স্মার্টফোনে পাওয়া যাবে নেহরুর বিশাল আর্কাইভ! কী আছে এই মহাফেজখানায়?

New Smartphone-Friendly Nehru Archive: নতুন প্রকাশিত এই ডিজিটাল আর্কাইভে রয়েছে ৭৫,০০০-এর বেশি পৃষ্ঠা এবং প্রায় ৩,০০০টি বিরল ছবি।

inscript
২ মিনিট
স্মার্টফোনে পাওয়া যাবে নেহরুর বিশাল আর্কাইভ! কী আছে এই মহাফেজখানায়?

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ঘিরে বিস্তৃত তথ্যসম্ভার এবার এক ক্লিকেই পাওয়া যাবে। জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড সম্প্রতি চালু করেছে নতুন একটি ডিজিটাল আর্কাইভ— nehruarchive.in। বিশেষত্ব হলো, এই ওয়েবসাইটটি সম্পূর্ণ স্মার্টফোন-ফ্রেন্ডলি; ফলে কম্পিউটার ছাড়াই সাধারণ মানুষ থেকে গবেষক সবাই সহজেই নেহরু সম্পর্কিত বিশাল তথ্যভাণ্ডার হাতের নাগালে পেয়ে যাবেন।

এই আর্কাইভের মূল ভিত্তি হলো Selected Works of Jawaharlal Nehru (SWJN)— নেহরুর রেখে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাসমূহ। এগুলো মোট ১০০টি ভলিউমে সাজানো হয়েছে। সেখানে নেহরুর লেখা, ভাষণ, প্রেস বিবৃতি, সংসদীয় বক্তব্য, জেল ডায়েরি সবকিছু অন্তর্ভুক্ত। সময়কাল ১৯০৩ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত, অর্থাৎ নেহরুর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ভাবনার প্রায় ছয় দশকের নথি এখানে পাওয়া যাবে।

নতুন প্রকাশিত এই ডিজিটাল আর্কাইভে রয়েছে ৭৫,০০০-এর বেশি পৃষ্ঠা এবং প্রায় ৩,০০০টি বিরল ছবি। যেসব তথ্য এতদিন কেবল বই বা সরকারি আর্কাইভে সীমাবদ্ধ ছিল, এবার সেগুলো সহজে দেখা, পড়া এবং ডাউনলোড করা যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারীরা সেখানে যে কোনো শব্দ বা বিষয় সার্চ করতে পারবেন, ফলে গবেষণা আরও দ্রুত ও সহজ হবে।

গবেষকদের মতে, নেহরুকে ঘিরে এই আর্কাইভ ভারতের রাজনীতি, স্বাধীনতা আন্দোলন, সংবিধান নিয়ে আলোচনা আর আন্তর্জাতিক সম্পর্ক— এসব বিষয়ে বোঝার জন্য খুবই মূল্যবান উৎস। বিশেষ করে তরুণ প্রজন্ম বা শিক্ষার্থীরা নেহরুর লেখা সরাসরি পড়তে পারবেন, যা সাধারণত পাঠ্যবইয়ে থাকে না। জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড জানিয়েছে, এটি আর্কাইভের প্রথম ধাপ। ভবিষ্যতে আরও অনেক বড় সংগ্রহ যুক্ত করার পরিকল্পনা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য:

• নেহরুর কাছে লেখা ও নেহরুর লেখা হাজার হাজার ব্যক্তিগত চিঠি;

• দুর্লভ ছবি, যেগুলো বিভিন্ন বিদেশি আর্কাইভে সংরক্ষিত;

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেহরু-নৈতিকতার বিসর্জন! ভারতের বিদেশনীতিতে দ্বিচারিতার যে ছায়া

India's Foreign Policy: যে ভারত একসময় নিরস্ত্রীকরণ, মানবাধিকার ও আত্মনিয়ন্ত্রণের পক্ষে নেতৃত্ব দিত, সে আজ অস্ত্র ও নজরদারি চুক্তির মোহে নিজেদের নীতিগত ভিত্তি বিসর্জন দিচ্ছে।

• নেহরুর বক্তৃতির অডিও রেকর্ডিং;

• আন্তর্জাতিক সফরের সময়কার ভিডিও ফুটেজ ও চলচ্চিত্র

• নেহরুর লেখা ও তাঁর উপর লেখা সব বইয়ের তালিকা এবং ডিজিটাল কপি

• বিদেশের বিভিন্ন আর্কাইভ থেকে সংগ্রহ করা নথি ও চিঠিপত্র

বিশেষজ্ঞদের মতে, নেহরুকে শুধু রাজনীতির চোখে দেখার অভ্যাস রয়েছে, এই আর্কাইভ মানুষকে তাঁর আসল ভাবনা, যুক্তি, দৃষ্টিভঙ্গি ও ইতিহাসে তাঁর ভূমিকা আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে। এটি শুধুমাত্র একজন নেতার জীবনের তথ্য নয়; স্বাধীনতার পর ভারত কীভাবে গড়ে উঠেছে, সেই সময়েরও সরাসরি ইতিহাস এই আর্কাইভ থেকে জানা যাবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আর্কাইভটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। সরকার বা কোনো প্রতিষ্ঠানের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই; ব্যবহারকারীরা সরাসরি ওয়েবসাইট খুলে নেহরুর রচনা দেখতে, পড়তে বা ডাউনলোড করতে পারবেন। ফলে ইতিহাস গবেষণার দরজা আরও উন্মুক্ত হলো সাধারণ পাঠকের জন্য। সব মিলিয়ে নতুন নেহরু আর্কাইভ ভারতের ইতিহাসকে ডিজিটালি সংরক্ষণের একটি বড় উদ্যোগ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইতিহাসকে আরও সহজলভ্য করার যে উদ্যোগ গত কয়েক বছর ধরে চলছে, এই প্রকল্প সেই ধারাকে আরও সমৃদ্ধ করবে। নেহরুর মতো একজন রাষ্ট্রনেতার চিন্তাজগৎ আধুনিক প্রজন্মের কাছে পৌঁছে দিতে এটি নিঃসন্দেহে এক মহৎ প্রয়াস।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।