এক বছর পূর্ণ হওয়ার আগেই কেন পদত্যাগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার

Shigeru Ishiba: ঈশিবার পদত্যাগ শুধু তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানি রাজনীতিতে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত।

Sangita Ghorai
২ মিনিট
এক বছর পূর্ণ হওয়ার আগেই কেন পদত্যাগের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার

দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সাত দশকেরও বেশি সময় জাপানে ক্ষমতায় থেকেছে এলডিপি। কিন্তু জুলাই মাসের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভরাডুবি, দলের অন্দরেও ইশিবার নেতৃত্ব নিয়ে অসন্তোষ সৃষ্টি করে। আম জনতাও যে তাঁর প্রতি আস্থা হারিয়েছে, তার প্রমাণ মেলে ভোটবাক্সে। ঈশিবার পদত্যাগ শুধু তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানি রাজনীতিতে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জাপান, রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৪ সালের অক্টোবর মাসে দায়িত্ব নেওয়ার সময় ইশিবা প্রতিশ্রুতি দিয়েছিলেন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনবেন। কিন্তু ইশিবা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল অর্থনীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারা। মূল্যবৃদ্ধি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সাধারণ মানুষ দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে থাকে। যদিও তাঁর সরকার মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার প্রভাব খুব কমই দেখা যায়। ব্যবসায়ী মহল থেকেও ক্ষোভ বাড়তে থাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এত বিনিয়োগ! কদর্য পথেই পৃথিবীর জলবায়ু বদলাচ্ছে জাপান?

Japan Fossil Fuel: জাপান, নিজের দেশে এবং এশিয়া জুড়ে জীবাশ্ম গ্যাস পরিকাঠামোতে প্রচুর বিনিয়োগ করছে, যা জি-৭ জলবায়ু বিষয়ে যে লক্ষ্যগুলি ধরে রাখার দাবি করে তাকেই ক্ষুণ্ণ করছে।

জুলাইয়ের নির্বাচনে এলডিপি ইতিহাসের অন্যতম বড় পরাজয়ের মুখে পড়ে। সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দলটি কার্যত অস্বস্তির মুখে পড়ে। জাপানি রাজনীতিতে এটি ছিল বিরল ঘটনা, কারণ দেশটির শাসনভার বহু দশক ধরে এলডিপির হাতেই ছিল। ভোটারদের ক্ষোভের কেন্দ্রে ছিল মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং কম মজুরি। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল।

অন্যদিকে পরাজয়ের পর থেকেই এলডিপির ভেতরে ইশিবাকে নিয়ে আস্থাহীনতা বাড়তে থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আসো ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি প্রকাশ্যে ইশিবাকে পদত্যাগ করার আহ্বান জানান। আসন্ন নেতৃত্ব নির্বাচন কার্যত অনাস্থা ভোটে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ইশিবা নিজেও উপলব্ধি করেন, যদি তিনি নিজের সিদ্ধান্তে সরে না দাঁড়ান, তবে দল ভাঙনের মুখে পড়তে পারে। ফলে দলের ঐক্য রক্ষার স্বার্থে পদত্যাগই ছিল তাঁর কাছে একমাত্র বিকল্প।

তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে এক বড় কার্যসিদ্ধি করেছেন ইশিবা। পদত্যাগ ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেন তিনি। এই চুক্তির ফলে জাপানি গাড়ি রপ্তানির ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে যুক্তরাষ্ট্র ২৫% অতিরিক্ত ট্যারিফের পরিবর্তে কমিয়ে ১৫% করেছে। বিশ্বের কোনো দেশই এই পর্যায়ে ছাড় পায়নি। সংবাদ সম্মেলনে ইশিবা এই নিয়ে বলেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ বাধা অতিক্রম করেছি। এখন সময় এসেছে নতুন নেতৃত্বের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার।”

অক্টোবরের শুরুতে এলডিপির নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় আছেন প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সানায়ে তাকাইচি এবং কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। উভয়েই দলের অভ্যন্তরে প্রভাবশালী এবং আগামী দিনে জাপানের পথচলা তাঁদের হাতেই নির্ধারিত হবে। তবে যতদিন না নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে, অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন ইশিবা।

ইশিবার পদত্যাগ জাপানের আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও জাপানের সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি, চিন ও কোরিয়ার সঙ্গে সম্পর্ক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের কৌশলগত ভূমিকা— সব কিছুই নতুন নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জনগণ পরিবর্তন চায়, এটা স্পষ্ট। কিন্তু নতুন নেতৃত্ব কি আম জনতার দাবি পূরণ করতে পারবে? নাকি এই সুযোগে জাপানের বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি (CDP) শক্তি বৃদ্ধি করবে?

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।