রাজভবনের কর্মীদের 'বিশেষ চিঠি'! শ্লীলতাহানিতে অভিযুক্ত রাজ্যপালের বিরুদ্ধে ফের ভয়াবহ অভিযোগ

Molestation Case against Governor: রাজ্যপাল রাজভবনের কর্মচারীদের চিঠি লিখে নির্দেশ দেন, এই বিষয়ে কলকাতা পুলিশ কোনওরকম যোগাযোগ করলে তা এড়িয়ে যেতে হবে।

inscript
৩ মিনিট
রাজভবনের কর্মীদের 'বিশেষ চিঠি'! শ্লীলতাহানিতে অভিযুক্ত রাজ্যপালের বিরুদ্ধে ফের ভয়াবহ অভিযোগ

রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। লোকসভা নির্বাচনের আবহে সারা পশ্চিমবাংলা এই নিয়ে তোলপাড়। রাজভবনের এক মহিলা কর্মী অভিযোগ এনেছিলেন, খোদ রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন! এবার আরও ভয়ানক অভিযোগ তুলেছেন তিনি, সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। ওই অভিযোগকারিণীর অভিযোগ করেছেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনের কর্মীদের এই বিষয়ে কোনও রকম মুখ না খোলার জন্য হুমকি দিচ্ছেন। রাজ্যপাল রাজভবনের কর্মীদের একটি চিঠি লিখেছেন। তাতে বলেছেন, এই শ্লীলতাহানির মামলার বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যাবে না বা যোগাযোগ করা হলে তা এড়িয়ে যেতে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রাজভবনের একজন চুক্তিভিত্তিক কর্মচারী সেই মহিলার অভিযোগ, তিনি জানতে পেরেছেন যে রাজভবনের কর্মচারীদের রাজ্যপাল এবং তার অনুচররা হুমকি দিচ্ছে যাতে কেউ তদন্তে সহযোগিতা করতে সাহস না পায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নক্ষত্রের দোষ নাকি শত্রুর বাড়বাড়ন্ত, কেন বারবার খাদের অতলে তলিয়ে যান কুণাল ঘোষ?

Kunal Ghosh: সম্প্রতি তৃণমূলত্যাগী নেতা তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। সেই নিয়ে বিতর্ক উস্কে ওঠে। সেই মঞ্চেই কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় কুণালকে।

গত ৫ মে রবিবার, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের কর্মচারীদের চিঠি লিখে নির্দেশ দেন এই বিষয়ে কলকাতা পুলিশ কোনওরকম যোগাযোগ করলে তা এড়িয়ে যেতে হবে। তিনি রাজভবনের কর্মীদের মনে করিয়ে দিয়েছেন, সংবিধান অনুসারে রাজ্যপালের কার্যকালের সময় তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যাবে না। কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করার পরই সিভি আনন্দ বোস এই চিঠি পাঠান। সংবিধানের ৩৬১ (২) অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে তাঁদের কার্যকালের সময় কোনও আদালতে কোনওরকম ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। সিভি আনন্দ বোস আরও লিখেছেন, যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে যে কোনও ফৌজদারি মামলা করা যাবে না এমনটা সাংবিধানিক নিয়মে আছে তাই পুলিশ কোনওভাবেই এই বিষয়ে তদন্ত করতে পারে না। করলে তা সংবিধান অবমাননা হয়।

অভিযোগকারিণীর বক্তব্য, রাজ্যপাল যদি কোনও অন্যায়ই না করে থাকেন তবে কেন তদন্ত নিয়ে তাঁর এত আপত্তি? মহিলার প্রশ্ন, সিভি আনন্দ বোস দাবি করছেন যে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগগুলিই মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদি রাজ্যপাল বিশ্বাস করেই থাকেন যে, এই মহিলা একজন মিথ্যাবাদী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ করেছেন, তাহলে তিনি সাংবিধানিক ঢাল ব্যবহার করে নিজেকে বাঁচাতে চাইছেন কেন? কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না? তদন্তে কি সত্য প্রকাশের ভয় পাচ্ছেন রাজ্যপাল? প্রশ্ন ওই মহিলার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌন হেনস্থায় অভিযুক্ত খোদ বাংলার রাজ্যপাল? যে ভয়ানক অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

CV Ananda Bose: বৃহস্পতিবার রাতেই রাজভবনে রাত্রিবাসের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়ে বসলেন ওই মহিলা।

গত ৩ মে, শুক্রবার, রাজভবনের কর্মচারী ওই মহিলা কলকাতা পুলিশের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্যপাল গোটা বিষয়টিকেই 'অযৌক্তিক নাটক' বলে উড়িয়ে দিয়েছেন। রাজ্যপাল বলেছেন, এইসব অভিযোগ তুলে কেউই তাঁকে দুর্নীতি ফাঁস এবং হিংসা রোধের প্রচেষ্টা থেকে বিরত রাখতে পারবে না।

অভিযোগকারিণী বলছেন, “আমি যে কোনও পরীক্ষার মুখোমুখি হতে রাজি, রাজ্যপালের সামনাসামনি বসতে রাজি...লাই ডিটেক্টর টেস্ট হোক বা যে কোনও উচ্চতর প্রযুক্তি হোক, আমি রাজি। যদি রাজ্যপাল নির্দোষ হন, তাহলে তিনি পালাচ্ছেন কেন?”

প্রশাসনের উপর এখনও আস্থা রাখছেন ওই মহিলা। পুলিশের সহযোগিতা পাচ্ছেন বলেও তাঁর দাবি। তবে রাজ্যপাল নিজের অবস্থানে অনড় থেকে প্রশাসন ও প্রশাসনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছেন। বিষয়টি বহিরঙ্গে তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব হয়েই রয়ে গিয়েছে। সিভি আনন্দ বোস বলছেন, মুখ্যমন্ত্রী মমতা 'নোংরা' রাজনীতি করছেন। তবে "রাজ্যপালের কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি" তিনি বরদাস্ত করবেন না।

কলকাতা পুলিশের সূত্র জানাচ্ছে, ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ দল ঘটনার তদন্ত শুরু করেছে। বিশেষ দলে আটজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছেন। শনিবার, ৪ মে, হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা শ্লীলতাহানির ঘটনায় গভর্নর হাউজে নিযুক্ত তিন কর্মকর্তা এবং এক কর্মীকে তলব করেন। রাজভবনের কোনও আধিকারিক তদন্তের জন্য আসেননি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?