দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটার ইন্দাস কীভাবে পালটে দিতে পারে ইন্টারনেট ব্যবস্থাকেও!

Indus Quantum Computer : ওষুধ তৈরির ক্ষেত্রে একটি নতুন রাসায়নিক যৌগ পরীক্ষা করতে সাধারণ কম্পিউটারে যেখানে কয়েক মাস লেগে যায়, ইন্দাস সেই একই কাজ করে ফেলতে পারে মাত্র কয়েক মিনিটেই।

inscript
২ মিনিট
দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটার ইন্দাস কীভাবে পালটে দিতে পারে ইন্টারনেট ব্যবস্থাকেও!

ইন্দাস, ভারতের পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার। ভারতীয় প্রযুক্তির জগতে এ এক অভিনব সংবাদ। কারণ এই কম্পিউটার পালটে দিতে চলেছে তথ্যপ্রযুক্তি ও গননার সমস্ত পূর্বতন ধরন। আমরা প্রতিদিন যে কম্পিউটার ব্যবহার করে থাকি, তা কাজ প্রধানত কাজ করে ‘বিট’ নামক একক দিয়ে— এই বিট 'শূন্য' (০) অথবা 'এক' (১) যে কোনও একটি অবস্থানে থাকে। নিত্যদিন যে কম্পিউটার ব্যবহার করি তার সঙ্গে কোয়ান্টাম কম্পিউটারের একটা বড়ো পার্থক্য রয়েছে। কারণ, কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি হল ‘কিউবিট’ (qubit)। এই কিউবিট একসঙ্গে 'শূন্য' (০) এবং এক (১)— দুই অবস্থাতেই থাকতে পারে। এই অবস্থানকে বলা হয় ‘সুপার পজিশন’। ফলে, একটি কোয়ান্টাম কম্পিউটার একই সঙ্গে একাধিক গণনা করতে পারে, যা আজকের সাধারণ কম্পিউটারের পক্ষে কল্পনাতীত। কৃত্রিম বুদ্ধিমত্তা, ওষুধ আবিষ্কার, সাইবার নিরাপত্তা, জলবায়ু পূর্বাভাস এমনকি মৌলিক পদার্থবিদ্যার গবেষণাতেও বিপুলভাবে কাজে লাগতে পারে এই কোয়ান্টাম কম্পিউটার।

উল্লেখ্য, ইন্দাস সম্পূর্ণভাবেই ভারতের নিজস্ব নির্মাণ। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তত্ত্বাবধানে এবং মেইটি-এর (Ministry of Electronics and Information Technology) সহযোগিতায় এই কম্পিউটারটি তৈরি করেছে পুনের সি-ডাক কোম্পানি (Centre for Development of Advanced Computing)। দশ কিউবিটের ক্ষমতা সম্পন্ন এই কম্পিউটারটির বেশ অনেকগুলি তাৎপর্য রয়েছে। যেমন,

  • আপনার জন্য আরও কিছু লেখা
আহত ঘাস কীভাবে বিপদ থেকে বাঁচায় অন্যান্য গাছেদের?

Grass Protects other Plants: গবেষণা অনুযায়ী, আমাদের দেহের কোনও অংশে কেটে গেলে যেমন রক্ত ঝরতে থাকে, ঘাসের পাতাও ক্ষতিগ্রস্ত হলে ‘লাইনোলেনিক অ্যাসিড’ ও ‘লিনোলিয়েক অ্যাসিড’ নির্গত হয়।

১. প্রযুক্তির দুনিয়ায় এখনও পর্যন্ত কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে প্রধানত নেতৃত্বের ভূমিকায় ছিল আমেরিকা, চিন, জার্মানি এবং কানাডা। সেখানে ‘ইন্দাস’ ভারতের অবস্থান কিছুটা হলেও দৃঢ় করল।

২. এই কম্পিটারটির একটি অভিনব দিক হল এর ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যে-কোনও প্রান্তে বসেই গবেষক বা ছাত্রছাত্রীরা কোয়ান্টাম প্রোগ্রামিং শিখতে এবং ব্যবহার করতে পারবে।

৩. ভারতের ‘ন্যাশনাল কোয়ান্টাম মিশন’-এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ইন্দাস, এর লক্ষ্য আগামী দিনে ৫০-১০০ কিউবিট ক্ষমতাসম্পন্ন কম্পিউটার তৈরি করা।

এর বাইরেও, ইন্দাসের অজস্র উপকারিতা রয়েছে। যেমন, ওষুধ তৈরির ক্ষেত্রে একটি নতুন রাসায়নিক যৌগ পরীক্ষা করতে সাধারণ কম্পিউটারে যেখানে কয়েক মাস লেগে যায়, ইন্দাস সেই একই কাজ করে ফেলতে পারে মাত্র কয়েক মিনিটেই। এমনকি, তথ্য বা ডেটার ক্ষেত্রে এই কম্পিউটার জটিল থেকে জটিলতর এনক্রিপশন ভাঙতে সক্ষম, যা বর্তমান ইন্টারনেট নিরাপত্তার পুরো কাঠামোকেই সম্পূর্ণ পালটে দিতে পারে। শুধু ভারত নয়, কোয়ান্টাম কম্পিউটারের এই ইতিবাচক দিকগুলির কথা মাথায় রেখেই ইতিমধ্যেই বিভিন্ন দেশ কোয়ান্টাম গবেষণায় আরও তৎপর হয়েছে। ভারতের ক্ষেত্রে ইন্দাস সেই অর্থে এক বড়ো সাফল্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সৌরজগতে ঢুকে এসেছে অচেনা ধূমকেতু, 'অ্যাটলাস' সম্পর্কে কী বলছেন বিজ্ঞানীরা?

ATLAS COMET : ৩আই/অ্যাটলাস যখন আবার অন্ধকারে মিলিয়ে যাবে, তখন তার যাত্রাপথ আমাদের মনে করিয়ে যাবে, আমরা একা নই। আকাশগঙ্গার কোনো এক কোণে এখন হয়তো অন্য তারারা জন্ম নিচ্ছে।

ইন্দাস কোয়ান্টাম কম্পিউটার

‘ইন্দাস’ নামকরণের পেছনে রয়েছে ভারতের প্রাচীন সিন্ধু সভ্যতার ইতিহাসসূত্র। নির্মাতাদের বক্তব্য, 'ইন্দাস' নামটির মধ্যে দিয়ে তাঁরা সিন্ধু সভ্যতার ইতিহাসকে স্মরণ করে সারা পৃথিবীকে বলতে চেয়েছেন, প্রাচীন কালে সিন্ধু সভ্যতাই 'শূন্য' আবিষ্কার করেছিল, আর সেই সিন্ধু সভ্যতার উত্তরসূরি 'ইন্দাস' ভারতে নিয়ে এল প্রথম কোয়ান্টাম কম্পিউটার।

বলা বাহুল্য, কোয়ান্টাম কম্পিউটার চালানো সহজ কাজ নয়। অত্যন্ত নিম্ন তাপমাত্রায় এবং বিশেষজ্ঞদের দ্বারাই এই কোয়ান্টাম কম্পিউটার চালানো সম্ভব। যদিও সি-ডাক-এর গবেষকরা জানিয়েছেন, তাঁরা একটি সম্পূর্ণ স্থিতিশীল ও তীব্র শীতল পরিবেশ তৈরি করেছেন ‘ইন্দাস’-এর জন্য। ভবিষ্যতে, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গবেষণাগার যাতে এই কোয়ান্টাম কম্পিউটারের সদ্ব্যবহার করতে পারে, তার জন্য প্রশিক্ষণ এবং ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।