ফের টালমাটাল বাংলাদেশ! কেন তিন উপদেষ্টার অপসারণ চায় বিএনপি?

BNP Bangladesh: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি।

inscript
৩ মিনিট
ফের টালমাটাল বাংলাদেশ! কেন তিন উপদেষ্টার অপসারণ চায় বিএনপি?

প্রায় এক বছর হতে চলল। হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতি এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনার দায়িত্ব সামলানোর এই পর্বের মধ্যে একাধিক বদল ঘটেছে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের অন্দরেই। ছাত্রদের নতুন রাজনৈতিক দলও গঠিত হয়েছে। তবু স্থায়ী সরকার নির্বাচনের লক্ষ্যে কবে বাংলাদেশে নির্বাচন হবে তার কোনও সুস্পষ্ট অভিমুখ ইউনূসের সরকার দিতে পারেনি। ফলে দলের শরিক সদস্যদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এমতাবস্থায় ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না হলে বিএনপি যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে না তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে দলটি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি।

কেন এই তিনজনের অপসারণ দাবি করছে বিএনপি? দলীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন বলছেন, গত জুলাইয়ে ক্ষুব্ধ মানুষের গণ অভ্যুত্থান ঘটে গেছে। মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকারসহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম কর্মসূচি হওয়া উচিত। আর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্যই এই তিন উপদেষ্টাদের সরাতে হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের ফলে আবার দেশে নতুন বিতর্কের জন্ম হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি রক্ষা করতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দিতে হবে। খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, "ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা এর আগে অনেকবার উত্থাপন করেছি। যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এ সরকারের প্রধান কাজ, তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত-পাকিস্তান উভয়ের অধীনতাই অস্বীকার করে নতুন বাংলাদেশ : মাহফুজ আলম

Mahfuj Alam Interview: বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ঝুঁকে? কেন দেখা যাচ্ছে আইসিস-এর পতাকা? প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন মাহফুজ আলম।

তাঁর আরও অভিযোগ, দেশের ঐক্যের স্বার্থে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। গত সাড়ে ৯ মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্খা পূরণ হয়নি। তবে এরই মধ্যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। বিএনপি নেতার প্রশ্ন, মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ আদৌ রক্ষিত হচ্ছে কি?

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, "তারেক রহমানকে নিয়ে ড. খলিলের বক্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ও ঐতিহাসিক সার্থকতার প্রতি বিদ্বেষপ্রসূত।" ওই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসকে সম্বোধন করে বলেন, "এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে তা সরকারের জন্য কল্যাণকর হবে না। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।" রিজভী বলছেন, "ড. খলিলুর রহমান বলেছেন, "কেবলমাত্র আমেরিকায় থাকি বলে যদি আমাকে বিদেশি নাগরিক বলা হয়, তাহলে কালকে তারেক রহমানকেও একই কথা বলতে হবে। আমাকে ঢিল নিক্ষেপ করলে, সেই ঢিল কিন্তু অন্যদের ওপর গিয়েও পড়তে পারে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোট হলে ক্ষমতায় আসবে কে? যা উঠে এল বাংলাদেশের সমীক্ষায়

Bangladesh Election: নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচন 'পিছিয়ে যাবে'।

উল্লেখ্য, তারেক রহমান হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন। রিজভীর প্রশ্ন, অপ্রাসঙ্গিকভাবে তাঁকে এই আলোচনায় টেনে আনার অর্থ কী? তাঁর অভিযোগ, "কিছু কিছু উপদেষ্টা মনে হচ্ছে নিরপেক্ষতার আড়ালে কোনও নির্দিষ্ট এযাজেন্ডা নিয়ে কাজ করছেন।" তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে আছেন। রিজভী জানিয়েছেন, ২০০৮ সালের সেপ্টেম্বরে এক নির্মম হত্যা চেষ্টা ও গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান এবং বর্তমানে পরিবারসহ সেখানে বসবাস করছেন। ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা সাজানো হয়েছে, যার মধ্যে অর্থ তছরুপ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, ঘোষিত-অঘোষিত সম্পদ ও ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলা উল্লেখযোগ্য। এসব মামলায় তাঁকে দণ্ডিত করা হয়েছে, তবে ৫ অগাস্ট হাসিনার দেশত্যাগের পর বেশিরভাগ সাজাই বাতিল হয়েছে।

রিজভীর যুক্তি, "তারেক রহমান জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারেননি। ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের অধীনে পর্যটক, কর্মক্ষেত্র, ছাত্র, বিনিয়োগকারী এবং পরিবার বা শরণার্থী ভিসাসহ ভিসা বিভাগের অধীনে একজন বিদেশি নাগরিকের জন্য যুক্তরাজ্যে স্বল্প সময়ের (ছয় মাস), বর্ধিত সময়ের জন্য বা অনির্দিষ্টকালের জন্য বসবাস করা আইনত বৈধ।”

বিএনপি আরও বলছে, মানবিক করিডর নিয়ে গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজন উপদেষ্টা এক একরকম বক্তব্য পেশ করেছেন। তাই মনে হওয়া স্বাভাবিক যে এই সরকার পথ হারিয়ে ফেলেছে। উপরন্তু, এসব করার দায়িত্বও অন্তর্বর্তীকালীন সরকারের নয়। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকারের। এই সরকারের নিরপেক্ষতা এবং শাসনক্ষমতা নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি বিএনপির।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?