নেপালের জেন জি-র বিক্ষোভের কারণ, কারা এই নেপোকিডস?

Nepo Kids: আন্দোলনকারীদের অভিযোগ এই নেপোকিডসরা তাদের প্রভাবকে কাজে লাগিয়ে সব ক্ষেত্রেই বাড়তি সুযোগ পেয়ে যাচ্ছে। চূড়ান্ত বিলাসিতার ছবি তারা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। যার ফলে তৈরি হচ্ছে ভেদাভেদ।

Jayasree Paul
২ মিনিট
নেপালের জেন জি-র বিক্ষোভের কারণ, কারা এই নেপোকিডস?

ছাত্র-যুবদের আন্দোলনের চাপে মঙ্গলবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন নেপালের চার বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামাজিক মাধ্যমে নেপাল সরকারের নিষেধাজ্ঞা-র প্রতিবাদে ৮ সেপ্টেম্বর রাস্তায় নামে জেনারেশন জি। প্রথমে অনলাইনে প্রতিবাদ শুরু হয়। নেপালের তরুণ প্রজন্মের ক্ষোভের কেন্দ্রে রয়েছে 'নেপো কিডস'দের বিরুদ্ধে ক্ষোভ। কারা এই 'নেপোকিডস'? কী কী অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে?

জেনারেশন জি-র আন্দোলনের চাপের মুখে পড়ে একে একে পদত্যাগ করেন রাষ্ট্ৰপতি রামচন্দ্র পৌদেল, স্বরাষ্ট্ৰমন্ত্রী রমেশ লেখক, অর্থমন্ত্রী বিষ্ণু পাওয়েলকে, কৃষি ও পশু পালন মন্ত্রী রামনাথ অধিকারী, জল সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদব। ফলে কোণঠাসা হয়ে পড়ে কেপি ওলি সরকার। নেপো কিডস ও তাদের বিলাসবহুল জীবন যাপন ক্ষোভ বাড়িয়ে দেয় জেন জি-র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৭ বছরে ১৪ বার সরকার বদল, কেন কোনো স্থায়ী সমাধান খুঁজে পেল না নেপাল?

Nepal's Political History: ২০০৬ সালে রাজতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয় এবং ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ হয়। নেপাল হয় একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

'নেপোকিডস' কারা?

নেপালের ধনী রাজনীতিবিদ ও ক্ষমতাশালী ব্যক্তিদের সন্তানদের এই নামে ডাকা হচ্ছে। নেপোটিজম বা স্বজনপোষন থেকে এই নাম দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ এই নেপোকিডসরা তাদের প্রভাবকে কাজে লাগিয়ে সব ক্ষেত্রেই বাড়তি সুযোগ পেয়ে যাচ্ছে। চূড়ান্ত বিলাসিতার ছবি তারা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। যার ফলে তৈরি হচ্ছে ভেদাভেদ। সাধারণ মানুষ তাদের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ছেন। বিক্ষোভকারীদের একাংশ মনে করছেন, এই বিলাসিতার পুরো টাকাটা আসছে দুর্নীতি থেকে, যা ছড়িয়ে আছে নেপালের রন্ধ্রে রন্ধ্রে। এভাবে ধনীরা দিন দিন ফুলে ফেঁপে উঠলেও গরিবের অবস্থা হচ্ছে আরও শোচনীয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিনের গোলামিই নেপালে কেপি ওলির পতন ডেকে আনল?

Pro-China KP Oli: নেপালের জনগণের একাংশ এটা দেশকে স্বাধীনভাবে দাঁড় করানোর প্রচেষ্টা হিসেবে দেখলেও, অনেকেই মনে করেন ওলির নীতিতে নেপাল অতিরিক্তভাবে চিনের প্রভাবের অধীনে চলে যাচ্ছে।

নেপালে হ্যাশট্যাগ নেপো কিডস কথাটা সমাজ মাধ্যমে একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী ২০২৪ সালে নেপালে ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ২০.৮ শতাংশ। একদিকে চরম বেকারত্ব, অপরদিকে নেপো কিডসদের বিলাসী জীবন তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে। সেই হতাশা পরিণত হয় রাগে।

নেপালে মাথা পিছু সমাজ মাধ্যম ব্যবহারের হার দক্ষিণ এশিয়ায় সব থেকে বেশি। সেক্ষেত্রে আন্দোলনের এক বড় হাতিয়ার সমাজ মাধ্যম। বিভিন্ন সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেই প্রথমে সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে নেপালের আমজনতা। সেকারণেই ওলি সরকার তড়িঘড়ি আন্দোলন থামাতে সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

লিখেছেন
Jayasree Paul
Jayasree Paul
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?