পৃথিবীর উচ্চতম সেতুর উপর দিয়ে বন্দে ভারত! মেঘের উপর দিয়ে এবার যে গন্তব্যে যাবে ট্রেন

Jammu-Srinagar Vande Bharat Train: ১,৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই খিলান সেতুটি প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার লম্বা।

inscript
৩ মিনিট
পৃথিবীর উচ্চতম সেতুর উপর দিয়ে বন্দে ভারত! মেঘের উপর দিয়ে এবার যে গন্তব্যে যাবে ট্রেন

কাশ্মীর আর ভয়ের ডাকনাম নয়। কাশ্মীর আর সন্ত্রাসের আখড়া নয়। অন্তত এমনটাই প্রচার করতে চাইছে কেন্দ্র। সেই ৩৭০ ধারা বাতিলের সময় থেকেই কাশ্মীরকে বাকি রাজ্যের মতোই উন্নয়নে মুড়ে দেওয়ার তোড়জোড় শুরু। এবার দেশের সাম্প্রতিকতম আধুনিক রেল পরিষেবাও পৌঁছে যাচ্ছে কাশ্মীরে! কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবারই ঘোষণা করেছেন, বন্দে ভারত ট্রেন চলবে জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্প (ইউএসবিআরএল) সম্পূর্ণরূপে চালু হয়ে গেলেই জম্মু ও শ্রীনগরের মধ্যে একটি বন্দে ভারত মেট্রো ট্রেন চলবে। এখানেই শেষ না, চলতি বছরের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারির মধ্যে রেললাইনের কাজ শেষ হয়ে গেলেই বুদগামে একটি বন্দে ভারত রক্ষণাবেক্ষণ কেন্দ্রও স্থাপন করা হবে।

রিয়াসি জেলায় চেনাব নদীর উপর পৃথিবীর উচ্চতম রেলসেতুর কাজ চলছে। এই রেললাইনটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে জম্মু এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় কমে দাঁড়াবে ৩.৩০ ঘণ্টা। বন্দে মেট্রো ট্রেনটি কেন্দ্রশাসিত অঞ্চলের দু'টি রাজধানী শহরের মধ্যেও চলবে। অর্থাৎ একজন সকালে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হলে সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরবেন এবং উল্টোপথেও তাই। সাধারণ মানুষ তো বটেই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হতে চলেছে এই ট্রেন, এর একমাত্র কারণ পৃথিবীর উচ্চতম রেলসেতুটি। এই প্রথম মেঘের উপর দিয়ে ছুটবে বন্দে ভারত ট্রেন!

বানিহাল-বারামুল্লা রেল পথে চারটি কার্গো টার্মিনাল নির্মাণের ঘোষণাও করা হয়েছে। তিনটি টার্মিনালের জন্য জমিও ইতিমধ্যে ঠিক করা হয়েছে। এই কার্গো টার্মিনালগুলির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, কাশ্মীর থেকে দেশের অন্যত্র আপেল এবং অন্যান্য পণ্য পরিবহনের কাজটি অনেকাংশে সহজ হয়ে যাবে। রেলমন্ত্রীর দাবি, এই টার্মিনালে মালাপত্র আনা হবে, প্যাক করা হবে এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচে অল্প সময়ের মধ্যে আর কম খরচে সেই মাল গন্তব্যে নিয়েও যাওয়া যাবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র ৪ ঘণ্টায় দেশের জনপ্রিয়তম সৈকতে পাড়ি! বন্দে ভারত ট্রেন ছুটবে এবার যে গন্তব্যে

Mumbai Goa Vande Bharat Train: এখন কোনও এক্সপ্রেস ট্রেনে মুম্বই থেকে গোয়া যেতে কমপক্ষে ৮ ঘণ্টা সময় লাগে।

অত্যন্ত দুর্গম পার্বত্য ভূখণ্ডে নির্মিত এই রেলপথ এবং অন্যান্য পরিকাঠামোর আর পাঁচটা রেলপথের মতো সহজে রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। সেই কারণে এমন পাহাড়ি এলাকায় সুষ্ঠুভাবে রেলপথের রক্ষণাবেক্ষণ করতে জম্মুতে রেল কর্মীদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ আকাদেমিও স্থাপন করা হচ্ছে। চেনাবের সর্বোচ্চ রেলসেতুতে রেল লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন বিদ্যুতায়নের কাজ শুরু হতে চলেছে। কেন্দ্রের লক্ষ্য, জম্মু-শ্রীনগর রেল সংযোগটি ডিসেম্বর ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই শেষ করা হবে।

রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে চেনাব নদীর ওপরে নদীর তল থেকে ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট) উচ্চতায় নির্মিত হয়েছে এই রেলসেতু। ১,৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই খিলান সেতুটি প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার লম্বা। কাটরা এবং বানিহাল রেললাইনের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ এই সেতুটি। ৩৫,০০০ কোটি টাকার উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্প বা USBRL প্রকল্পের অংশই এই সেতুটি।

মোটর ট্রলি এবং বোলেরো কাস্টমাইজড রেল অপারেশনের আরও দু'টি পরীক্ষা চলবে এই সেতুতে। এখনও পর্যন্ত, প্রচণ্ড গতিবেগের বায়ু, অত্যধিক তাপ, ভূমিকম্প-প্রবণ এলাকা এবং ক্রমবর্ধমান জলের স্তরের হাইড্রোলজিক্যাল প্রভাবের পরীক্ষা করা হয়েছে।

নদীর একপাশে এই সেতুর ভিতটি প্রায় একটি ফুটবল মাঠের অর্ধেকের সমান এবং এটি নির্মাণে প্রায় ২৮ হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে। এই সেতু ৮ রিখটার স্কেলে ভূমিকম্প সহ্য করার পক্ষে যথেষ্ট শক্তিশালী। ১৮,০০০টি বিশেষ অ্যাঙ্করিং ডিভিয়েট বার যুক্ত একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা উপরের কাঠামো থেকে ভিতকে বিচ্ছিন্ন করছে। ফলত, কোনও ভূমিকম্পের ক্ষেত্রে, সম্পূর্ণ চাপই পড়বে ভিতের উপর। সেতুর কোনও ক্ষতি হবে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।