বিষাক্ত লাল পিঁপড়ে ছেয়ে ফেলেছে আস্ত এই গ্রাম! প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ

বিজ্ঞানীদের প্রাথমিক লক্ষ্য এখন রানি পিঁপড়েদের খুঁজে বের করে মেরে ফেলা। এই রানি পিঁপড়েই মূলত এলাকায় বিষ পিঁপড়ের হামলার জন্য দায়ী।

Madhurima Dutta
২ মিনিট
বিষাক্ত লাল পিঁপড়ে ছেয়ে ফেলেছে আস্ত এই গ্রাম! প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাচ্ছেন মানুষ

ঝাঁকে ঝাঁকে লাল পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে, বাড়ির দেওয়ালে, শৌচাগারে, গাছে! পিঁপড়ের দল নেই এমন এক তিল জায়গাও খুঁজে পাওয়া মুশকিল। কল্পকাহিনির মতো শোনালেও এমন বাস্তবতার সঙ্গেই ঘর করতে হচ্ছে ওড়িশার ব্রাহ্মণসাহি গ্রামের মানুষদের। সম্প্রতি বন্যার জল কমে যাওয়ার পরে লক্ষ লক্ষ লাল পিঁপড়ে আক্রমণ করেছে ওড়িশার পুরী জেলার ব্রাহ্মণসাহি গ্রামকে। পিঁপড়ের জ্বালা ধরানো কামড় আর ফোলা ত্বক থেকে বাঁচতে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন মানুষ। মানুষের স্বাভাবিক জীবনকে ভেস্তে দিয়ে পিঁপড়ের ঝাঁক ঘরবাড়ি, রাস্তা, মাঠ, গাছ সহ গ্রামের প্রতিটি কোণে হানা দিয়েছে। শুধু মানুষ নয়, গৃহপালিত পশু এবং ঘরের টিকটিকি পর্যন্ত পিঁপড়ের আক্রমণের শিকার হয়েছে। পরিস্থিতি এমনই যে গ্রামবাসীরা যেখানে বসেন, দাঁড়ান বা ঘুমান সেখানেই কীটনাশক পাউডারের চক দিয়ে ‘লক্ষণরেখা’ টেনে দিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজনাথকে উপহারে টাট্টু ঘোড়া! যুদ্ধবিমানের নামে নাম দিলেন প্রতিরক্ষামন্ত্রীই

রাজনাথ মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখের কাছ থেকে পাওয়া এই বিশেষ উপহারের একটি নামও দিয়েছেন। বুধবার সাদা ঘোড়ার একটি ছবি ট্যুইট করে রাজনাথ জানিয়েছেন, ঘোড়ার নাম রেখেছেন ‘তেজস’।

পিঁপড়ের আতঙ্কে চন্দ্রদেইপুর পঞ্চায়েত এলাকার এই গ্রামের তিনটি পরিবার পালিয়ে গিয়ে দূরে আত্মীয়-স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছে বলেও জানা গিয়েছে। লোকনাথ দাশ নামে এক গ্রামবাসী জানান, এর আগেও গ্রামে বন্যা হয়েছে, বন্যার জলও নেমেছে। তবে এমন ভয়ানক ঘটনা দেখেননি তিনি। পিঁপড়ের ভয়ে বাচ্চারা লেখাপড়া করতে পারছে না বলেও জানান রেণুবালা দাশ। পরিবারসহ কাছাকাছি একটি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক টাকার পাঠশালা! দুর্নীতির রাজ্যে আলো দেখাচ্ছে অভিনব এই স্কুল

এক টাকা মাসোহারাতে ১৭ বছর ধরে চলছে ডিসেরগড়ের এই প্রাথমিক স্কুল। শুধুমাত্র গরিব পরিবারের বাচ্চাদের পঠনপাঠন করিয়ে নিজের পায়ে দাঁড় করানোর উদ্দেশ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রাইমারি স্কুল।

এভাবে বাঁচা দুর্বিষহ! কিন্তু এভাবে লাখে লাখে পিঁপড়ে এল কোথা থেকে? ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এবং জেলা প্রশাসন গ্রামবাসীদের পিঁপড়ের হামলা থেকে রক্ষা করতে বিশেষ অভিযান শুরু করেছে। বিজ্ঞানী সঞ্জয় মোহান্তি জানান, ব্রাহ্মণসাহি গ্রামটি নদী এবং ঝোপ জঙ্গলে ঘেরা। নদীর বাঁধ ও ঝোপে বাসা বাঁধে পিঁপড়েরা। কিন্তু বন্যার জল তাদের বাসায় ঢুকে গেলে গ্রামের মধ্যে চলে গিয়েছে সমস্ত পিঁপড়ে। বিজ্ঞানীদের প্রাথমিক লক্ষ্য এখন রানি পিঁপড়েদের খুঁজে বের করে মেরে ফেলা। এই রানি পিঁপড়েই মূলত এলাকায় বিষ পিঁপড়ের হামলার জন্য দায়ী। সঞ্জয় মোহান্তি জানান, এই গ্রামে প্রায় ১০০ পরিবারের বাস। সকলের কাছেই এই ঘটনা নতুন। যে জায়গাগুলো থেকে পিঁপড়ে আসছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। জায়গাগুলো বোঝা গেলে কীটনাশক স্প্রে করা যেতে পারে বলে জানান তিনি।

সঞ্জয় মোহন্তি আরও জানান, এই বিষ পিঁপড়ের চরিত্র জানতে তাদের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পিঁপড়ের কামড়ে ত্বকে জ্বালা এবং ফুলে যাওয়ার ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি হননি। আক্রান্তদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে গ্রামে। ২০১৩ সালের ঘূর্ণিঝড়ের পরে, জেলার সদর ব্লকের ডান্ডা গ্রামেও খানিক এমনই ঘটনা ঘটেছিল বলেন জানান একজন বিজ্ঞানী। কীটনাশক দিয়ে পিঁপড়ের বংশ নাশ করে মানুষদের গৃহমুখী করাতেই সবটুকু মনোযোগ দিয়েছে প্রশাসনও।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।