আয়তনে টেক্কা দেয় ইউরোপীয় দেশকেও, ভারতের এই মন্দিরে রয়েছে আস্ত একটা শহর! জানেন কোথায়?

Indian Temple : মন্দির মানে আমরা বুঝি, বিগ্রহ এবং তাকে ঘিরে কিছুর পুজোর সামগ্রী এবং পুজো সংক্রান্ত কিছু জায়গা, ব্যাস! কিন্তু মন্দিরের মধ্যেই যদি থাকে আস্ত একটা শহর, তাহলে? আসুন ঘুরে দেখা যাক সেই বিশেষ মন্দির...

Kankana Mukherjee
২ মিনিট
আয়তনে টেক্কা দেয় ইউরোপীয় দেশকেও, ভারতের এই মন্দিরে রয়েছে আস্ত একটা শহর! জানেন কোথায়?

প্রাচীন মন্দির মানেই তার প্রতিটা গম্বুজ এবং খিলানের মধ্যেও জমা রয়েছে অজস্র ইতিহাস। সারা ভারত জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনই সব নিদর্শন। কোথাও বাইরের স্থাপত্য চমকে দেয় আজও, কোথাও আবার লুকিয়ে রয়েছে এমন সব ঐতিহাসিক গল্প যা আজও শিহরণ জাগায় আমাদের। এছাড়াও ভারতে এমন অনেক মন্দিরই রয়েছে যার আয়তন টেক্কা দেয় বিশ্বের অন্যান্য মন্দিরকেও। বড় মন্দির শুনেছেন ঠিকই, তাই বলে একটা দেশের সমান আয়তনের মন্দির, এমনটা হলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, ভারতেই রয়েছে এই বিশেষ উদাহরণ।

মন্দির মানে আমরা বুঝি, বিগ্রহ এবং তাকে ঘিরে কিছুর পুজোর সামগ্রী এবং পুজো সংক্রান্ত কিছু জায়গা, ব্যাস! কিন্তু মন্দিরের মধ্যেই যদি থাকে আস্ত একটা শহর, তাহলে। আয়তনে ইউরোপের ভ্যাটিক্যান সিটির চেয়েও বড় ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মন্দির। কথা হচ্ছে, তামিলনাড়ুর শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরটি নিয়ে। তামিলনাড়ুর কাবেরী এবং কালিদাম নদীর মধ্যবর্তী একটি দ্বীপে নির্মিত হয়েছে এই মন্দির। এখানে ভগবান বিষ্ণু, রাম, শ্রীকৃষ্ণ এবং লক্ষ্মীর পুজো করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাহাড়, নদী আর বরফের স্বর্গ! যে গন্তব্য আজও বাঙালি পর্যটকদের অজানা!

Bhaderwah Kashmir Offbeat Tour: মানুষের বিশ্বাস, ভাদরবা বাসুকী নাগের পীঠস্থান। প্রধান বাসুকী নাগ মন্দিরের উপাস্য দেবতা নীরজ বাসুকী আর রাজা জাম্বুবান।

ঐতিহাসিক তথ্য ঘেঁটে জানা যায়, এই বিশেষ শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরটি নির্মাণ করানকরেছে দ্রাবিড়দের শাসনকালে। এই মন্দিরের দেওয়ালের স্থাপত্য প্রতি মুহূর্তে জানান দেয় সেই সত্য। এটি নির্মিত হয়েছে প্রাচীন দ্রাবিড় শৈলীতে। হোয়সালা এবং বিজয়নগর স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণ চোখে পড়ে এই মন্দিরের দেওয়ালে। দূর থেকে দেখলে মনে হয়, এই মন্দিরটি যেন আস্ত একটা দূর্গ। দেওয়ালে দেওয়ালে খোদাই করা গোপুরামগুলিও দেখতে অপূর্ব সুন্দর।

মূলত ভগবান বিষ্ণুর ২৪টি অবতারের মূর্তিই এখনকার মূল আরাধ্য এই মূর্তিগুলি আজও খোদাই করা রয়েছে মন্দিরের দেওয়ালে। পাশাপাশি এখানে তৈরি করা হয়েছে ৪টি স্তম্ভ। এগুলোকে বলা হয় চতুর্বিমষ্টী। এখানে শায়িত ভঙ্গিতেও রয়েছে একটি বিষ্ণু মূর্তি। বছরের একটি নির্দিষ্ট সময়ে এখানে পালিত হয় বিশেষ ওঞ্জল উৎসব। এই উৎসবে রঙ্গনাথ স্বামীর মূর্তিকে বসানো হয় পালকিতে। প্রাচীনকাল থেকে চলে আসা এই ঐতিহ্যে আজও কোনও বদল আসেনি। পালকিতে চড়ে রঙ্গনাথ স্বামীকে নিয়ে চলে বিশেষ শোভাযাত্রা। বৈদিক মন্ত্র এবং তামিল সংগীত একযোগে পরিবেশন করা হয় এই উৎসবে। আর মুহূর্তে যেন দুমড়ে মুচড়ে যায় ধর্মীয় বিভেদের সমস্ত বেড়াজাল। অফবিট ভ্রমণ করতে চাইলে সামনে গ্রীষ্মের ছুটিতে বেছে নাইট পারেন এই মন্দিরটিকে। মন্দিরের অপরূপ নিদর্শনের সঙ্গে আশপাশে মনোরম পরিবেশ তাক লাগবে নিমেষেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।