স্কুলশিক্ষিকার নিশানায় 'সংখ্যালঘু' ছাত্র! সাম্প্রদায়িকতার যে ভয়ঙ্কর ছবি তুলে ধরল উত্তরপ্রদেশ...

UP school case: ভাইরাল হওয়া ভিডিওয় ওই শিক্ষিকাকে বেশ কিছু মুসলিম বিরোধী কথাবার্তা বলতে শোনা গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তৎপর হয়েছে চাইল্ড রাইটস কমিশনও।

Sohini Das
২ মিনিট
স্কুলশিক্ষিকার নিশানায় 'সংখ্যালঘু' ছাত্র! সাম্প্রদায়িকতার যে ভয়ঙ্কর ছবি তুলে ধরল উত্তরপ্রদেশ...

দিন কয়েক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছিল শহর। অভিযোগ উঠেছিল ব়্যাগিংয়ের। তবে এবার ব়্যাগিংয়ের ভয়ঙ্কর রূপ দেখল উত্তরপ্রদেশ। ক্যামেরার সামনে এক স্কুলপড়ুয়াকে মারার নির্দেশ দিলেন এক শিক্ষিকা। কাদের দিলেন সেই নির্দেশ, না তার সহপাঠীদেরই। উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি বেসরকারি স্কুলে ঘটল এমনই ঘটনা।

না, শুধু শিক্ষক মারলেন, পড়ুয়া মার খেল, এত জলবৎ তরল নয় এই সমীকরণ। জানা গিয়েছে ওই পড়ুয়া মুসলিম। ক্লাসে নামতা মুখস্থ বলতে পারেনি ওই পড়ুয়া। তার শাস্তি হিসেবে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া নয়, বকা নয়, বরং ক্লাসের অন্যান্য পড়ুয়াদেক তাকে আঘাত করার নির্দেশ দিলেন পড়ুয়া। এ-ও যদি ব়্যাগিং না হয়, তাহলে ব়্যাগিং কাকে বলবেন।

স্বাভাবিক ভাবেই সংখ্যালঘুকে কোণঠাসা করার বিষয়টি গড়িয়েছে সাম্প্রদায়িক হিংসার দিকে। রীতিমতো ভিডিও করে ক্লাসের হিন্দু পড়ুয়াদের উদ্দেশে নির্দেশ দিয়েছেন, যাতে ওই মুসলিম পড়ুয়াকে ধরে মারধর করে তারা। দেখা গিয়েছে, ওই পড়ুয়ার উদ্দেশে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক শব্দ ব্যবহার করেছেন ওই শিক্ষিকা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেউ পড়ুয়া কেউ প্রাক্তনী! স্বপ্নদীপ কাণ্ডে ধৃতদের পরিচয়...

Jadavpur University Student Death: উঁচু ক্লাসের পড়ুয়াদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের নামে নানা ধরনের হেনস্থা, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ নতুন নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওয় ওই শিক্ষিকাকে বেশ কিছু মুসলিম বিরোধী কথাবার্তা বলতে শোনা গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তৎপর হয়েছে চাইল্ড রাইটস কমিশনও। ওই শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও স্কুলের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ জানাননি ছেলেটির পরিবার। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে তাঁদের কথা হয়েছে বলেই দাবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আর বাড়ি ফেরা হয়নি প্রথমবর্ষের পড়ুয়া স্বপ্নদীপকে। তবে এই পড়ুয়ার ভবিষ্যৎ যাতে তেমন না হয়, তার জন্য একটি চরম সিদ্ধান্ত নিয়েছে শিশুটির পরিবার। তাঁরা জানিয়েছেন, ছেলেটিকে আর ওই স্কুলে পাঠাবেন না তাঁরা। তাঁদের মতে, যেভাবে নিষ্পাপ শিশুর মনে বিদ্বেষ-বিষ রোপণ করেছেন ওই শিক্ষিকা, তার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গা আদতে কলুষিত হয়েছে। দেশের পক্ষে এর চেয়ে খারাপ বোধহয় আর কিছুই হতে পারে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দলিত নির্যাতন: প্রেমিকের 'সাহসী' সিদ্ধান্ত, যে ভাবে মাশুল দিল প্রেমিকের বোন

Dalits Woman Stripped: আঠাশ বছরের মেয়েটির বুকে বসে তাঁর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। এর পর টানতে টানতে পাঁচশো মিটার দূরে তাঁদের বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয় দলিত মা-মেয়েকে।

ঘটনার ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। তাঁদের মতে বিজেপি দেশ জুড়ে যে বিদ্বেষ বিষ ছড়িয়ে চলেছে ক্রমাগত, তারই ফল এই ঘটনা। রাহুল গান্ধী টুইটার তথা অধুনা এক্স-এ জানান, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের আমাদের সকলে নিয়ে চলতে শেখাতে হবে, ভালোবাসার মন্ত্র কানে দিতে হবে। তার বদলে হিন্দুরাষ্ট্রে যা শিখছে শিশুরা, তা বোধহয় কাঙ্ক্ষিত নয় কোনও মতেই।

এই ঘটনাকে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। সে ব্যাপারে গোড়া থেকেই সতর্ক রয়েছে তারা। আদতে সংখ্যালঘু, দুর্বলকে কোণঠাসা করার যে দীর্ঘকালীন সংস্কৃতি চলে আসছে পৃথিবী জুড়ে, তার নিশানায় কখনও মুসলিম, কখনও দলিত, কখনও কৃষ্ণাঙ্গ তো কখনও মফসসল থেকে আসা প্রথম বর্ষের পড়ুয়া। সামগ্রিক এই ব়্যাগিংয়ের শিকড়কে আদৌ কোনওদিন সংস্কৃতি থেকে উপড়ে ফেলা যাবে কি! প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।