জি২০ সামিটে চিনের ধাক্কা! বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে যেতে পারে ইতালি

Belt and Road Project : প্রশ্ন হচ্ছে, চিনের 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পটি ঠিক কী ধরনের উদ্যোগ?

inscript
৩ মিনিট
জি২০ সামিটে চিনের ধাক্কা! বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে যেতে পারে ইতালি

চিনের 'বেল্ট অ্যান্ড রোড' বা সংক্ষেপে যাকে BRI প্রকল্প বলা হচ্ছে, তা থেকে কি হাত গুটিয়ে নিতে চলেছে ইতালি? জি-২০ বৈঠকে সে রকমই ইঙ্গিত দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যাকে আবার কূটনৈতিক মহলের একাংশ ভারতের জয় হিসেবে দেখছে। প্রশ্ন হচ্ছে, চিনের 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পটি ঠিক কী ধরণের উদ্যোগ? প্রকল্পটিতে চিনের কী সুবিধা? ইতালি কীভাবে এর সঙ্গে জড়িয়ে? আর ইতালি 'বেল্ট অ্যান্ড রোড প্রকল্প' থেকে বেরিয়ে গেলে ভারতেরই বা আখেরে কী লাভ?

২০১৩ সালে চিন 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পের ঘোষণা করে। তারও ৬ বছর পর, ১০১৯ সালে ইতালি গ্রুপ অফ সেভেন (G-7)জোটের একমাত্র সদস্য হিসেবে চিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। জোটের বাকিরা অর্থাৎ কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপানের মতো দেশগুলি কেউই চিনের 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পের সঙ্গে যুক্ত নেই। ইতালির এখনকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তখন অর্থাৎ ২০১৯ সালে বিরোধী শিবিরের মুখ। সে সময় চিনের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তকে 'বিগ মিসটেক' বা 'বড় ভুল' বলে মন্তব্য করেন মেলোনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জি-২০-র ডিনারে কোন টেবিলে কার পাশে মমতা, নীতীশ? জোর চর্চা ইন্ডিয়া শিবিরে

Mamata at G20 Dinner : এটা বলা যাবে না যে শুধু অমিত শাহ আর যোগী আদিত্যনাথের সঙ্গেই ডিনার টেবিলে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

'বেল্ট অ্য়ান্ড রোড' BRI প্রকল্পকে চিন নতুন সিল্ক রুট বলে চিহ্নিত করেছে। পরিকাঠামো গত উন্নয়নের দিকটি মাথায় রেখে এই প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের কথা ঘোষণা করেছে চিন। 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পের মাধ্যমে চিন নিজের দেশের সঙ্গে সরাসরি মধ্য এশিয়া হয়ে ইউরোপকে জুড়তে চলেছে। শুধু তাই নয় এই প্রকল্পের হাত ধরে আফ্রিকা, ওশানিয়া এবং লাতিন আমেরিকাতেও অর্থনৈতিক শক্তিবৃদ্ধি করতে চাইছে জিং পিং-এর দেশ। 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পের একটি সড়ক সরাসরি চিন এবং পাকিস্তানের গ্বাদর বন্দর শহরকেও জুড়তে চলেছে। এই অংশের সড়কই পাক-অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে যাবে। যা নিয়ে আপত্তি রয়েছে ভারতের। কেননা আজও পাক-অধিকৃত কাশ্মীর ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের মধ্যে এক বিতর্কিত বিষয়।

চিনে তখন রাজতন্ত্র। রাজা হানের শাসনকাল। যিশুর জন্মেরও ২০৬ বছর আগেকার কথা। সিল্ক রুট দিয়ে পশ্চিম দেশে বাণিজ্যিক যাতায়াত শুরু হয়। চিন, আফগানিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান হয়ে ইওরোপের সঙ্গে পণ্য আদানপ্রদান শুরু করে চিন। একইসঙ্গে জুড়ে যায় ভারত এবং পাকিস্তান। তখন অবশ্য ভারত অবিভক্ত। এই সিল্ক রুটের বাণিজ্যিক আদান প্রদানের মধ্য দিয়েই মধ্য-এশিয়া শিল্প-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতি, ধর্ম, লোকাচার সবকিছুরই মেলবন্ধন ঘটে। চিনা সিল্ক, মশলা, জেড পাথরের কদর বাড়ে ইওরোপে। ইওরোপ থেকে চিন নিয়ে আসে সোনা, অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতু, আইভরি এবং কাচ। মধ্যযুগের বাইজেনটাইন সভ্য়তায়, এবং চিনে তাং রাজত্বে সিল্ক-রুট বাণিজ্য ফুলেফেঁপে ওঠে। নতুন এই সিল্ক-রুটের কী পরিকল্পনা করেছে চিন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমিষ নয়, অতিথিদের কেন নিরামিষ খাওয়াল ভারত?

G20 Summit Veg Food: দেবদেবীদের পুজোয় মাংস অর্পণ করা হত, বৌদ্ধদের মধ্যেও মাংস খাওয়ার প্রচলন ছিল।

২০১৩। ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান সফরে যান চিনা প্রেসিডেন্ট ঝি জিং পিং। ওই সফরেই প্রথম বার 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পের ঘোষণা করেন চিনা প্রেসিডেন্ট। প্রকল্পের দুই ডানা। একটা স্থলপথে সিল্ক রোড বাণিজ্যিক বেল্ট, অন্যটি সমুদ্রপথে বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা। এই দুই ডানাকেই এক করে এখন 'রোড অ্যান্ড বোল্ট' প্রকল্প বলা হচ্ছে। কী করতে চাইছে চিন? রেলপথের মাধ্যমে এক বড় মাপের নেটওয়ার্ক তৈরি করতে চাইছে। যেখানে থাকবে এনার্জি পাইপলাইন, হাইওয়ে, সহজ সীমান্তপার বাণিজ্যনীতি। যে যোগাযোগ ব্যবস্থা থাকবে উত্তরে একদা সোভিয়েত সাম্রাজ্যের পাহাড় পেরিয়ে, আবার থাকবে দক্ষিণে ভারত বা পাকিস্তান এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গেও। চিনের লক্ষ্য, আন্তর্জাতিক স্তরে আরও বেশি করে চিনা মুদ্রা রেনমিনবির লেনদেন। চিন সেই লক্ষ্যেই হাজার হাজার এসইজেডে বিনিয়োগ করেছে। শিল্পাঞ্চল এলাকা তৈরি করেছে। কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করেছে। চিনের বৃহৎ টেলিকমিউনিকেশন সংস্থা হুয়াওয়ের মাধ্যমে বিভিন্ন দেশকে প্রযুক্তিগত সাহায্যের প্রস্তাব দিয়েছে।

ভারতের নজর অবশ্যই চিন-পাকিস্তান বাণিজ্যিক করিডরের দিকে। চিনের কাশগর থেকে কারাকোরাম হাইওয়ে হয়ে যে সড়ক পাক-অধিকৃত কাশ্মীরের ভিতর দিয়ে পাকিস্তানে ঢুকছে। শেষ হচ্ছে বালুচ প্রদেশের গ্বাদর বন্দরে। চিনের লক্ষ্য আরব সাগরে বাণিজ্য সম্ভার বৃদ্ধি। এই প্রকল্পে চিন ইতিমধ্যেই এক ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় এক লক্ষ কোটি টাকা। বিশেষজ্ঞদের ধারণা সব মিলিয়ে প্রকল্পের খরচ ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎআট লক্ষ কোটি টাকা ছুঁয়ে ফেলতে পারে।

বিতর্কিত পাক-অধিকৃত কাশ্মীরের ভিতর দিয়ে বাণিজ্যিক করিডর নিয়ে যাওয়ার অর্থ, কূটনৈতিক ভাবে পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া। অন্তত দখলে রাখা কাশ্মীরের জমির প্রশ্নে। চিনের এই পদক্ষেপ ভারতকে ভাবাচ্ছে। তাই গ্রুপ অফ সেভেন গোষ্ঠীর অন্যতম সদস্য ইতালি যদি সত্যিই শেষপর্যন্ত 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্প থেকে বেরিয়ে যায়, তা হলে চিন খানিকটা হলেও ধাক্কা খাবে। জি-২০-র সামিটে এই বিষয়টাকেই ভারতীয় কূটনৈতিক শিবিরের একাংশ দেশের জয় হিসেবে দেখছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?