শীতের মরণকামড় আর পদে পদে বিপদ: এবার মাকালুর পথে পিয়ালী

Piyali Basak: শীতকালে খুবই কঠিন মাকালু জয় করা। শীতে সেখানে তাপমাত্রা পৌঁছে যায় -৭০°তে। বাতাসের বেগ থাকে, প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

Sangita Ghorai
৩ মিনিট
শীতের মরণকামড় আর পদে পদে বিপদ: এবার মাকালুর পথে পিয়ালী

চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক, পেশায় শিক্ষিকা, নেশায় পর্বতারোহী। পাহাড়ের টানে তিনি ঘর ছাড়েন বারবার, সমতলে তাঁর মন টেকে না। মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা ১, ধৌলাগিরি এবং মানাসুলুর পর এবার তাঁর লক্ষ্য মাকালু। তা-ও আবার শীতকালে। শীতে মাকালুর তাপমাত্রা নামে -৭০°তে। বাতাসের বেগ, প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। কিন্তু তবুও জীবনের ঝুঁকি নিয়ে কেন তিনি বারবার যান পর্বতে? কেবলই সাধ মেটাতে? পর্বতারোহণের খরচ যোগাতে একাধিক ঋণ নিতে হয় তাঁকে। তাঁর সমস্ত বেতনই চলে যায় ঋণ শোধ করতে। এখন বাসাটুকুও বন্ধক দেওয়া। তা সত্ত্বেও এবার তাঁর উদ্দেশ্য শীতকালে মাকালু জয়।

বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে ফের আরও একবার হিমালয়ের পথে চন্দননগরের ভূমিকন্যা পিয়ালী বসাক। এখনও পর্যন্ত বিশ্বের কোনো মহিলা পর্বতারোহী শীতকালে মাকালু (৮,৪৮৫ মিটার) জয় করতে পারেননি। প্রথমবারের মতো সেই রেকর্ড গড়ে নজির গড়তে চাইছেন তিনি। পৃথিবীর সমস্ত পর্বতশৃঙ্গ জয় করা তাঁর স্বপ্ন। এখনও পর্যন্ত বিশ্বের ছয়টি উচ্চতম পর্বতচূড়ায় যথাক্রমে- মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা ১, ধৌলাগিরি এবং মানাসুলুতে পা রেখেছেন পিয়ালী। ২০২৩ সালের ১৭ মে মাকালু জয় করেছিলেন। তবে সেবার তিনি পর্বতারোহণ করেন গ্রীষ্মকালে। শীতকালে খুবই কঠিন মাকালু জয় করা। শীতে সেখানে তাপমাত্রা পৌঁছে যায় -৭০°তে। বাতাসের বেগ থাকে, প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তুষার ঝড়ের মধ্যে এভারেস্ট এবং লোৎসে জয় করে ফিরেছিলেন পিয়ালী। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলেই তাঁর মত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এভারেস্টজয়ীরাও ভয় পান! পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত এটিই...

Mount Annapurna: পৃথিবীতে মোট ১৪টি পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটার (২৬,২৪৭ ফুট) বেশি উচ্চতায় অবস্থিত

বিশ্বের প্রথম এভারেস্টজয়ী তেনজিং নোরগে বলেছিলেন, "এভারেস্ট নয়, মাকালু তাঁর চোখে সবচেয়ে সাংঘাতিক অভিযান"। এই প্রসঙ্গে পিয়ালী বসাক ইনস্ক্রিপ্টকে জানান, "হ্যাঁ মাকালু আরোহণ খুবই কঠিন। গ্রীষ্মকালীন আরোহণ যখন করেছিলাম, থার্ড ক্যাম্পে গিয়ে কিছু পর্বতারোহীর হাতে ফ্রস্টবাইট হয়ে গেছিল। আর তেনজিং নোরগে আমার কাছে ভগবান। পাঁচ বছর বয়সে মা ওঁর এভারেস্ট জয়ের গল্প শুনিয়েছিল, তখন থেকেই আমারও বিশ্ববিখ্যাত পর্বতারোহী হওয়ার স্বপ্ন।" তিনি আরও জানান, বাবা-মার মৃত্যুর পর তিনি সম্পূর্ণ একা হয়ে গেছেন। সমতলে ডিপ্রেসড ফিল হয়, পাহাড়ে গেলে নিজেকে শক্তিশালী লাগে। সেই শক্তিরই আরও একবার পরীক্ষা নিতে এই চ্যালেঞ্জ।

আগের পর্বত আরোহণগুলি ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছিলেন, এবার বাড়ি বন্ধক রেখে ঋণ নিয়েছেন ব্যাংক থেকে। চন্দননগরে প্রাইমারি স্কুলের শিক্ষিকা পিয়ালী বলেন, "সমস্ত বেতন লোন শোধ করতেই চলে যায়। ক্রাউড ফান্ডিং করে টাকা জোগাড় করার চেষ্টাও হয়েছে এবার। যে যেমন পেরেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।" পিয়ালী আরও বলেন, "মানুষের ভালোবাসাতেই আজ আমি এখানে। এবার মাকালু জয় করতে পারলে বাবা-মায়ের আত্মত্যাগ সার্থক হবে। প্রথমের দিকে তো ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে বসে গেছি, বাসে মেঝেতে বসে গেছি, সিট নিইনি টাকা লাগবে বলে। আমি সাফল্য পেলে ভারতের জয় হবে তো বটেই, তারই সঙ্গে আশা করি আমি আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের উদ্বুদ্ধ করতে পারব যে, শূন্য থেকে শুরু করেও বিশ্বসেরা হওয়া যায়।"

২৩ ডিসেম্বর মাকালুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন পিয়ালী। কাঠমান্ডু থেকে প্রথমে টুমলিংতার পৌঁছবেন, তারপর শুরু হবে পর্বতারোহণ। বেসক্যাম্পে পৌঁছতেই লাগবে আট থেকে দশ দিন। এরপর আরও চারটি ক্যাম্প আরোহণ করে চূড়ায় পা রাখবেন। তাতে সময় লাগবে প্রায় দেড়-দুই মাস। অর্থাৎ ডিসেম্বরের শেষে আরোহণ শুরু করে সামিট করবেন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমের দিকে। এর আগে ইতালি থেকে একজন এবং রাশিয়ার একজন পর্বতারোহী শীতকালীন মাকালু জয় করেছিলেন। ইরান থেকে দুই পুরুষ পর্বতারোহী এবং নেপালের দু’জন তাঁর সঙ্গে এই অভিযানে রয়েছেন। তাঁরা যদি সফল হন, তাহলে সারা বিশ্বে পিয়ালীই প্রথম মহিলা পর্বতারোহী, যিনি শীতকালে মাকালু জয় করবেন।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।