নেই স্পেশাল চশমা, পকেটে হাত ভরেই যেভাবে অলিম্পিকে রুপো জিতলেন ৫১-র যুবক

Yusuf Dikec Paris Olympics 2024: যেন রোজ এভাবেই পিস্তলের সঙ্গে সখ্য করেন। পকেটে হাত, লক্ষ্য স্থির, মুখে চোখে উত্তেজনার ছাপও নেই। সোজা লক্ষ্যভেদ!

inscript
২ মিনিট
নেই স্পেশাল চশমা, পকেটে হাত ভরেই যেভাবে অলিম্পিকে রুপো জিতলেন ৫১-র যুবক

বয়স ৫১। কারও কারও রিটায়ারমেন্টের ফাইল গোছানোর বয়স, কারও কাছে বিশ্বজয়ের বয়স! অলিম্পিকের মঞ্চে যে ছাপোষা ভদ্রলোকের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে হু হু করে, হাতে পিস্তল, লক্ষ্য স্থির, এই জমানার ভাষায় 'সল্ট অ্যান্ড পিপার' চুল, তিনি ওই দ্বিতীয় গোত্রের মানুষ। বিশ্বজয় করেছেন তিনি। অলিম্পিক এয়ার পিস্তল শ্যুটিংয়ে রুপো জিতেছেন তুরস্কের এই শ্যুটার। শ্যুট করেছেন কীভাবে? যেন রোজ এভাবেই পিস্তলের সঙ্গে সখ্য করেন। পকেটে হাত, লক্ষ্য স্থির, মুখে চোখে উত্তেজনার ছাপও নেই। সোজা লক্ষ্যভেদ! এমনকী শ্যুটিংয়ে শ্যুটাররা নির্ভুল হওয়ার জন্য যে বিশেষ চশমা সহ প্রচুর জিনিসপত্র পরেন, শব্দ থেকে বাঁচতে কান ঢাকেন সেসবও কিস্যু নেই। আক্ষরিক অর্থেই তিনি এলেন, শ্যুট করলেন, জয় করলেন! তিনি ইউসুফ ডিকেচ। প্যারিস অলিম্পিক গেমসে রুপো তাঁর পকেটে।

৫১ বছর বয়সি এই 'যুবক' তাঁর সঙ্গী সেভাল ইলায়দা টারহানের সঙ্গে ১০-মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেন। রোজ যে চশমা পরেন সাধারণ মানুষ, সেরকমই চশমা পরেছিলেন ইউসুফ। ইয়ারপ্লাগও ছিল সাধারণ মানের, হালকা ভুঁড়িও চোখ এড়ায় না। সেই দিয়েই লক্ষ্যে অবিচল থেকে জয়! ডান হাতের পিস্তল, আঙুল ট্রিগারে। অন্য হাত পকেটে। পিস্তলে গুলি ভরে নিচের দিকে লক্ষ্য করে রাখলেন কিছুক্ষণ। তারপর সোজা লক্ষ্যে! সেভাল ইলায়দা তারহান আর ইউসুফ ডিকেচ জিতলেন রুপো।

Currently the most famous man in the world

  • আপনার জন্য আরও কিছু লেখা
জন্ম কলকাতাতেই! জানেন কে ছিলেন অলিম্পিকে ভারতের প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী?

Olympic 2024: সেই সময় তিরঙ্গা পতাকা ছিল না। ইউনিয়ন জ্যাক সম্বলিত পতাকা কাঁধে তুলেই অলিম্পিকের ময়দানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন নোরা পোল্লে।

— Enez Özen (@Enezator)

অলিম্পিক শ্যুটিংয়ে এবার সার্বিয়া সোনা জিতেছে। জোরানা অরুনোভিচ এবং দামির মাইকেক ইউসুফ ডিকেক এবং টারহানকে হারিয়ে সোনা জেতেন। এই একই ম্যাচে ভারতের মনু ভাকের এবং সরবজোৎ সিং ব্রোঞ্জ পদক জিতেছেন।

তুরস্কের এই শ্যুটার এই নিয়ে পঞ্চম অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করলেন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন ইউসুফ ডিকেচ। এই প্রথম অলিম্পিকে পদক জিতলেন তিনি। তাঁর এই 'কুল' মেজাজ দেখেই মাত হয়ে গেছে বিশ্ব!

51 yr old Turkish guy (Dikeç) with no specialized lenses, eye cover or ear protection and got the silver medal.

Hand in pocket comfort level! 😂

— Figen (@TheFigen_)

১৯৭৩ সালে তুরস্কের কাহরামানমারাস প্রদেশের গোকসুন জেলার তাসোলুক গ্রামে জন্ম ইউসুফ ডিকেচের। তুরস্কের আঙ্কারার গাজী ইউনিভার্সিটি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড এডুকেশনে পড়াশোনা ইউসুফের। পরে কোনিয়ার সেলকুক বিশ্ববিদ্যালয় থেকে কোচিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১১ সালে শ্যুটিং কেরিয়ার শুরু করেন তিনি। তুর্কি গেন্ডারমেরির অবসরপ্রাপ্ত নন-কমিশন অফিসার ইউসুফ ২০০৬ সালে সিআইএসএম মিলিটারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার সেন্টার-ফায়ার পিস্তল ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। ইংরেজি এবং তুর্কি দুই ভাষায় সাবলীল ইউসুফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল এবং ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তল দুই ইভেন্টেই জয়ী হয়ে ২০১৪ সালে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন হন। ইউরোপিয় চ্যাম্পিয়নশিপে ২০০৪ সালে এয়ার পিস্তল ট্রায়ো ইভেন্টে জয় সহ সাতটি পদক জেতেন তিনি। ইউসুফ ডিকেক অবসর কাটাতে ভালোবাসেন নেচে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।