ফেসবুক থেকে টার্গেট সংসদ! দেবাংশু ভট্টাচার্যের উত্থানের গতি অবাক করবে...

Debangshu Bhattacharya Tamluk Lok Sabha: ২০১১ সালে প্রথম দেবাংশু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন।

inscript
৩ মিনিট
ফেসবুক থেকে টার্গেট সংসদ! দেবাংশু ভট্টাচার্যের উত্থানের গতি অবাক করবে...

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েশন এখন খানিক কর্মসংস্থানের পর্যায়েই চলে গেছে। প্রতিমুহূর্তে চটকদার কিছু দিয়ে মানুষের মনোরঞ্জন, নিজের 'ফলোয়ার' বৃদ্ধি। মাঝেসাঝেই নিজের ফলোয়ার সংখ্যা লিখে পোস্টার দিয়ে জানান দেওয়া। এসবটাই করেছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের তরুণ নেতা। এ যাবৎ তাঁর সেরা কৃতিত্ব দেখতে গেলে তৃণমূলের হয়ে গত বিধানসভা কাঁপানো স্লোগান লেখা- ‘খেলা হবে'! রাজনীতির ময়দানে সেভাবে সামনের সারিতে তিনি নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ারে তাঁর দাপট চরম। সেই দেবাংশু ভট্টচার্যকেই তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভা আসন থেকে প্রার্থী করেছে। পৌরসভা নয়, বিধানসভা নয়, সোজা লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনী অভিষেক ঘটাতে চলেছেন বছর আঠাশের দেবাংশু।

গত কয়েক বছর ধরেই তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে কোনও কসুর করেননি দেবাংশু। নিজেকে দলের বিশ্বস্ত প্রমাণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যেয়র স্নেহধন্য হতে সতত সচেষ্ট থেকেছেন। দেবাংশুর জন্ম ১৯৯৬ সালে। হাওড়ার বালি নিশ্চিন্দ চিত্তরঞ্জন বিদ্যালয়ে স্কুলের পাট চুকিয়ে কলকাতার এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন দেবাংশু। এই পর্বেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য হন। ২০২২ সালে তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের প্রধান হিসেবে কাজ শুরু করেন দেবাংশু। তবে, তৃণমূলের প্রতি দেবাংশুর ভালোবাসার শুরু নাকি ২০০৮ নাগাদ। তখন তিনি অষ্টম শ্রেণির ছাত্র। দেবাংশু এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “তখন আইপিএল শুরু হয়েছিল, আমার বন্ধুদের ঘরে ক্রিকেটারদের বিশাল পোস্টার ছিল। কিন্তু আমি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংগ্রহ করেছি।”

দেবাংশু বলেছেন তাঁর পরিবার সম্পূর্ণ অরাজনৈতিক। ২০১১ সালে প্রথম দেবাংশু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও বেশ কয়েকটি স্লোগান তৈরি করেছিলেন দেবাংশু — ‘মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার’ এবং ‘দিল্লি যাবে হাওয়াই চটি — ভাইরাল হয়েছিল। তারপরেই টিভি চ্যানেলগুলি তাঁকে তৃণমূলের সমর্থক হিসাবে কথা বলার জন্য ডাকাডাকি শুরু করে, যদিও তখন তিনি আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজিৎ, দেবাংশু বনাম সায়ন, তমলুকে কতটা কঠিন হতে চলেছে বামেদের লড়াই?

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেখানে তমলুক কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সায়নের নাম।

ফেসবুক এবং এক্সে লক্ষ লক্ষ ফলোয়ার তাঁর। তৃণমূলের প্রচারে সোশ্যাল মিডিয়াকে চরম ব্যবহার করেছেন দেবাংশু। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই সময়েই 'খেলা হবে' স্লোগান ও গানটি লেখেন দেবাংশু। চরম জনপ্রিয় হয় এই নির্বাচনী গান। বিজেপির 'জয় শ্রী রাম' স্লোগানের মোকাবিলা করতে পাল্টা 'খেলা হবে' স্লোগান শুরু করে তৃণমূল।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির ১৮ টি আসন জেতার পরেই পশ্চিমবঙ্গে বহু নেতাই শিবির বদলাতে শুরু করেন। ঘাসফুল ছেড়ে পদ্মফুলে ঠাঁই খোঁজেন অনেকেই। সেই সময় দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, ‘গদ্দারেরা ফিরলে আমি তৃণমূল ভবনের সামনে শুয়ে থাকব। চৌকাঠে শুয়ে পথ আটকাব।' তারপর কতজনই তো এলেন গেলেন, রইলেন, আবার গেলেন! রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, মুকুল রায় থেকে অর্জুন সিং- তৃণমূলত্যাগীদের 'ঘর ওয়াপসি' দেখে দেবাংশুর চৌকাঠ আগলানো নিয়ে প্রশ্ন ওঠে।

দেবাংশু তৃণমূলের রাজ্য মুখপাত্র এবং দলের হয়ে টেলিভিশন শোয়ের বিতর্ক বা টক শো-তে তিনিই বিশ্বস্ত প্রতিনিধি। এর আগে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবার দায়িত্ব আরও কঠিন। তমলুক লোকসভা আসন অধিকারী পরিবারের শক্ত ঘাঁটি। প্রাক্তন তৃণমূল নেতা এবং বর্তমানে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীই এই আসনে সাংসদ ছিলেন। কিন্তু ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে আসনটি খালি হয়ে যায়। তারপর লোকসভা উপনির্বাচনে তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ হন।

এই আসনে এবার বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলকে নাস্তানাবুদ করেছিল তাঁর একের পর এক রায়। তাঁর মোকাবিলা করতে দেবাংশু কতটা প্রস্তুত? সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিয়ে তমলুকের মতো আসন দখল সম্ভব? নাকি ইচ্ছাকৃতভাবেই দুর্বল প্রার্থী দিয়ে তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং তত্ত্বই প্রমাণ করছে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?