অটল সরকারের পতন তাঁর হাত ধরেই! চেনেন এই প্রবীণ নেতাকে?

Giridhar Gamang: তৎকালীন এনডিএ জমানার পতনের নেপথ্যে ছিলেন একটি মাত্র ব্যক্তি। তিনি গিরিধর গামাং। প্রাক্তন কংগ্রেস নেতা, ওড়িশার দিবিরিসিঙ্গি কেন্দ্রের ৯ বারের সাংসদ।

Sohini Das
২ মিনিট
অটল সরকারের পতন তাঁর হাত ধরেই! চেনেন এই প্রবীণ নেতাকে?

রাজনীতির ময়দান বড় কঠিন ঠাঁই। কখন কার কোন চালে যে পাশা পাল্টে যায়, বলা শক্ত। ঠিক যেমনটা হয়েছিল ১৯৯৯ সালে। তৎকালীন এনডিএ জমানার পতনের নেপথ্যে ছিলেন একটি মাত্র ব্যক্তি। তিনি গিরিধর গামাং। প্রাক্তন কংগ্রেস নেতা, ওড়িশার দিবিরিসিঙ্গি কেন্দ্রের ৯ বারের সাংসদ। মুখ্যমন্ত্রীও ছিলেন ওড়িশার। একসময়ে সামলেছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর পদ। কেন্দ্রীয় খাদ্যপ্রক্রিয়াকরণ, খনি— অনেক দফতরের দায়িত্বই ছিল তাঁর কাঁধে। সেই গিরিধরই কিন্তু একসময়ে বদলে দিয়েছেন ভারতবর্ষের রাজনৈতিক রূপরেখা।

আট বছর আগে দল ছেড়েছিলেন এই আদিবাসী নেতা। তবে পুরনো মান-অভিমান ভুলে সম্প্রতি অশীতিপর গিরিধর ফের ফিরেছেন কংগ্রেসে। স্বাভাবিক ভাবেই ফের চর্চায় এসেছে তাঁর সেই কীর্তির কথা, যা এককালে আস্ত একটা সরকার ফেলে দিয়েছিল। ১৯৯৮ সালে ওড়িশার মুখ্যমন্ত্রী হন গিরিধর কামাং। কোরাপুট কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতেছিলেন তিনি। মজার ব্যাপার মুখ্যমন্ত্রীর পদে অভিষিক্ত হওয়ার পরেও সাংসদপদটি ছাড়েননি গিরিধর। আর তার জেরেই ঘটে গিয়েছিল সেই ঐতিহাসিক ঘটনাটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাথর ছোঁড়া হয়েছিল অটল বিহারীকে! দেশকে কাঁপিয়ে দিয়েছিল এই বীভৎস খুন...

Ranga Billa Kidnapping and Murder Story: ভারতের ইতিহাসে প্রথমবার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এই সম্পূর্ণ সাক্ষারকারটি সংগঠিত হয় জেলের ভেতর।

তখন দিল্লির মসনদে এনডিএ সরকার। প্রধানমন্ত্রী পদে অটল বিহারী বাজেপেয়ী। গিরিধর ওড়িশার মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হল অটলবিহারী সরকার। আর সেই অনাস্থা প্রস্তাবে নির্ণায়ক হয়ে উঠেছিল একটি মাত্র ভোট। সেই অনাস্থা প্রস্তাবের পক্ষে পড়েছিল ২৭০টি ভোট আর বিপক্ষে ২৬৯টি ভোট। ওই নির্ণায়ক একটি ভোট ছিল গিরিধরের। প্রথা মেনে যার সাংসদপদ ছেড়ে দেওয়াই ছিল দস্তুর। কিন্তু কংগ্রেস আসবে বলেই বোধহয় সেই নিয়মখানি পালনে কিঞ্চিত দেরি হয়ে গিয়েছিল। এর ফলে যেটা ঘটে, তা হল পদত্যাগ করলেন অটলবিহারী বাজেপেয়ী। আর সেই বছরের লোকসভা ভোটেই পতন হল এনডিএ সরকারের। মসনদে এল কংগ্রেস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি নন, বাজপেয়ীই প্রকৃত বিজেপি! অটল বিহারীর স্মৃতিসৌধে গিয়ে কোন বার্তা দিলেন রাহুল?

Bharat Jodo Yatra: বাজপেয়ী নিজেই একবার একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে তাঁকে কীভাবে সাহায্য করেছিলেন রাজীব গান্ধী।

স্বাভাবিক ভাবেই গিরধরের ভোটটি নিয়ে বহু প্রশ্নই করেছিল বিরোধীরা। বিষয়টি নিয়ে প্রচুর বিতর্কও হয়। মুখ্য়মন্ত্রী পদে থাকাকালীন সাংসদ হিসেবে ভোট দেওয়াটা কতটা নৈতিক, প্রশ্ন ওঠে তা নিয়েও। যদিও এ ব্যাপারে গিরিধর কোনও ভুল দেখেননি কোনওদিনই। বরং AIADMK ও ন্যাশনাল কনফারেন্সকেই দায়ী করেছেন বরাবর। শেষ মুহূর্তে তারা এনডিএ সরকারের উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার কারণেই বিজেপি সরকারের পতন হয়েছে বলে দাবি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় তাঁর 'কোয়ালিশন ইয়ারস' বইতে জানান, কংগ্রেসের নির্দেশেই এই কাজটি করেছিলেন গিরিধর। যার ফল হয়েছিল ইতিহাস বদলানো।

তবে গিরিধর যে শুধুই একজন তুখোড় রাজনীতিক ছিলেন, তা নয়। যথেষ্ট প্রশিক্ষিত একজন সঙ্গীতশিল্পীও ছিলেন তিনি। ২০১৫ নাগাদ কংগ্রেস ছাড়েন তিনি। দলের সঙ্গে ছিন্ন হয় ৪৩ বছরের সম্পর্ক। এর পর অবশ্য বিজেপি-তেও যোগ দেন গিরিধর। তবে সেই সম্পর্ক বেশিদিব টিকল না। গত বছর বিজেপি ত্যাগ করে কেসিআরের নেতৃত্বে ভারত রাষ্ট্র সমিতিতে যোগ দেন প্রবীণ এই রাজনীতিক। সম্প্রতি স্ত্রী ও পুত্রের হাত ধরে ফের কংগ্রেসে ফিরেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেস নেতা অজয় মাকেন তাঁকে দলে বরণ করে নেন।

এতগুলো বছর পর দলে ফিরলেন গিরিধর গামাং। আর সামনেই লোকসভা ভোট। বিজেপি বিরোধিতায় দেশে তৈরি হয়েছে বিরাট জোট। কে নেই তাতে। সেই ইন্ডিয়া জোটের হয়ে প্রধানমন্ত্রীর মুখ ঘোষণাও সারা। ১৯৯৫ সালের মতো তেমনই কোনও আশ্চর্য ঘটতে চলেছে কি এ বছরেও গিরধরের হাত ধরে। উস্কে উঠেছে জল্পনা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।