কেন সুশীলা কারকিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী চাইছে নেপালের জেন জি?

Sushila Karki: নেপালের যুব সমাজ ও সুশীল নাগরিকরা একজন অদলীয়, সৎ ও নিরপেক্ষ ব্যক্তি চান, যিনি সাময়িকভাবে অন্তর্বর্তী সরকার চালাবেন। এই শর্তেই সুশীলা কার্কি নামটি সামনে এসেছে।

Sangita Ghorai
২ মিনিট
কেন সুশীলা কারকিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী চাইছে নেপালের জেন জি?

নেপালে চরম অরাজক পরিস্থিতি চলছে। ইতোমধ্যেই ছাত্র-যুবদের বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী কেপি ওলি পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে ছাত্ররা চাইছে রাজনৈতিক সমাধান। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি-কে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করার দাবি তুলেছেন আন্দোলনকারীদের একাংশ। কিন্তু কেন কারকি-কেই নেতৃত্বে চাইছে নেপাল?

সুশীলা কারকি

নেপালের যুব সমাজ ও সুশীল নাগরিকরা একজন অদলীয়, সৎ ও নিরপেক্ষ ব্যক্তি চান, যিনি সাময়িকভাবে অন্তর্বর্তী সরকার চালাবেন। এই শর্তেই সুশীলা কারকি নামটি সামনে এসেছে। কারণ বিচারপতি থাকাকালীন রাজনৈতিক চাপের মুখেও তিনি নতিস্বীকার করেননি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নেপাল ২০০৮-২০২৫ || কী ভাবে পড়ব এই সময়কে?

Nepal's mass movement: সারা পৃথিবী জুড়ে যখন কমিউনিস্ট পার্টিগুলি হারের সম্মুখীন হচ্ছিল, তখন নেপালে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শাসন ক্ষমতা দখল করা বামপন্থীরা নতুন আশার সঞ্চার ঘটিয়েছিল।

১৯৫২ সালের ৭ জুন নেপালের মোরাং জেলার বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কারকি। কৃষক পরিবারের সন্তান তিনি। ১৯৭২-এ, বিরাটনগর মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে স্নাতক হন। এরপর ১৯৭৫ সালে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ফের ১৯৭৮ সালে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।

সুশীলা কারকি

সুশীলা কারকি ১৯৭৯ সালে বিরাটনগরে আইন অনুশীলন শুরু করেন। প্রথমের দিকে, ১৯৮৫ সালে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। এরপর ২০০৭ সালে সিনিয়র অ্যাডভোকেট হন। ২২ জানুয়ারি, ২০০৯-এ সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। স্থায়ী বিচারপতি নিয়োজিত হন ২০১০ সালের ১৮ নভেম্বর। আর প্রধান বিচারপতি পদে আসিন হন ২০১৬ সালে। তিনিই নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৭ বছরে ১৪ বার সরকার বদল, কেন কোনো স্থায়ী সমাধান খুঁজে পেল না নেপাল?

Nepal's Political History: ২০০৬ সালে রাজতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয় এবং ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ হয়। নেপাল হয় একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

বিচারপতি থাকাকালীন কারকি একাধিক সাহসী পদক্ষেপ নিয়েছেন, তাঁর রায় ইতিহাস রচনা করেছে। মহিলাদের অধিকারের জন্য লড়েছেন সুশীলা কারকি। নেপালি শিশুদের মায়ের নাগরিকত্ব লাভের আইন পাশ করানো থেকে নেপাল রাজপরিবারে 'সারোগেসি' এবং সম্পত্তির উত্তরাধিকার নিয়ে যুগান্তকারী রায় দিয়েছেন।

সুশীলা কারকি

২০১৭ সালের ৩০ এপ্রিল, সুশীলা কারকির বিরুদ্ধে মাওবাদী-কেন্দ্র ও নেপালি কংগ্রেস সংসদে একটি অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। তবে, জনসাধারণের চাপ এবং সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের পর সংসদকে প্রস্তাবটি এগিয়ে না নেওয়ার নির্দেশ দেওয়ার পর অভিশংসন প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

জনসাধারণ চাইলে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সুশীলা কারকি। যদি তাই হয়, তাহলে তিনিই হবেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কিন্তু সেক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এক অস্থির পরিস্থিতি চলছে নেপালে। তাই এখন শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই সব সমস্যার সমাধান সম্ভব নয়। আন্দোলনকারীরা অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, দুর্নীতি নির্মূল, সামাজিক ন্যায়— সব ক্ষেত্রেই স্থায়ী পরিবর্তন চান। যেমন বাংলাদেশে হাসিনার পলায়নের পর আন্দোলনকারীরা চেয়েছিলেন। সেখানে এখনও অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এখন দেখার, নেপালে অন্তর্বর্তী সরকার গঠিত হলে জনসাধারণের চাহিদা পূরণ করতে পারে কিনা। সুশীলা কারকি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলে রাজনৈতিক স্থিরতা আসে কিনা সেদিকেও তাকিয়ে বিশ্ব।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।