মিশর নয়! ২৫,০০০ বছর ধরে এই পাহাড়ের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে বিশ্বের প্রাচীনতম পিরামিড?

World’s Oldest Pyramid: যাকে এতকাল পাহাড় ভাবা হতো, তা কয়েক সহস্রাব্দে মানুষের হাতে নির্মিত পিরামিড!

inscript
২ মিনিট
মিশর নয়! ২৫,০০০ বছর ধরে এই পাহাড়ের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে বিশ্বের প্রাচীনতম পিরামিড?

মিশর মানেই রহস্য। যুগ যুগ ধরে মমি, পিরামিড, শিয়াল দেবতা, দুর্বোধ্য সংকেত মিলিয়ে মিশিয়ে মিশর সম্পর্কে এই ধারণা, কৌতূহল হওয়া অস্বাভাবিকও না। তবে আপনি যদি মনে করেন যে মিশর বা দক্ষিণ আমেরিকার প্রাচীন বাসিন্দারাই প্রথম পিরামিড তৈরি করেছিলেন তবে মনে হয় খুব নিশ্চিত হওয়া যাবে না। নতুন এক গবেষণা বলছে প্রাচীনতম মানবসৃষ্ট শঙ্কু আকৃতির স্মৃতিস্তম্ভ অর্থাৎ পিরামিড হয়তো আজ থেকে ২৫,০০০ বছর আগে ইন্দোনেশিয়ায় নির্মিত হয়েছিল। গুনুং পাডাং নামে পরিচিত এই জায়গাটিকে অবশ্য এতকাল পিরামিড বলে জানতেনই না কেউ! সবাই ভাবতেন এ এক পাহাড়। পরে দীর্ঘ দীর্ঘ গবেষণা করে জানা যায়, আসলে যাকে এতকাল পাহাড় ভাবা হতো, তা কয়েক সহস্রাব্দ ধরে মানুষের হাতে নির্মিত পিরামিড!

পশ্চিম জাভা প্রদেশের সিয়ানজুর জেলায় অবস্থিত গুনুং পাডাং আসলে একটি মেগালিথিক কমপ্লেক্স। অসম্ভব সুন্দর দেখতে একটি পাহাড়ের উপরে তা অবস্থিত। ২০১৮ সালে প্রত্নতাত্ত্বিকরা প্রথম জানান, সমগ্র পাহাড়টি কৃত্রিম হতে পারে। গুনুং পাডাং শব্দের অর্থ 'আলোকিত পর্বত'। প্রত্নতত্ত্ববিদরা বলেন, বাইরে যতটুকু পাথুরে কাঠামো দেখা যাচ্ছে, এটি আসলে তার চেয়েও অনেক বেশি এলাকা জুড়ে রয়েছে।

গবেষকরা ২০১১ থেকে ২০১৪ সাল অবধি, তিন বছর ধরে এই জায়গাটির সমীক্ষা করেন। অনেক বিশেষজ্ঞই অবশ্য প্রাথমিকভাবে পিরামিড তত্ত্বে বিশ্বাস করেননি। তবে এখন গবেষকরা তাদের তদন্তের একটি বিশদ বিবরণ প্রকাশ করেছেন, দৃঢ় প্রমাণসহ। বিশ্বের প্রাচীনতম পিরামিড হিসেবে গুনুং পাডাং-কেই মনে করছেন তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেহ কেটে ৪২ টুকরো! মিশরের রহস্যময় শিয়াল দেবতার সঙ্গে জড়িয়ে আছে যে ভয়াবহ গল্প!

Mystery of Egyptian God Anubis : ওসাইরিস তার ভাই সেথের স্ত্রী নেপথিসের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। ফলে নেপথিসের গর্ভে জন্ম নেয় আনুবিস।

এই পাথুরে কাঠামোর জৈব মাটির রেডিওকার্বন ডেটিং করিয়ে হাজার হাজার বছর আগের একাধিক নির্মাণ পর্যায়ের কথা জানা যাচ্ছে। এই পিরামিড নির্মাণের প্রাথমিক পর্যায়টি নাকি শুরু হয় প্যালিওলিথিক যুগে। গবেষণায় গবেষকরা দৃঢ়ভাবে বলছেন গুনুং পাডাং কোনও প্রাকৃতিক পাহাড় নয়, এটি পিরামিডের মতোই এক নির্মাণ।

ইলেক্ট্রিক্যাল রেজিস্টিভিটি টোমোগ্রাফি (ইআরটি), গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার (জিপিআর) এবং সিসমিক টমোগ্রাফি (এসটি) সহ বিভিন্ন কৌশল ব্যবহার করে গবেষকরা পাহাড়ের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলির পাশাপাশি এর নির্মাণের কালানুক্রমিক চিত্র তৈরি করেছেন। সাতটি ভিন্ন পয়েন্টে মূল ড্রিলিং থেকে জানা গেছে, পিরামিডটি হাজার হাজার বছর ধরে চারটি স্বতন্ত্র পর্যায়ে নির্মিত হয়েছিল।

২০ থেকে ৩০ মিটার উচ্চতার অংশটিকে গবেষকরা ইউনিট ৪ বলছেন। পাহাড়ের গভীরে রয়েছে এই অংশ। এই প্রাথমিক পর্যায়টি সম্ভবত প্রাকৃতিক লাভা উদগীরণে ফলে তৈরি। ২৫,০০০ থেকে ১৪,০০০ বছর আগে এই অংশে খোদাই শুরু হয়েছিল।

ইউনিট ৩ হচ্ছে স্তম্ভাকার শিলা দিয়ে গঠিত। খ্রিস্টপূর্বাব্দ ৭৯০০ থেকে ৬১০০ সালের মধ্যে নির্মিত হয়েছিল এই অংশ। আনুমানিক আরও এক হাজার বছর পরে, ৬০০০ থেকে ৫৫০০ খ্রিস্টপূর্বাদে গুনুং পাডাং-এর ইউনিট ২ তৈরি হও শুরু হিয়। তারপর ২০০০ থেকে ১১০০ খ্রিস্টপূর্বাদে চূড়ান্ত অংশ বা ইউনিট ১ তৈরি হয়।

গবেষকদের দলটি এই পাহাড়ের মধ্যে লুকানো গহ্বর বা চেম্বারের প্রমাণও খুঁজে পেয়েছে। তবে আরও গভীর ও বিশদ অন্বেষণ চলছে। গবেষকরা বলছেন, ইচ্ছাকৃতভাবেই সম্ভবত সংরক্ষণের উদ্দেশ্যে বা এই পাহাড়ের আসল পরিচয় গোপন করে রাখা হয়েছে। ইতিহাস বলে, অত্যাধুনিক নির্মাণ কৌশলগুলি প্রায় ১১,০০০ বছর আগে প্রথম তৈরি হয় যখন কৃষিকাজ শুরু হয়, তার পরপরই। কিন্তু গুনুং পাডাং-এর অসাধারণ খোদাই দেখলে এই তথ্য ভুল মনে হবেই। গুনুং পাডাংয়ের কাজ প্রমাণ করে কৃষিকাজ শুরুর আগেই উন্নত নির্মাণ কৌশল প্রক্রিয়া মানুষের জানা ছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।