ইতালিতে ভয়াবহ দূষণ ছড়ানো কারখানা এবার ভারতে?

India’s Silent Chemical Threat: বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘদিন পিএফএএস-এর সংস্পর্শে থাকলে ক্যানসার, লিভার-কিডনির সমস্যা, প্রজনন-জনিত জটিলতা এবং ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে।

inscript
২ মিনিট
ইতালিতে ভয়াবহ দূষণ ছড়ানো কারখানা এবার ভারতে?

ইতালিতে একসময় দূষণ আর স্বাস্থ্যঝুঁকির অভিযোগে বন্ধ হয়েছিল একটি রাসায়নিক কারখানা নাম মিটেনি (Miteni)। আবার সেই একই প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু হয়েছে; তবে এবার স্থান, নাম ইতালি নয় ভারত। মহারাষ্ট্রের লোটে পারশুরামে নতুন করে শুরু হয়েছে পিএফএএস (Per- and polyfluoroalkyl substances) নামে এক ধরনের রাসায়নিকের উৎপাদন। পরিবেশবিদদের মতে, এই রাসায়নিকের উৎপাদন নীরবে বিপদ ঠেকে আনবে। পিএফএএস কী? কেন ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা?

পিএফএএস এক ধরনের কৃত্রিম রাসায়নিক পদার্থ। এটিকে 'ফরএভার কেমিক্যালস'ও বলা হয়— কারণ এগুলো খুব সহজে ভাঙে না। একবার শরীরে ঢুকলে অনেক বছর থেকে যায়। এই পদার্থ ব্যবহার করা হয় নানা দৈনন্দিন জিনিসে। যেমন রান্নার নন-স্টিক পাত্র, জলে ভেজে না এমন জামাকাপড়, ফাস্ট-ফুড প্যাকেট, টুথপেস্ট, এমনকি কিছু প্রসাধনীতেও ব্যবহৃত হয়। বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘদিন পিএফএএস-এর সংস্পর্শে থাকলে ক্যানসার, লিভার-কিডনির সমস্যা, প্রজনন-জনিত জটিলতা এবং ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে।

ইতালির ভিচেঞ্জা অঞ্চলেবি-তে ২০১৮ সালে মিটেনি-র কারখানা বন্ধ করা হয়। কারণ, আশপাশের এলাকার পানীয় জলে পিএফএএস-এর মাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল। প্রায় তিন-লক্ষ মানুষের রক্তে পিএফএএস পাওয়া যায়। তারপর ওই কোম্পানির যন্ত্রপাতি ও পেটেন্ট বিক্রি হয়ে যায় ভারতের কোম্পানি লক্ষ্মী অর্গানিকস ইন্ডাস্ট্রিজ (Laxmi Organics Industries)-এর কাছে। তারা এবার ভারতেই সেই উৎপাদন শুরু করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাইক্রোপ্লাস্টিক: আকারে ক্ষুদ্র হলেও এর প্রভাব কতটা সুদূরপ্রসারী?

Microplastics: এমনকি, আমরা যে জামা কাপড় পরি, তাদের মধ্যে পলিয়েস্টার, নাইলন, অর্থাৎ কোনো সিনথেটিক ফাইবার থাকলেই সেখান থেকে আমাদের শরীরে মিশতে পারে মাইক্রোপ্লাস্টিক।

মহারাষ্ট্র-এর এই এলাকাটিতে আগে থেকেই রাসায়নিক শিল্পে ভরপুর। স্থানীয় মানুষদের বক্তব্য, এখানকার নিকাশিনালা ও নদীতে প্রচুর পরিমাণে বর্জ্য ফেলা হয়, এতে দূষণ বাড়ছে প্রতিদিন।পরিবেশকর্মীদের অভিযোগ, এই ধরনের উৎপাদন ভারতে স্থানান্তর করা হচ্ছে কারণ পশ্চিমা দেশগুলো পিএফএএস নিষিদ্ধ করেছে বা উৎপাদন সীমিত করতে কঠোর আইন এনেছে। কিন্তু ভারত বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও এই নিয়ে তেমন আইন নেই।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) একে 'নতুন পরিবেশদূষক উপাদান' বলে চিহ্নিত করেছে। বিজ্ঞানীরা বলছেন, ভারতের অনেক অঞ্চলের নদী ও ভূগর্ভস্থ জলে ইতোমধ্যেই পিএফএএস পাওয়া গিয়েছে। চেন্নাই, গুয়াহাটি ও দিল্লির কাছাকাছি কিছু এলাকায় পানীয় জলের নমুনায় পিএফএএস-এর উপস্থিতি পাওয়া গিয়েছে।

লোটে পারশুরাম অঞ্চলে স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, নদীর জল আর আগের মতো নেই। কারখানা থেকে নদীতে বর্জ্য ফেলা হয়, এতে মাছ আর তেমন নেই। পিএফএএস-এর প্রভাবে শুধু জল নয়, মাটি ও শস্যও দূষিত হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করছেন। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে মানুষের দেহে ও ভবিষ্যৎ প্রজন্মের উপরও।

বিশেষজ্ঞদের মতে, ধনী পশ্চিমা দেশগুলো পিএফএএস উৎপাদন বন্ধ করেছে কারণ সেখানে কঠোর পরিবেশ আইন আছে। কিন্তু তারা এখন তা পাঠাচ্ছে এমন দেশগুলোতে, যেখানে পরিবেশ আইন তেমন কঠোর নয়। অর্থাৎ, বিপজ্জনক এই রাসায়নিকের উৎপাদন উন্নয়নশীল দেশগুলির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

এখন ভারত সরকারকে পিএফএএস উৎপাদন নিয়ন্ত্রণ করতে আলাদা আইন আনা জরুরি।

পাশাপাশি পিএফএএস-এর মাত্রা মাপার জন্য দেশজুড়ে গবেষণা বাড়াতে হবে। স্থানীয় মানুষ ও শ্রমিকদেরও পিএফএএস-এর ঝুঁকি সম্পর্কে জানাতে হবে, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।