চাকরি গেছে লাখ লাখ শিক্ষকের! কেন এমন বেহাল দশা ভারতের শিক্ষাব‍্যবস্থার

Education : রাতারাতি গায়েব দেশের প্রায় ২০ হাজার স্কুল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমে গিয়েছে শিক্ষক সংখ্যাও।

Kankana Mukherjee
২ মিনিট
চাকরি গেছে লাখ লাখ শিক্ষকের! কেন এমন বেহাল দশা ভারতের শিক্ষাব‍্যবস্থার

স্রেফ একটা বছর, তাতেই বেহাল দশা। ২০২০-২১ অর্থবর্ষে ভারতে যেখানে স্কুলের সংখ্যা ছিল ১৫.০৯ লক্ষ সেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষের শেষে স্কুলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১৪.৮৯ লক্ষে। অর্থাৎ রাতারাতি গায়েব দেশের প্রায় ২০ হাজার স্কুল। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমে গিয়েছে শিক্ষক সংখ্যাও। গোটা দেশ জুড়ে এই ছবিটা দেখে মনে পড়ে যায়, ‘হীরক রাজার দেশে’ ছবির সেই বিখ্যাত সংলাপ, ‘ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে…’। অর্থাৎ বেশি জানলেই তো মহা বিপদ! কিন্তু ব্যঙ্গাত্মক এই সংলাপের আড়ালে রয়েছে সমাজের আসল চিত্রটাই। একটা শিশুর বেড়ে ওঠার শুরুটা যে শিক্ষা , তাতেই যদি গলদ ভরে দেওয়া যায়, তাহলে তো সহজেই বশ মানে সমাজ। আর সুবিধা হয় কুচক্রীদের।

আজকের উদ্বেগের ছবিটা দেখতে দেখতে একথা অবিশ্বাস্য লাগতে পারে ঠিকই তবে একটা সময় পর্যন্ত ভারতীয় স্কুল শিক্ষা ব্যবস্থা ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম।করোনা পরবর্তী সময় থেকেই দেশ জুড়ে টালমাটাল পরিস্থিতি শিক্ষার। লক ডাউনের ধাক্কা সামলাতে সামলাতে বছর ঘুরে গেল। আর এই সুযোগে ‘ওয়ার্ক ফর্ম হোম’- এর মতো ‘স্কুল ফর্ম হোম’ও ঢুকে পড়ল জীবনে। তারপর নিয়ম খানিক শিথিল হলেও পুরনো রেশ ধরেই চলতে লাগলো স্কুল ছুটের হিড়িক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কত শিশু ঘুরছে ভারতের রাস্তায়? পৃথিবীর বৃহত্তম শিক্ষাব্যবস্থায় অবাক করবে যে তথ্য

Drop Out in India: একাধিক সমীক্ষায় ধরা পড়েছে, সারা ভারতে ১ কোটি ৮০ লক্ষ শিশু প্রাথমিক শিক্ষালাভ করা তো দূরের কথা, বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।

কিন্তু এই যে স্কুল ছুট, এই যে চিরতরে বন্ধ হয়ে যাওয়া একের পর এক স্কুল, কী রয়েছে এসবের পিছনে? শুধুই কি করোনা একমাত্র কারণ নাকি তা ছাড়াও রয়েছে অন্য কিছু? রয়েছে তো বটেই। আমাদের দেশের সামগ্রিক শিক্ষা পরিস্থিতিতে ক্রমাগত বেসরকারি আধিপত্যকে তো উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন সময়ে শিক্ষাবিদদের মুখেও শোনা গিয়েছে উদ্বেগের কথা। পাশাপাশি সরকারি স্কুলগুলির শিক্ষার মান, সদিচ্ছার অভাব, পড়ুয়া হ্রাস, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের বৈষম্য নিয়েও অভিযোগ উঠেছে একাধিকবার।

সারা দেশ জুড়ে এই যে বেসরকারিকরণ-এর খেলায় নেমেছে খোদ সরকার, তার প্রচ্ছন্ন প্রভাব এড়িয়ে হয় না শিক্ষাব্যবস্থাকেও। ফলে এক্ষেত্রেও সরকারি স্কুলের মান পড়লে মানুষ বাধ্য হয়ে ছুটবেন বেসরকারি স্কুলের দরজার, ব্যাস তাতেই ভিতরে ভিতরে বেসরকারিকণের বীজ বপন শুরু হয়ে যাবে। তার ওপর নয়া নীতি তো আছেই, যেখানে বলা হয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যা ২০-এর কম হলেই সে স্কুল বন্ধ করে দেবে সরকার। বিগত কয়েকমাসের ছবিটা ঘাঁটলে আমরা দেখতে পাবো সারা দেশ জুড়ে এমন হাজার হাজার স্কুলেই ঝুলেছে তালা।

উদ্বেগ শুধু এটুকুই নয়, পাশাপাশি রয়েছে চাকরিহীনতাও। কেন্দ্রের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ সালে শিক্ষক সংখ্যা ছিল ৯৭.৮৭ লক্ষ, ২০২১-২২ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৫.০৭ লক্ষ। অর্থাৎ একবছরে শিক্ষক সংখ্যা কমেছে ১.৯৫ শতাংশ। একদিকে বাংলায় শিক্ষক নিয়ে এই দুর্নীতি, এতদিনের অবস্থান বিক্ষোভ, লাগাতার আদালতের শুনানি অন্যদিকে দেশ জুড়ে সামগ্রিক এই সমীক্ষা, ভয়ংকর একটা ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে আমাদের। শিক্ষা নিয়ে এই দোটানা যে কেবল মহামারীর দায় নয়, উপরন্তু মহামারীকে সামনে রেখে একটা গভীর ষড়যন্ত্র চলছে পুরো দেশ জুড়ে সেকথা বুঝতে আর বাকি থাকে না। এই আশঙ্কারই প্রতিফলন যেন উঠে এসেছে স্কুল শিক্ষা দফতরের অন্তর্গত ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের তথ্যে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।