জানেন কি পরোটাকে ইংরেজিতে কী বলে? উত্তর শুনলে চমকে যাবেন আপনিও

English synonyms : পরোটার ইংরেজি কী? খুদে মেয়ের প্রশ্নে তোলপাড় নেট মাধ্যম

Kankana Mukherjee
২ মিনিট
জানেন কি পরোটাকে ইংরেজিতে কী বলে? উত্তর শুনলে চমকে যাবেন আপনিও

সকালের জলখাবার হিসেবে খুব পরিচিত পদ হল পরোটা। পরোটা নিয়ে বাঙালির হেঁশেলে নানারকম পরীক্ষা নিরীক্ষা চলে হামেশাই। আলু, মুলো,বাঁধাকপি, পেঁয়াজ যখন যেটা হাতের কাছে পে সেটা দিয়েই বানিয়ে ফেলে পুর। ব্যাস তারপর ময়দার ডো পাকিয়ে বেলে, ভেজে নিলেই প্রস্তুত মুখরোচক খাবার। এর সঙ্গে সঙ্গত করতে আসে বাহারি পদ। মাংস সহযোগে পরোটা খেতে খেতে বলতেই হয়, ‘আহা!’

ঘরে তৈরি গোল অথবা ত্রিকোণ পরোটা ছাড়াও রেস্তোরাঁয় মেলে লাচ্ছা পরোটা। এর চাহিদাও তুঙ্গে। এছাড়া কলকাতা অথবা শহরতলির পাড়ার মোড়ে মোড়ে এখন দেখা যায় পরোটা তরকারির দোকান। কমবেশি সবকটি দোকানের ভিড় দেখেই ঠাহর করা যায় পরোটা নিয়ে বাঙালির পারদ কতটা তুঙ্গে। অতীতে তো রাস্তায় বাহারি খাবারের বিকল্প চল না তখন রোজকার খাবারের স্বাদ বদলাতে ঘরেই মা ঠাকুমারা তৈরি করতেন ঘিয়ে ভাজা ময়দার পরোটা। পরোটা ভাজার গন্ধে ম ম করত সারা বাড়ি। পরে অবশ্য স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে ঘিয়ের পরিবর্তে ‘লো কোলেস্টরেল’ তেলেই ভাজা হয় পরোটা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করেন কেউ কেউ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক কাপ চায়েই ঘুম ভাঙছে বাঙালির, কিন্তু জানেন কি কাপ-প্লেট-ট্রে-এর বাংলা প্রতিশব্দ?

Bengali Language : বিট্রিশ আমলে চা প্রবেশ করে বাংলায়। তারপর সময়ের সঙ্গে তাদের হাত থেকেই চা ঢুকে পড়ে বাঙালির অন্দরে। আর এই চায়ের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে ইংরেজদের ব্যবহৃত কাপ, প্লেট, ট্রে ইত্যাদি জিনিস।

কিন্তু এত কিছুর পরেও জনপ্রিয়তা কমে না পরোটার। স্বাদের এমনই জাদু, পেটের সঙ্গে সঙ্গে মন ভুলতেও বাধ্য। তবে এ হেন পরোটা নিয়েই একটি ভিডিও প্রকাশ্যে আসায় তোলপাড় হয় নেট মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায়, ছোট বোন পরোটা খেতে খেতে দিদিকে প্রশ্ন করেছে, ‘পরোটার ইংরেজি কী?’ আর তার উত্তরে দিদি কায়দা করে জবাব দিচ্ছে ‘Paratha’। এই দেখেই হাসির রোল উঠেছে নেট পাড়ায়।

ইংরেজি, বাংলা, হিন্দি তিন ভাষা যেন মিলেমিশে একাকার। ভাষা বহমান স্রোতের মতো। সময় আর পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে তা বদলে বদলে যাবে স্বাভাবিক। একটা ভাষা অন্য ভাষাকে প্রভাবিত করবে,সেটাও বলেই বাহুল্য। তাই বলে তিন ভাষা মিলে একটা জগা খিচুড়ি যে ভাষা বলার প্রবণতা এখন দেখা যাচ্ছে, তার প্রভাব ভয়াবহ। আর এর জেরেই পরোটা হয়ে গিয়েছে পরাঠা।

ভিডিওটি মজা করে করা হলেও এর পিছনে তুলে ধরা হয়েছে ঘোরতর এক বাস্তব সমস্যা। পথে ঘাটে এখন ইংরেজি বলা এতটাই দস্তুর হয়ে গিয়েছে যে না জানা শব্দের সঙ্গে একটা অবাঞ্ছিত অনুপ্রাস যোগ করে টেনে টেনে কায়দা করে বলেই ইংরেজি বার অভ্যাস করছেন অনেকেই। ভিডিওটি JaikyYadav16 নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর তরফে পোস্ট করা হয়েছে। ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই হাজার হাজার ভিউ পায় সেটি। নেটিজেনদের একাংশ এই ভিডিও দেখেই হাসিতে ফেটে পড়েছেন, আবার কেউ কেউ বাস্তব সমস্যার দিকটাও তুলে ধরেছেন। এভাবেই যদি ‘পরোটা’ থেকে ‘পরাঠা’ অথবা ‘পকোড়া’ থেকে ‘পখোড়া’ হয়ে যায় তবে তো দিনের শেষে মার খাবে দুটি ভাষাই! আধুনিক হওয়ার ঠেলায় অজান্তেই ঘনিয়ে আসবে ঘোর বিপদ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।