বিয়ের পর ৩ দিন শৌচাগার ব্যবহার নিষিদ্ধ! পেট খারাপ হলেও বদলায় না যে আজব রীতি!

Wedding Ritual: পেট খারাপ হলে? প্রচণ্ড বেগ এলে? সেসবকে গুরুত্ব দেওয়া যাবে না। বিয়ে আগে, পেট খারাপ পরে।

inscript
২ মিনিট
বিয়ের পর ৩ দিন শৌচাগার ব্যবহার নিষিদ্ধ! পেট খারাপ হলেও বদলায় না যে আজব রীতি!

বিশ্বজুড়ে জনপ্রিয়তম আচারের মধ্যে রয়েছে বিয়ে। বিয়েকে ঘিরে যেসব আচার পালিত হয়, অধিকাংশই যৌনগন্ধী, অধিকাংশই সন্তান উৎপাদনের আয়োজন। স্থানভেদে সেসব আচারের রকমফের রইলেও মূল শিকড়ে জুড়ে রয়েছে সবই যেন। তবে বিয়ে যত জনপ্রিয়, বিবাহ বিচ্ছেদও ততই আগ্রাসী। বিয়েকে টিকিয়ে রাখতে তাই হাজারও পরামর্শ, উপদেশ, টোটকা! তবে বিয়ে টেকাতে শৌচালয় ব্যবহার নিষিদ্ধ করাটা কি একটু বেশিই বাড়াবাড়ি? বিশ্বজুড়ে বিবাহকেন্দ্রিক সবচেয়ে উদ্ভট আচারের মধ্যেই রয়েছে এই বিচিত্র প্রথা। ইন্দোনেশিয়ার একটি উপজাতি নবদম্পতিকে তাদের বিয়ের পর তিন দিন শৌচালয় ব্যবহার করতে নিষেধ করে। স্বাধীনভাবে মলমূত্র ত্যাগেরও অধিকার নেই এই বিশ্বে!

ইন্দোনেশিয়ার টিডং সম্প্রদায় নববিবাহিত দম্পতিদের বিয়ের পর টানা তিন দিন শৌচালয় ব্যবহার করতে নিষেধ করে। উপজাতির বিশ্বাস, এই নিয়ম যদি ভঙ্গ করা হয়, তাহলেই শিয়রে সর্বনাশ! বিয়ের তিন দিনের মধ্যে কেউ শৌচালয়ে গেলেই সেই দম্পতির ভয়ানক দুর্ভাগ্য! বিয়ে ভেঙে যাবে, সম্পর্কে অবিশ্বাস জন্মাবে, অল্প বয়সে তাদের সন্তানদের মৃত্যুও ঘটতে পারে! বিয়ের লাড্ডু এমন চটজলদি পচাতে কেই বা চায়! তাই রীতিতে প্রবল আস্থা মানুষের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধুমধাম করে দুই কুকুরের বিয়ে, অতিথির ঢল, আয়োজনের বহরে মানুষের বিয়েও ম্লান

Dogs wedding : গত ১৪ জানুয়ারি সামাজিক স্বীকৃতি মিলেছে উত্তরপ্রদেশের সারমেয় জুটির

কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দেবে না মানুষ? দেওয়ার জো নেই! এই দম্পতিকে বেশ কয়েকজন মানুষ সারাক্ষণ পর্যবেক্ষণ করেন। ন্যূনতম পরিমাণে খাবার এবং পানীয়ের অনুমতি দেওয়া হয়। তিন দিন পর নববিবাহিত দম্পতিদের স্নান করানো হয় এবং তারপর শৌচাগার ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। বিয়ের পর প্রথম রাত বা প্রথম কয়েক রাতে পেটে ব্যথা, অস্বস্তি, তিন দিন প্রস্রাব না করা এবং গ্যাসের সমস্যা নিয়ে যৌনতাও উপভোগ করতে পারেন না তারা।

টিডং জনগোষ্ঠী আসলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সীমান্তবর্তী বোর্নিওর উত্তর-পূর্ব অঞ্চলের বাসিন্দা। যখনই এই উপজাতিতে কোনও বিয়ের অনুষ্ঠান হয়, দম্পতিকে এমন অদ্ভুত রীতি মেনে চলতে হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে, নবদম্পতিকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেই ঘরে তাদের বিয়ের প্রথম তিন রাত কাটাতে হয়। কিন্তু এই ঘরে থেকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যাবে না, বাথরুমেও না, বাইরেও না। নিতান্তই পেট খারাপ হলে? প্রচণ্ড বেগ এলে? সেসবকে গুরুত্ব দেওয়া যাবে না। বিয়ে আগে, পেট খারাপ পরে। আত্মীয়দের কড়া তত্ত্বাবধানে থাকেন এই দম্পতিরা। দু'জনে মিলে শলা করে যে শৌচালয়ে ফাঁকি দিয়ে চলে যাবে, সম্ভবই না!

৭২ ঘণ্টা যদি কেউ জোর করে প্রকৃতির ডাকে সাড়া না দেন স্বাস্থ্যের উপর তার বিরূপ প্রভাব পড়েই যার ফলে কোষ্ঠকাঠিন্য, আলসার, ব্রণ, মাথাব্যথা, পেটে ব্যথা এবং অসহনীয় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। কেন প্রথার নামে যেচে শরীর অসুস্থ করা? স্থানীয়দের বিশ্বাস, যে দম্পতিরা যারা এই চ্যালেঞ্জ সফলভাবে পার করে ফেলেন, তাদেরই দীর্ঘস্থায়ী বিয়ে হবে এবং যারা প্রকৃতির ডাক সামলাতে পারবে না, দাম্পত্য জীবনে চরম দুর্ভোগ তাদের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।