মোদিকে ছাপিয়ে যাবেন আদিত্যনাথ? জনপ্রিয়তায় কোথায় দাঁড়িয়ে যোগী?

Yogi Adityanath Follower: নরেন্দ্র মোদির পর গত ৩০ দিনে সবচেয়ে বেশি অনুগামী বেড়েছে যোগী আদিত্যনাথের।

inscript
২ মিনিট
মোদিকে ছাপিয়ে যাবেন আদিত্যনাথ? জনপ্রিয়তায় কোথায় দাঁড়িয়ে যোগী?

মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হর ঘর মোদি। মোদি নেহি তো কৌন? ভারতের রাজনৈতিক দর্শন চিরকালই নেতামুখী। একজন নির্দিষ্ট নেতাকে ঘিরে গড়ে ওঠে প্রত্যাশা, দল, জনপ্রিয়তা। তিনি না থাকলে বিকল্প কে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। মোদি আর শাহ, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় ছায়াসঙ্গী। তবে জনপ্রিয়তায় মোদিকে টেক্কা দিতে পারেন না অমিত শাহ। টেক্কা যিনি দিতে পারেন, তিনি এই মুহূর্তে ভারতের গেরুয়া রাজনীতি ও বিজেপির মতাদর্শের ধ্বজাধারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার নিরিখে তিনি রয়েছেন ঠিক নরেন্দ্র মোদির পরেই! তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর গত ৩০ দিনে সবচেয়ে বেশি অনুগামী বেড়েছে যোগী আদিত্যনাথের। সোশ্যাল মিডিয়া সাইট এক্স (আগেকার টুইটার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ৩০ দিনে মুখ্যমন্ত্রী যোগীর অনুগামী বেড়েছে ২.৬৭ লাখেরও বেশি।

X তার সমস্ত হ্যান্ডেলের তালিকা প্রকাশ করেছে যা গত ৩০ দিনে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেছে। এর মধ্যে যেমন রয়েছে কোনও ব্যক্তিত্ব বা সংস্থা তেমনই আছে বিশ্বজুড়ে কাজ করা ফাউন্ডেশনও। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় নামটি হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর অনুগামী বেড়েছে ৬.৩২ লক্ষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ইন্ডিয়া' বদলে 'ভারত'! কেন দেশের নাম বদলাতে মরিয়া বিজেপি?

India Renamed Bharat: বিজেপির মূল বক্তব্য হচ্ছে, ব্রিটিশরা ভারতের নাম পরিবর্তন করে ইন্ডিয়া করে।

Top 𝕏 / Twitter gainers (number of followers last 30 days):

1.🇺🇲 Elon Musk: +3,739,109

2.🇯🇵 Tokyo Metro Info: +1,539,404

3.🇮🇳 ISRO: +1,166,140

4.🇮🇹 Fabrizio Romano: +1,038,246

5.🇺🇲 MrBeast: +762,196

6.🇺🇲 Tucker Carlson: +737,396

7.🇺🇲 Donald Trump: ++734,614

8.🇺🇲 NASA: +647,704…

— Global Index (@TheGlobal_Index)

যোগী আদিত্যনাথ রাহুল গান্ধি সহ অন্যান্য ভারতীয় রাজনীতিবিদদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। রাহুল গান্ধি ওই তালিকায় তিন নম্বরে রয়েছেন ঠিকই কিন্তু সংখ্যায় পিছিয়ে। সোশ্যাল মিডিয়াতে যোগীর জনপ্রিয়তা অন্য যে কোনও রাজনীতিবিদের চেয়ে দ্রুত বাড়ছে। সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে এই মুহূর্তে যোগী আদিত্যনাথের মোট ফলোয়ারের সংখ্যা ২৬ মিলিয়ন!

এই তালিকায় ভারতীয় রাজনীতিবিদ, প্রতিষ্ঠান বা ব্যক্তিত্বের মধ্যে সার্বিকভাবে দেখতে গেলে যোগী নতুন ফলোয়ার বৃদ্ধির ক্ষেত্রে আছেন তিন নম্বরে। তাঁর আগে আছে ISRO (১,১৬৬,১৪০), প্রধানমন্ত্রী মোদি এবং বিরাট কোহলি (৪,৭৪,০১১)। সারা বিশ্বজুড়ে এই হিসেব দেখতে গেলে যোগী আছেন ৩০ নম্বরে। গত এক মাসে সুচেয়ে বেশি অনুগামী বেড়েছে এলন মাস্কের। চন্দ্রযান ও আদিত্য এল ১ এর পরে ইসরো এই সার্বিক তালিকায় তৃতীয় স্থানে। ডোনাল্ড ট্রাম্প আছেন সপ্তম স্থানে। মোদি দশম স্থানে।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন ভোটে ফিরছে না বামেরা? কোথায় সাংগঠনিক ভুল, কী বলছেন শতরূপ ঘোষ?

Shatarup Ghosh in Calcutta Dialogues: ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৮তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম মুখ শতরূপ ঘোষ। সাক্ষাৎকারে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ, বামেদের সাংগঠনিক ভুলত্রুটি ও আত্মদর্শনের কথা, ২০৩১ সালের ব্লুপ্রিন্ট এবং ব্যক্তি শতরূপের সাংস্কৃতিক ও যাপিত জীবনের নানা দিক।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে?

Bangladesh Gopalganj violence: মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভকারীরা থানায় হামলা ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেয়। পরে বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও আগুন দেওয়া হয়।

গিগ কর্মীদের অধিকার রক্ষায় নতুন পথ দেখাচ্ছে তেলঙ্গানা, কেন্দ্রের আইন কতটা পিছিয়ে?

Telangana Gig Workers Rules 2026: সুইগি, জোম্যাটো, ওলা-উবেরের মতো সংস্থার গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে নতুন বিধি কার্যকর করল তেলঙ্গানা সরকার। কেন্দ্রের 'কোড অন সোশ্যাল সিকিউরিটি'-র তুলনায় তেলঙ্গানার এই আইন কতটা বিস্তৃত এবং কী কী সুবিধা পাবেন কর্মীরা?

বিলকিস বানো মামলা: কার বিরুদ্ধে কী অভিযোগ, কেন দুই দণ্ডিতকে জামিন দিল সুপ্রিম কোর্ট?

Bilkis Bano case: বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় ১১ জন দণ্ডিতের মধ্যে ২ জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। কেন যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত রাখা হলো?

যমুনার জল ঠিক কতটা দূষিত? ফেনা সরালেই কমবে বিষ?

Yamuna river pollution Delhi: দিল্লির যমুনা নদীতে বিষাক্ত সাদা ফেনা ও মরা মাছ ভাসার নেপথ্যে আসল কারণ কী? জল ঠিক কতটা দূষিত যমুনা?

এটা শুধু রাজনীতির যুদ্ধ নয়, এটা দেশের সাধারণ মানুষের লড়াই: মহুয়া মৈত্র

Mahua Moitra: ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ, কংগ্রেসের সঙ্গে জোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনের ভূমিকা এবং স্বামী পিনাকী মিশ্রের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য নিয়ে মুখ খুললেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

‘এসআইআর চালুর সিদ্ধান্ত কার?’ কমিশনের কাছে ৪৮টি প্রশ্নের জবাব চেয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস

Special Intensive Revision: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, ইসিআইনেট এবং পশ্চিমবঙ্গে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতায় প্রশ্ন তুলল ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ কর্তাদের কাছে ৪৮টি প্রশ্নের হলফনামা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা।

বাবা মায়ের দাম্পত্য, বিচ্ছেদের যন্ত্রণা, যেভাবে উঠে এল রাহুলের কথায়

Belonging: A Journey of Love: রাজনীতির বাইরেও এক আবেগঘন পারিবারিক গল্প রয়েছে রাহুল গান্ধীর জীবনে। মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে বাবা রাজীব ও মায়ের প্রেম, দাম্পত্যের মিষ্টি মুহূর্ত, একমাত্র ঝগড়া এবং পরিবারের জীবনে নেমে আসা দুই বড় শোকের স্মৃতি ভাগ করে নিলেন তিনি। কী বললেন রাহুল?