লাল, হলুদ এবং সবুজ রংই থাকে সিগনাল পোস্টে, বিজ্ঞান নাকি মিথ, আসলে কী কারণ এর?

Traffic Signal : কিন্তু বর্নালিতে আরও এত এত রং থাকতে কেন কেবল লাল, হলুদ এবং সবুজ, এই তিনটে রংকেই বেছে নেওয়া হয়েছিল জানেন? এর পিছনেও রয়েছে রহস্য...

inscript
২ মিনিট
লাল, হলুদ এবং সবুজ রংই থাকে সিগনাল পোস্টে, বিজ্ঞান নাকি মিথ, আসলে কী কারণ এর?

রোজকার জীবনে এমন বেশ কিছু জিনিস আমরা ব্যয়ভার করি যার কারণ বিশ্লেষণ নিয়ে খতিয়ে দেখা হয় না কোনও দিনই। কিন্তু হঠাৎ করে কেউ ঘুরিয়ে কারণ জানতে চাইলে যে মহা বিপদে পড়তে হবে, সেকথাও নিশ্চিত। খোদ কলকাতা শহর তো বটেই এমনকী অন্যান্য জেলার ব্যস্ত রাস্তায় পথ চলতে গেলে আমাদের সম্মুখীন হতে হয় সিগনালের। সিগনাল অর্থাৎ সংকেত। যানজট নিয়ন্ত্রণে যার ভূমিকা অনস্বীকার্য। আর এই সিগনাল বলতেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তাতে মূলত তিনটি রঙ দেখা যায়। লাল, হলুদ এবং সবুজ। কিন্তু বর্নালিতে আরও এত এত রং থাকতে কেন কেবল এই তিনটে রংকেই বেছে নেওয়া হয়েছিল জানেন? এর পিছনেও রয়েছে রহস্য...

প্রসঙ্গত জেনে রাখা দরকার, ১৯২০ সালে প্রথম রাস্তায় সিগনাল পোস্ট রাখার ভাবনা চালু হয়। এর আগে ট্রেন সিগনালের প্রচলন থাকলেও রাস্তার মোড়ে মোড়ে সিগনাল পোস্ট দেওয়ার চল শুরু হয়। ট্রেন থামানোর জন্য লাল কাপড়, লাল সিগনাল এমনকী ট্রেন থামানোর জন্য যে চেন টানা হয় সেই চেনটিরও রং হয় লাল। অর্থাৎ জরুরি পরিস্থিতি বা সতর্কতা বোঝাতে লাল রং ব্যবহারের চল রয়েছে আমাদের দেশে। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। কোন রং -এর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হয় সেই রংটি তত দূর থেকে লক্ষ্য করা যায়। যেহেতু লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বাকি সব রঙের থেকে বেশি তাই যে কোন বিপদ বা জরুরী পরিস্থিতি বোঝাতে লাল রঙকেই সূচক হিসেবে ব্যবহার করা হয় যে কারণে সিগনাল পোস্টে গাড়ির থামতে বলার নির্দেশ হিসেবে লাল রঙের সিগনালকে ব্যবহার করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাঁচ লক্ষ বছর আগেও ছিল মানুষের অস্তিত্ব! কোন রহস্য লুকিয়ে আছে পোল্যান্ডের প্রাচীন গুহায়?

Archaeological sites of Poland : মাওপোলস্কার এই প্রাচীন গুহাটির নাম টুনেল উইলকি। গবেষকরা জানিয়েছেন, এই গুহায় আবিষ্কৃত প্রাচীন সরঞ্জামগুলি প্রায় ৪.৫ মিলিয়ন থেকে ৫.৫ মিলিয়ন বছরের পুরনো।

অন্যদিকে লালের ঠিক পরেই যে রংগুলির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তা হল যথাক্রমে হলুদ এবং সবুজ। আমাদের বর্ণালীতে যে সাত রং এর ব্যবহার লক্ষ্য করা যায় তার মধ্যে সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রংটি হলো বেগুনি ফলে বেগুনি রং খুব বেশি দূর থেকে প্রত্যক্ষ করলেও বোঝা যায় না। মূলত তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করেই সংকেত হিসেবেই রংগুলিকে ব্যবহার করা হয়।

একটা সময় অবশ্য ট্রেন চলাচলের ক্ষেত্রে সংকেত হিসেবে লাল এবং সবুজ রং ব্যবহারের চল থাকলেও ছিল না হলুদ রং ব্যবহারের প্রচলন। লাল রং অর্থাৎ গাড়ী থামানোর নির্দেশক, সবুজ রং গাড়ি চলাচল সংক্রান্ত সতর্কতার নির্দেশক এবং গাড়ি ধীরে চলাচলের যিনি ব্যয়ভার করা হতো সাদা রং। সেই সময় হলুদ রঙের ব্যবহারের প্রচলন ঘটেনি। কিন্তু বৈজ্ঞানিক যুক্তিকে অবজ্ঞা করার কোন জায়গা নেই তাই দিনের আলোয় সাদা রঙ বেশি দূর থেকে লক্ষ্য করা যেত না ফলে তার পরিবর্তে হলুদ রং ব্যবহার শুরু হয়।

বর্তমানে ট্রেন এবং বাস দুই ক্ষেত্রেই চলাচলের একই নিয়ম প্রযোজ্য। থামানোর জন্য লাল, চলাচলের দিক নির্দেশের জন্য সবুজ তীর চিহ্ন এবং ধীরে গাড়ি চালানোর জন্য হলুদ রঙের সিগনাল যুক্ত পোস্ট ব্যবহার করা হয়। এতে বৃষ্টি, ঝড়, কুয়াশা, যে কোনও পরিস্থিতিতে দূর থেকে সংকেত নজর করতে কোনও অসুবিধা হয় না। এর জেরে সুবিধা হয় চালকদের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।