যোগীরাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা! হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যু শতাধিকের

Hathras Stampede Incident: হাথরসের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে।

Sohini Das
৪ মিনিট
যোগীরাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা! হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যু শতাধিকের

যোগীরাজ্যে বড়সড় দুর্ঘটনা। ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল শতাধিক মানুষের। মৃতদের মধ্যে বেশিরভাগই নারী বলে জানিয়েছে পুলিশ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২০ সালের সেপ্টেম্বরে হাথরসে দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল দেশ। ফের শিরোনামে হাথরস। এবার ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অসংখ্য মানুষের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

হাথরাসের সিকান্দারা রাউ শহরের রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। বিশেষভাবে তৈরি করা তাঁবুতে এক ধর্ম প্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন বলে খবর। আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন, 'ভোলে বাবা নামে এক ধর্ম প্রচারকের সৎসঙ্গ সভা ছিল সেখানে। মঙ্গলবার বিকেলে এটাহ ও হাথরাস জেলার সীমান্তে জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল।' অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। হাথরাসের পুলিশ সুপার নিপুন আগরওয়াল বিবিসির সংবাদদাতা দিলনাওয়াজ পাশাকে নিশ্চিত করেছেন যে ওই দুর্ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন। তবে অন্যান্য মাধ্যম সূত্রের খবর, মৃতের সংখ্যা ১১৬। আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা।

এটার পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ অবশ্য বলেন, “হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। কেন এবং কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় সূত্রে খবর, প্রাথমিক ভাবে শিশু এবং মহিলা-সহ ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে এটা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী জেলা ইটাহ-র হাসপাতালেও প্রাথমিক ভাবে ২৭টি মৃতদেহ নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে ২৩ জনই নারী। এছাড়া তিনটি শিশু ও একজন পুরুষের মৃতদেহও সেখানে রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দেহগুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। জেলার প্রধান মেডিক্যাল অফিসার উমেশ কুমার বলেছেন যে, আহতদের অনেককে ইটাহ-র হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিকান্দ্রারাউ শহরের একটি ট্রমা সেন্টারে। তিনি জানিয়েছেন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ১৫০ জনের মতো মানুষ আহত হয়ে ভর্তি আছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিকন্দরারাউ হাসপাতালে আহতদের নিয়ে গেলেও সেখানে চিকিৎসা করার মতো পর্যাপ্ত চিকিৎসক ছিল না। এদিন হাসপাতালে মাত্র এক জন চিকিৎসক ছিলেন। চিকিৎসার গাফিলতিরও অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর দেড় ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের কোনও আধিকারিক আসেননি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির খোঁজখবর নিয়েছেন। তিনি ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন আগরার অতিরিক্ত ডিজি। ঘটনার খবর পেয়ে মুঘলাগড়ি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরী এবং সন্দীপ সিংহ। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থলে গিয়েছেন। এদিন লোকসভা অধিবেশনে ভাষণ দিতে দিতে বক্তৃতা থামিয়ে হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেন মোদি। নিজের এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই হাথরসের ঘটনায় ক্ষতিপূরণের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর। হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিল্লি বিমানবন্দরে মর্মান্তিক মৃত্যু! বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ে অভাবনীয় বিপর্যয়

Delhi Airport Roof Collapses: ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলির উপরই ছাদের অংশ এবং বিমগুলি ভেঙে পড়ে৷

उत्तर प्रदेश के हाथरस जिले में हुई दुर्घटना में महिलाओं और बच्चों सहित अनेक श्रद्धालुओं की मृत्यु का समाचार हृदय विदारक है। मैं अपने परिवारजनों को खोने वाले लोगों के प्रति गहन शोक संवेदना व्यक्त करती हूं तथा घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूं।

— President of India (@rashtrapatibhvn)

जनपद हाथरस की दुर्भाग्यपूर्ण दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद एवं हृदय विदारक है।

मेरी संवेदनाएं शोक संतप्त परिजनों के साथ हैं।

संबंधित अधिकारियों को राहत एवं बचाव कार्यों के युद्ध स्तर पर संचालन और घायलों के समुचित उपचार हेतु निर्देश दिए हैं।

उत्तर प्रदेश सरकार में मा.…

— Yogi Adityanath (@myogiadityanath)

Just now learnt that in a sad incident of stampede, at least 27 devotees (including 23 women and 3 children) have succumbed to death at Hathras, UP. My heart goes out to their family members. Sincere condolences to the bereaved kins.

उत्तर प्रदेश के हाथरस में सत्संग के दौरान मची भगदड़ से कई श्रद्धालुओं की मृत्यु का समाचार अत्यंत पीड़ादायक है।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হজ করতে গিয়ে মৃত্যুর মুখে ১,৩০০ পুণ্যার্থী, কেন মৃত্যুনগরী মক্কা?

Hajj Deaths: এই মুহূর্তে সৌদি আরবের মক্কার তাপমাত্রা ছাড়িয়েছে ৫১ ডিগ্রি। ফলে চরম গরমে তীর্থ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বহু পুণ্যার্থী।

सभी शोकाकुल परिजनों को अपनी गहरी संवेदनाएं व्यक्त करते हुए घायलों के शीघ्र स्वस्थ होने की आशा करता हूं।

सरकार और प्रशासन से अनुरोध है कि घायलों को हर संभव उपचार एवं…

— Rahul Gandhi (@RahulGandhi) July 2, 2024

— Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2024

প্রধানমন্ত্রীর দফতর এক্স হ্যান্ডলে লিখেছে, ‘‘হাথরসের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্সে লিখেছেন, ‘‘হাথরসে মহিলা এবং শিশু-সহ বহু মানুষের মৃত্যুর খবর দুঃখজনক। যাঁরা নিজের পরিজনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

The Prime Minister Shri

Ji has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Hathras. The injured would be given Rs. 50,000.

— PMO India (@PMOIndia)

শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এক্সে লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে ২৭ জন (২৩ জন মহিলা এবং তিন শিশু)-এর মৃত্যুর খবর শুনলাম। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে জানিয়েছেন, এই খবর শুনে তাঁর মন ব্যথিত। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমেছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন শাহ। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুলও শোকপ্রকাশ করেছেন এই ঘটনায়। তিনি জানিয়েছেন, এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিজনকে সমবেদনা জানিয়েছেন রাহুল। এক্সে তিনি লিখেছেন, ‘‘সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ, আহতদের যেন সব রকমের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মৃতদের পরিবারকে সাহায্য করা হোক। ইন্ডিয়ার সকল কর্মকর্তাকে অনুরোধ, তাঁরা যেন উদ্ধারকাজে সাহায্য করেন।’’এক্সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন, আহতদের যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর কী কী পদক্ষেপ করা হয়েছে, তা-ও জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা, মৃতদের আত্মাকে তিনি যেন নিজের চরণে স্থান দেন, আহতদের শীঘ্রই সুস্থ করে দিন।’’

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।