ে। ভাইয়ের পিছু পিছু, পায়ের তলায় ঘাস, মনে স্বপ্ন। বাবা রিওয়াজ বসনেত, স্থানীয় লিগের ফুটবলার। মেয়ে ছোট থাকতেই বুঝেছিলেন মেয়ের সঙ্গে বলের অদ্ভুত বোঝাপড়া আছে। “বল যখন ওর পায়ে থাকে, মনে হয় মাটিতে পড়ে না,” হেসে বলেছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রিকেট শুধু ক্রিকেট নয়, জয়ের অন্তরালে আছে মেয়েদের পঞ্চাশ বছরের লড়াই

ICC Women's World Cup India 2025: ভয় হয়, মেয়েদের ক্রিকেটের বিস্তার যদি এই বিশ্বকাপ জয়ের পর বাড়ে, 'ক্রিকেটপ্রিয় ভারত' যদি নিয়মিত হারমনপ্রীতদের খেলা দেখে, তাহলে ম্যাচ হারলেই রেপ থ্রেট আসবে না তো? অসম্ভব নয়।

স্কুল টুর্নামেন্টে তিন সিনিয়রকে কাটিয়ে গোল করেছিল অভীষ্টা। সেই দিনই স্থানীয় কোচেরা বলেছিলেন, “এই মেয়েটা আলাদা।” তারপর একের পর এক উত্তরণ। ২০২৪ সালে নিমুচে সাব জুনিয়র ন্যাশনালে এক ম্যাচে চার গোল। সেখান থেকেই ডাক আসে ভারতীয় ট্রায়ালে। বছর ঘুরে ভারতের জার্সি গায়ে। ভুটানে এসএএফএফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচেই নেপালের বিরুদ্ধে দু'টি গোল, এক অ্যাসিস্ট। দ্বিতীয় ম্যাচে আবার দু'টি গোল। তারপর ‘সর্বোত্তম খেলোয়াড়’ পুরস্কার। পুরস্কার নিতে গিয়ে হাত কাঁপছিল। আর পাশে থাকা সতীর্থরা তখন হাসছিল গর্বে।

কোচ জোয়াকিম পারসন একদিন বলেছিলেন, অভীষ্টাকে সেন্টার-ব্যাকে খেলতে। তিনি ভয় পেয়েছিলেন। পরে বুঝতে পেরে নিজেই হেসে বলেছিলেন, “ডিফেন্স থেকেও খেলা নিয়ন্ত্রণ করা যায়।” আজ সেই ভয়ই তাঁর শক্তি। শান্ত, স্থির, কিন্তু শিকারির মতো সচেতন। সহখেলোয়াড়রা বলে, “অভীষ্টা কথা কম বলে, কিন্তু ওর পাসেই খেলার ছন্দ বদলায়।”

তবু, এই পথটা সহজ ছিল না। কখনও স্কুল কামাই হয়েছে। কখনও বন্ধুদের সঙ্গে সময় কাটানো হয়নি। এইসব নিয়েই পড়াশুনা চালিয়ে গিয়েছেন। বন্ধুরা পড়ার নোটস দিতেন। রাত জেগে পড়াশোনা করে, সকালে প্র্যাকটিস। কারণ, তিনি মনে করেন ফুটবল সব সময় থাকবে না। শিক্ষা সারাজীবন থাকবে।

এই বয়সে এত সাফল্য, কিন্তু তাঁর চোখে অহংকার নেই। মাঠে নামলে যেন পুরো পৃথিবী থেমে যায়। তাঁর চলনে যেন পাহাড়ি বাতাসের গতি, তাঁর খেলায় আছে মাটির গন্ধ আর স্বপ্নের আলো। যে মেয়ে একসময় ভাইয়ের পিছু দৌড়ত, সে আজ ভারতের মহিলা ফুটবলের ভবিষ্যত। বিশ্ব-ফুটবলের মানচিত্রে তাঁর বা তাঁদের দৌলতেই ভারত নিজেদের জায়গা বানাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।