প্রায় ত্রিশ বছর পর দেশে ফিরছে হারানো সম্পদ, যা যা ছিল বিশ্ববিখ্যাত মিউজিয়ামে

Stolen Antiquities Of India : মধ্যপ্রদেশ থেকে শুরু করে বাংলা, পাচার হয়ে যাওয়া মোট পনেরোটি অমূল্য স্থাপত্য ফিরে পাচ্ছে গোটা দেশ, জানেন সেগুলি কী কী?

Kankana Mukherjee
২ মিনিট
প্রায় ত্রিশ বছর পর দেশে ফিরছে হারানো সম্পদ, যা যা ছিল বিশ্ববিখ্যাত মিউজিয়ামে

হারানো প্রাপ্তির আনন্দ চিরকালই লাগাম ছাড়া।সামান্য একটা পোশাক অথবা কোনও বস্তু, হারিয়ে যাওয়ার পর দুম করে ফিরত পেলে একটা অদ্ভুত অকৃত্রিম আনন্দ হয় আমাদের সেখানে যদি কিনা খুঁজে পাওয়া দেশের হারিয়ে যাওয়া কোনও মূল্যবান সম্পদ, তবে তো তার প্রভাব অবশ্যই হবে সুদূরপ্রসারী। সম্প্রতি ঠিক এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট ঘোষণা করেছে যে, একটা দুটো নয় মত পনেরোটি ভারতীয় ভাস্কর্য ফের এই দেশে ফিরিয়ে দেবে তারা।

ভারতীয় স্থাপত্য এবং ভাস্কর্য নিয়ে চোরাচালানকারী বাড় বাড়ন্ত দিনদিন উর্দ্ধমুখী। যার ফলে বিভিন্ন সময়ে ভারত থেকে খোয়া গিয়েছে বহু মূল্যবান সম্পদ। তা নিয়ে জোর আলোচনা পর্যালোচনা চলেছে ঠিকই তবে সঠিক কিনারা মেলেনি এতদিন। এবার সেই ধোঁয়াশাই খানিকটা কাটতে চলে বলে সূত্রের খবর। জানা গিয়েছে যে, স্থাপত্যগুলি চোরাই মাল এবং লুকিয়ে পাচার করা জানতে পেরে নিউ ইয়র্কের মিউজিয়াম সেগুলি ভারতকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এমনও সম্ভব! পৃথিবীতে বাক্সের মধ্যে তৈরি হল সূর্য, অসাধ্যসাধন বিজ্ঞানীদের

Nuclear Fusion: মানবজাতি যে পদ্ধতিতে পরমাণু বোমা বানিয়েছে বা পরমাণু চুল্লিতে শক্তি উৎপাদন করেছে তার একেবারে বিপরীত এই প্রযুক্তি।

জাদুঘর থেকে পাওয়া প্রেস রিলিজ অনুসারে জানা গিয়েছে, এই সমস্ত স্থাপত্যগুলি সুভাষ কাপুর নামে এক ভারতীয় বিক্রি করেছিলেন। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন তিনি। পরে অবশ্য তাঁর সমস্ত কাজের জারিজুরি ধরা পড়ে যায়। দোষী সাব্যস্ত করা হয় এই ভারতীয়-আমেরিকান পুরাকীর্তি পাচারকারীকে। প্রসঙ্গত, ২০১১ সালে জার্মানিতে ইন্টারপোল দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল সুভাষ কাপুরকে। বর্তমানে তিনি ভারতেই বন্দী রয়েছেন।

পশ্চিমবঙ্গের যক্ষী টেরাকোটা থেকে শুরু করে মধ্যপ্রদেশের বেলেপাথর দিয়ে তৈরি সেলেস্টিয়াল নৃত্যরুপী অপ্সরা, ফিরে পাওয়া মূলবান সম্পদের তালিকার দিকে তাকালে রীতিমতো চমকে উঠতে হবে ভারতীয়দের। এখানেই শেষ নয়, এই দীর্ঘ তালিকায় আরও রয়েছে পাথর, পোড়ামাটির, তামা দিয়ে তৈরি বিভিন্ন সম্পদ। টাকার অঙ্কে যার হিসেব মেলে না, এগুলি সত্যিই অমূল্য। রয়েছে চন্দ্রকেতুগড়ের একটি সিরামিক পাত্র, খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীর দ্বিতীয়ার্ধ সময়কালের এক প্রেমের দেবতা, কামদেবের একটি পাথরের আবক্ষ, এবং সিংহাসনে অধিষ্ঠিত শ্বেতাম্বর।

ঐতিহাসিকদের মতে, প্রত্নবস্তুগুলি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ১১ শতকের মধ্যে নির্মিত। পাশাপাশি এও জানা গিয়েছে যে, প্রায় এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থে বিদেশে পাচার করা হয়েছিল এক একটি সম্পদকে। সাম্প্রতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, উল্লিখিত আর্ট ডিলারের বিরুদ্ধে ২০১৯ সালে ম্যানহাটনে প্রসিকিউটরদের দ্বারা লক্ষ লক্ষ ডলার মূল্যের প্রত্নবস্তু রাখা এবং চুরি করার অভিযোগ আনা হয়েছিল, যা বিগত ৩০ বছর ধরে পাচার করা হয়েছিল। অবশেষে বিচারে এর শাস্তি স্বরূপ তামিলনাড়ুর আদালত ২০২২ সালের নভেম্বরে কাপুরকে ১০ বছরের জন্য কারাদণ্ডের আদেশ দেয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে সুভাষ কাপুরের কাছ থেকে তাঁর কাজ সম্পর্কে হোমল্যান্ড সিকিউরিটির সাথে যোগাযোগ করেছিল এবং এই বিষয়ে কাজ শুরু করেছিল, যার ফলস্বরূপ ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিস দ্বারা সুভাষ কাপুরের এই অপরাধগুলির বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরু হয়েছিল। জানা গিয়েছে, নিউ ইয়র্কের জাদুঘরটি এই পুরাকীর্তিগুলির দায়িত্বশীল ক্রয়কে মেনে চলবে। পাশাপাশি এর নতুন অধিগ্রহণ এবং এর বিদ্যমান সংগ্রহের জন্য কঠোর মানদণ্ড স্থাপন করেছে। তারা আরো জানিয়েছে যে, ভারত সরকারের সঙ্গে তারা উক্ত দেশের দীর্ঘ সম্পর্ককে সম্মান করে, তাই এই ঘটনার প্রতিবাদ স্বরূপ যত তাড়াতাড়ি সম্ভব ভারতের অমূল্য সম্পদকে তারা ফিরিয়ে দেবে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ঋত্বিক: ফিরে দেখা

Ritwik Ghatak: আমরা যখন ছোট ছিলাম, মানে ষাটের দশকের সেই শেষ দিকে বা সত্তরের দশকে, তিনি কত না অদ্ভুতভাবে আমাদের প্রভাবিত করতেন। যেমন একদিন আমাদের রবীন্দ্রসদনের সামনে দেখতে পেয়ে তিনি হঠাৎ বললেন, আমাকে একটা ট্যাক্সি ধরে দেবে?

কলকাতায় চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল অফ ম্যাজিক অ্যান্ড পারফর্মিং আর্টস

West Bengal School of Magic: মুখ্যমন্ত্রী ‘পশ্চিমবঙ্গ স্কুল অফ ম্যাজিক, ইল্যুশন অ্যান্ড পারফর্মিং আর্টস’ স্থাপনের প্রস্তাবে অনুমোদন করেছেন। পুজোর পর উপদেষ্টা কমিটির সদস্যরা বৈঠক করবেন।

বিভূতিভূষণের উপন্যাস কেবল দৃশ্যের নয়, শব্দেরও এক জগৎ তৈরি করে

Bibhutibhushan Bandyopadhyay: বাংলা সাহিত্যে বিভূতিভূষণকে আমরা সাধারণত প্রকৃতির কবি বলেই চিনি। তাঁর বর্ণনায় নদী, মাঠ, বন, আকাশ, ঋতু আর গ্রামীণ জীবনের যে ছবি ফুটে ওঠে, তা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু তাঁর সাহিত্যকে যদি একটু অন্য দিক থেকে দেখা যায়? যদি আমরা শুধু দৃশ্যের দিকে না তাকিয়ে শোনার চেষ্টা করি?

স্ট্যাচু অব লিবার্টি ও আমেরিকার অভিবাসন: আমেরিকার ইতিহাসে আশ্রয়প্রার্থীদের জায়গা কোথায়?

Statue of Liberty: স্ট্যাচু অব লিবার্টির ধারণার সূত্রপাত ১৮৬৫ সালে। ফরাসি রাজনৈতিক চিন্তাবিদ এদুয়ার্দ দ্য লাবুলে আমেরিকার স্বাধীনতার শতবর্ষ এবং ফ্রান্স-আমেরিকার বন্ধুত্বকে স্মরণ করে স্বাধীনতার প্রতীক হিসেবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ধারণা দেন।

এশিয়ার সেরা মিউজিয়ামের স্বীকৃতি পাটনার, কীভাবে বিশ্বসেরাদের টেক্কা দিল বিহার মিউজিয়াম?

Patna Outranks paris: বিশ্বের সেরা ১০০টি মিউজিয়ামের তালিকায় নবম স্থান অর্জন করে কীভাবে ল্যুভর ও মেটের মতো বিখ্যাত জাদুঘরকে পিছনে ফেলে এশিয়ার সেরা মিউজিয়াম হয়ে উঠল পাটনার বিহার মিউজিয়াম?

দেশভাগের ইতিহাসকে নারীর চোখে দেখা: অংশুমান করের ‘হিরণবালা’

Hiranbala Novel Review: বাংলা উদ্বাস্তু-আখ্যানের বড় অংশে দেশভাগের অভিজ্ঞতা এসেছে পুরুষের জীবন, তার মনস্তত্ত্ব ও তার গতিবিধির ভিতর দিয়ে। ‘হিরণবালা’ প্রথমেই এই কাঠামো ভেঙে দেয়। উদ্বাস্তু পরিবারের গল্পে একজন নারীকে নিষ্ক্রিয় বা পরোক্ষ ভূমিকায় না দেখিয়ে, উদ্বাস্তু হওয়ার অভিজ্ঞতাটিকে প্রত্যক্ষভাবে বুনে দেয় নারীটির জীবন। দেশভাগকে প্রায় অদৃশ্য করে হিরণকে উদ্বাস্তু করা শুরু হয় ১৯৪৬ সালে, বিয়ের মধ্য দিয়ে।

সুকুমার রায়ের সঙ্গে চার্লি চ্যাপলিনের ভীষণ মিল পাই: স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

Sukumar Ray Literature: কেউ যদি অনেক বড় বয়সেও ছোট থাকতে চায়— যেমন আমি বলি যে আমার বয়স বাড়েনি— আর যদি নিজের বয়সটাকে একই জায়গায় ধরে রাখতে ইচ্ছে করে, তবে মনে হয় সুকুমার রায়ের সমগ্র তাঁর সারাজীবন বিছানার পাশে গীতবিতানের মতোই চিরসঙ্গী হয়ে থাকতে পারে।

বাংলার দেশি খাসির মাংস থেকে চিংড়ি শুঁটকি, জিআই তকমার অপেক্ষায় কোন কোন খাবার?

GI Tag Registration: বাংলার দেশি খাসির মাংস, ইলিশের বিভিন্ন পণ্য ও চিংড়ি শুঁটকি জিআই স্বীকৃতি পেতে চলেছে। আবেদন প্রক্রিয়া এগিয়েছে, আগামী এক বছরের মধ্যে স্বীকৃতি পাওয়ার আশা। কিন্তু জিআই তকমা কী এবং এই স্বীকৃতি পেলে বাংলার উৎপাদকদের কী লাভ হবে?