কেন ইরানের ১৪ জন বিজ্ঞানীকে টার্গেট করল ইজরায়েল?

Iranian Scientists: ইজরায়েল হামলার শুরুতেই সামরিক ঘাঁটিগুলির থেকেও বেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি বা অফিস টার্গেট করেছিল। কারণ, ইরানের কমান্ড সিস্টেম ভাঙার এবং 'চেন অফ কমান্ড'-কে দুর্বল করতে চেয়েছিল ইজরায়েল।

inscript
২ মিনিট
কেন ইরানের ১৪ জন বিজ্ঞানীকে টার্গেট করল ইজরায়েল?

ইরান-ইজরায়েলের ১২ দিনের যুদ্ধে ইরানের অন্তত ১৪ জন বিজ্ঞানীকে হত্যা করেছে ইজরায়েল। ফ্রান্সের ইজরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা অ্যাসোসিয়েট প্রেসে এমনটাই দাবি করেছেন। তিনি এও জানিয়েছেন যে কেন এই বিজ্ঞানীদের হত্যা করা হয়েছিল।

ইজরায়েল হামলার শুরুতেই সামরিক ঘাঁটিগুলির থেকেও বেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি বা অফিস টার্গেট করেছিল। কারণ, ইরানের কমান্ড সিস্টেম ভাঙার এবং 'চেন অফ কমান্ড'-কে দুর্বল করতে চেয়েছিল ইজরায়েল। হামলার পুরো ঘটনায় ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত কতটা তা এখনই জানা যায়নি। তাছাড়া ইজরায়েল সাধারণত গোয়েন্দাদের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে কিছু বলে না। তবে বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের পরিকল্পিত এবং নিখুঁত হামলা দেশের ভেতরে সক্রিয় গোয়েন্দা তৎপরতার মাধ্যমেই সম্ভব।

ইজরায়েলের রাষ্ট্রদূতের দাবি, "শুধুমাত্র পরমাণু বিজ্ঞানী বলেই তাঁদের হত্যা করা হয়নি, তাঁরা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছিলেন," এটিও তাঁদের হত্যা করার অন্যতম কারণ। তিনি আরও বলেন, পদার্থবিদ্যা শেখা, পরমাণু কীভাবে কাজ করে এবং ইউরেনিয়াম কী তা জানা সহজ হলেও ইউরেনিয়ামকে অস্ত্রে রূপান্তরিত করা "এত সহজ নয়"। তাঁর কথায়, "হত্যা করা বিজ্ঞানীদের সেই ক্ষমতা ছিল এবং তাঁরা পদ্ধতিকে আরও উন্নত করতে এই নিয়ে জ্ঞান বাড়িয়েছিলেন। এটাই তাঁদের হত্যা করার কারণ।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশে দেশে যেভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে

Ceasefires: কোনো কোনো সময় যুদ্ধে লিপ্ত দুই পক্ষ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতেও রাজি হয়। সেই যুদ্ধবিরতি হয় অস্থায়ী। এটি সহিংসতা কমাতেই মূলত করা হয়ে থাকে।

পারমাণবিক অস্ত্রতে উন্নতি আনতে প্রায় কয়েক দশক সময় লেগে যায়। শুধু তাই নয় এই নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকাও অত্যন্ত জরুরি। হত্যা করা পরমাণু বিজ্ঞানীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ছিল বলেই জানান ইজরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া।

ইজরায়েল কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করতে সক্ষম হয়েছে?

অ্যাসোসিয়েটেড প্রেসে-র একটি সাক্ষাৎকারে ইজরায়েলের রাষ্ট্রদূত দাবি করেছেন, এই হামলার পর যদি কোনো ঘাঁটির তেমন ক্ষতি নাও হয়ে থাকে তবুও ইরানের পক্ষে এখন অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। তিনি বলেন, ইরানের বিজ্ঞানীদের পুরো টিমকে নিশ্চিহ্ন করে দেওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেকটা পিছিয়ে দেওয়া গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান-ইজরায়েল যুদ্ধ! কোন পক্ষের কতটা লাভ, ক্ষতির খতিয়ান কত?

Iran-Israel war: মনে রাখতে হবে, এই যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি ইজরায়েলের পক্ষে নীরব সমর্থন দিয়েছে। অন্যদিকে, হিজবুল্লাহ ও হুথি গোষ্ঠী ইরানের পক্ষ নিয়েছে। এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে অস্থিরতার আবহ জারি রাখবে।

অন্যদিকে পারমাণবিক বিশ্লেষকরা বলছেন, ইরানের আরও অন্যান্য বিজ্ঞানীরা আছেন যাঁরা নিহত বিজ্ঞানীদের জায়গা নিতে পারবেন। এপির মতে, বিশেষজ্ঞরা বলছেন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, কিন্তু থামাতে পারবে না।

সমাধান কী?

ইউরোপীয় সরকারগুলি জানিয়েছে, শুধুমাত্র হামলা ইরানের পারমাণবিক জ্ঞানকে দুর্বল করতে পারবে না, তাই তারা আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে উদ্বেগ তার সমাধান চায়। মার্কিন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অফ কমন্সে আইন প্রণেতাদের বলেন, "ইজরায়েলের হামলা ইরানের কয়েক দশকের অর্জিত জ্ঞান ধ্বংস করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র তৈরির শাসকগোষ্ঠীর উচ্চাকাঙ্ক্ষাও ধ্বংস করতে পারে না,"

উল্লেখ্য, ইজরায়েল ১৩ জুন ইরানে হামলা শুরুর সময় দাবি করেছিল, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতেই দেশটিতে হামলা চালাচ্ছে ইজরায়েল। ওই দিনের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ড-এর কমান্ডার হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ৯ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। মঙ্গলবার(২৪ জুন), ইরানের রাষ্ট্রীয় টিভিতে আরেক ইরানের পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবেরের মৃত্যুর খবর জানায়। ১৩ জুন তাঁর ১৭ বছর বয়সি ছেলের মৃত্যু হয়েছে। সেদিনের হামলায় বেঁচে গিয়েছিলেন তিনি। ইজরায়েলের হামলায় ইরানের পরমাণু ঘাঁটিগুলি কতটা ধ্বংস করা গেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। এও জানানো জরুরি যে, ইজরায়েল কখনই স্পষ্ট করে জানায়নি তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।