কোভিডের ভ্যাকসিন নিয়ে মৃত্যু সন্তানদের! কতটা ভয়াবহ এই কোভিশিল্ড?

AstraZeneca Covishield Death: অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি স্বীকার করেছে, তাদের তৈরি টিকা 'খুব বিরল ক্ষেত্রে, TTS ঘটাতে পারে'। টিটিএস মানে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম।

inscript
২ মিনিট
কোভিডের ভ্যাকসিন নিয়ে মৃত্যু সন্তানদের! কতটা ভয়াবহ এই কোভিশিল্ড?

কোভিড মহামারীর থেকে বাঁচতে ভ্যাকসিন নিয়ে হিতে বিপরীত হয়েছে এই দাবি করেছিলেন অনেকেই। অনেকেই সেই সময় ভ্যাকসিন বিষয়টিকে ভাঁওতাবাজি বলে নিজেরা সেই টিকা নেননি। কোভিড পর্ব মিটে গিয়েছে। জনজীবন ফের স্বাভাবিক, তবে এতকাল পরে এসে নেহাত এইসব দাবিকে ফেলনা বলে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। খোদ ভ্যাকসিন নির্মাতা সংস্থা AstraZeneca-ই স্বীকার করেছে তাদের তৈরি টিকায় 'বিরল পার্শ্বপ্রতিক্রিয়া' হতে পারে দেহে। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা, তথা ব্রিটিশ ফার্মা জায়ান্ট AstraZeneca-র বিরুদ্ধে এবার ভয়াবহ অভিযোগ তুলেছে ভারতীয় এক পরিবার। অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়ার পরে তাঁদের যুবতী কন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাবা-মা। ব্রিটিশ যুক্তরাজ্যের আদালতের নথিতে অ্যাস্ট্রাজেনেকা কিছুদিন আগেই স্বীকার করেছে যে, তাদের ভ্যাকসিন বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যার ফলে রক্ত জমাট বাঁধতে পারে এবং প্লেটলেট সংখ্যা কমে যেতে পারে।

AstraZeneca-র ভ্যাকসিন ভারতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা SII তৈরি করেছিল। 'কোভিশিল্ড' নামে এই ভ্যাকসিন ভারতে ব্যাপক সংখ্যায় মানুষই নিয়েছিলেন।

ভেনুগোপালন গোবিন্দনের ২০ বছর বয়সি কন্যা করুণ্যা মারা যান ২০২১ সালে। একটি অনলাইন পোস্টে, ভেনুগোপালন বলছেন, রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যুর আশঙ্কা থাকায় ১৫ টি ইওরোপিয় দেশ এই ভ্যাকসিনের ব্যবহার নিষিদ্ধ করে। সবটা জানার পরে সিরাম ইনস্টিটিউটের এই ভ্যাকসিন সরবরাহ বন্ধ করা উচিত ছিল। তিনি বলছেন, কন্যাকে হারিয়ে বিচারের জন্য তারা লড়ে যাচ্ছেন বিভিন্ন আদালতে, কিন্তু শুনানিই হচ্ছে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সকলে নিয়েছেন এই কোভিড ভ্যাকসিন! ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এতদিনে স্বীকার করল সংস্থা

Covishield Vaccine Side Effect: এরা মূলত দুইটি ব্র্যান্ডের ভ্যাকসিন বাজারে আনে। কোভিশিল্ড, যেটি ভারতে বহু বহু মানুষ নিয়েছেন এবং ভ্যাক্সজেভরিয়া।

"যদি পর্যাপ্ত প্রতিকার না পাওয়া যায়, ন্যায়বিচারের স্বার্থে এবং জনস্বাস্থ্যের নামে ঘটে যাওয়া এই নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করতে, আমরা যে কোনও অপরাধীর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করব যাদের কৃতকর্মের কারণে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সন্তানহারা ৮ পরিবার এতে যুক্ত হয়েছে এবং আমি আমাদের সকলের হয়েই এই কথা বলছি,” লিখেছেন ভেনুগোপালন। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং আদর পুনাওয়ালার থেকে এই বিষয়ে স্পষ্ট জবাব চেয়েছেন ভেনুগোপালন গোবিন্দন।

২০২১ সালে আঠেরো বছরের মেয়ে রিথাইকাকে হারিয়েছিলেন রচনা গাঙ্গু। তিনি এবং ভেনুগোপালন গোবিন্দন এর আগে ক্ষতিপূরণ ছাড়াও তাঁদের মেয়েদের মৃত্যুর তদন্তের জন্য একটি মেডিকেল বোর্ড নিয়োগ এবং টিকাকরণের প্রাথমিক প্রভাব শনাক্তকরণের জন্য একটি নির্দেশিকা প্রস্তুত করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন।

অ্যাস্ট্রাজেনেকা ইতিমধ্যেই, ব্রিটিশ যুক্তরাজ্যে নানা মামলার সম্মুখীন হচ্ছে। অন্তত ৫১ টি ক্ষেত্রে দাবি করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি বেশ কয়েকটি ক্ষেত্রে মৃত্যু ঘটিয়েছে এবং টিকা নিয়ে গুরুতর আহত হয়েছেন মানুষ। অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি স্বীকার করেছে, তাদের তৈরি টিকা 'খুব বিরল ক্ষেত্রে, TTS ঘটাতে পারে'। টিটিএস মানে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম, যার ফলে মানুষের রক্ত জমাট বাঁধে এবং রক্তের প্লেটলেট সংখ্যা কম হয়।

তবে ব্রিটিশ সরকার পাশে আছে এই সংস্থার। অ্যাস্ট্রাজেনেকাকে আইনি দিক থেকে রক্ষাকবচ জুগিয়ে চলেছে সরকার। এত অভিযোগ, মৃত্যুর মতো ভয়াবহ অভিযোগ ওঠার পরেও এখনও এই বিষয়ে হস্তক্ষেপ করেনি ব্রিটিশ সরকার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে গেলে সবচেয়ে আগে সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে সুসংহত করতে হবে: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের মৃত্যুর পর জেনে নিন CPR-এর জরুরি নিয়ম

How to perform CPR: ধরুন, হঠাৎ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ডাকলেও সাড়া দিচ্ছেন না, স্বাভাবিকভাবে শ্বাসও নিচ্ছেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় নেই। তাহলে, কী করবেন তখন?

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।