কার কত টাকা খসবে ট্যুইটার চালাতে? খরচ তুলতে শুরুতেই যে পরিকল্পনা করছেন এলন মাস্ক

Satyaki Tat
৩ মিনিট
কার কত টাকা খসবে ট্যুইটার চালাতে? খরচ তুলতে শুরুতেই যে পরিকল্পনা করছেন এলন মাস্ক

ট্যুইটার কিনে নেওয়ার পর দু'সপ্তাহও কাটেনি। তারই মধ্যে প্রথম চমক দিলেন এলন মাস্ক। উনি ইঙ্গিত দিলেন যে এবার হয়তো টুইট করতে আপনাকে টাকা গুনতে হবে। তবে হ্যাঁ, সাধারণ ব্যবহারকারীরা নন, এই নতুন ব্যবস্থা চালু হতে পারে শুধু মাত্র ব্যবসায়িক এবং সরকারী টুইটার অ্যাকাউন্টের জন্যে।

মাস্ক টুইটার কেনার পর থেকেই গোটা বিশ্বে জল্পনা শুরু হয়ে যায় তার পরবর্তী পদক্ষেপ নিয়ে। কিন্তু কারোর কাছে স্পষ্ট কোনো ধারণা ছিল না। কারো মনে হয়েছিলো মাস্ক আগে সংস্থার নতুন সিইও এর নাম ঘোষণা করবেন। কেউ আবার ভাবছিলেন যে প্রথম পদক্ষেপ হবে সংস্থাকে প্রাইভেট ঘোষণা করা। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন, সরকারি এবং বাণিজ্যিক স্তরে এই সমাজমাধ্যম ব্যবহার করতে কিঞ্চিৎ মুল্য ধার্য হবে। তাঁর দাবি, সব স্তরের মানুষের মধ্যে টুইটারের ব্যবহার বাড়াতে এই পদক্ষেপ সাহায্য করবে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে ট্যুইটার সংস্থার কোনো বিবৃতি আসেনি, বরং তারা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকারই করে। কিন্তু মাস্ক তাঁর মনের ভাব রাখঢাক না রেখেই জানিয়েছেন।

এপ্রিলেই এই মাইক্রোব্লগিং সংস্থাটি কেনেন মাস্ক। তাঁর বক্তব্য, তিনি এই সংস্থায় অনেক সম্ভাবনা দেখতে পান, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে টুইটার সেই উচ্চতায় পৌঁছাতে পারছেনা।তিনি আরও বলেছিলেন যে, তিনি সমস্ত মানুষের বাক-স্বাধীনতা রক্ষা করতে চান, সেই কারণই ৪৪ বিলিয়ন ডলার দিয়ে তিনি সমাজমাধ্যমটি কিনে নেন। শুরু থেকেই উদ্দেশ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই সংস্থার খোলনলচে তিনি পাল্টে ফেলতে চান, সেই সাথে আনতে চান বহু নতুন ফিচার, যার মধ্যে অন্যতম হল এডিট করার সুযোগ।

এছাড়াও ট্যুইটারের অ্যালগোরিদম তিনি ওপেন সোর্স করে দিতে চান। তিনি মনে করছেন, এই সব পদক্ষেপ টুইটারের ওপর ব্যবহারকারীদের বিশ্বাস আরো দৃঢ় হবে। আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এলন আলোকপাত করতে চান, তা হলো, স্প্যাম বট বা কম্পিউটার চালিত নকল অ্যাকাউন্টের সমস্যা। মাস্কের দাবি, এই সমস্ত পরিকল্পনা স্প্যাম বটের সমস্যা মেটাতে সাহায্য করবে।

এখানে বলে রাখা প্রয়োজন যে, মূল্য দিয়ে ট্যুইটার ব্যবহার করার বিষয়টি কিছু নতুন নয়। ইতিমধ্যেই ট্যুইটার প্লাস বলে ট্যুইটারের একটি শাখা আছে, যেখানে অর্থের বিনিময়ে টুইটারের বিশেষ সমস্ত ফিচার ব্যবহার করার সুযোগ পান ব্যবহারকারীরা। খুবই কম সংখ্যক দেশে এই সুবিধা আছে। আরো একটি ফিচার গত বছর চালু করার কথা ভেবেছিল ট্যুইটার। সেটা হল ট্যুইটার সুপার ফলোস। এর বৈশিষ্ট্য হল, আপনি আপনার ফলোয়ারদের থেকে নির্দিষ্ট অর্থ দাবি করবেন আপনার সমস্ত টুইট পড়ার বা দেখার বিনিময়ে। যদিও সেই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি। তবে এই বিষয়টি নতুন কিছু নয়, ফেসবুক, ইউটিউবে ব্যবহারকারীরা তাদের পছন্দের অ্যাকাউন্টকে সরাসরি অর্থ পাঠাতে পারেন। এছাড়া, মার্কিন মুলুকে এখন মাসে ২.৯৯ ডলার দিয়ে গ্রাহকরা ট্যুইটারের প্রিমিয়াম ভার্সান ব্যবহার করতে পারেন যেখানে গ্রাহকরা ট্যুইট 'আনডু' করা বা বুকমার্ক করার সুবিধে পান। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও এই পরিষেবা ব্যবহার করা যায়। এর পোষাকি নাম ট্যুইটার ব্লু। মাস্ক চান এই পরিষেবার খরচ কমাতে, অ্যাড ব্যানের মতো পরিষেবা আনতে। তাছাড়া সামগ্রিক ট্যুইটারেই মেসেজিং পরিষেবার ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে আসতে চান মাস্ক।

সাংবাদিক বা এনজিও-গুলিরও কি ট্যুইটার ব্যবহার করতে আলাদা করে অর্থ দিতে হবে? এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। আবার একাংশ বলছে, মাস্ক শেয়ার বাজারে ট্যুইটারকে হাজির করতে পারেন। এবার দেখার বিষয় হলো বিশ্বের ধনীতম মানুষ কিভাবে টুইটারকে ফেসবুক, ইউটিউবের মত জনপ্রিয় বা গ্রহণযোগ্য করে তুলতে পারেন। তিনি আবার মূল্যও ধার্য করতে চান। দুটি একসাথে সম্ভব কি করে করবেন তিনি? সময়েই বলবে।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।